
যুদ্ধবিরতি নিয়ে দফায় দফায় উদ্যোগ নেওয়ার পরও এখনো গাজায় চলছে ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে। আর ইসরায়েলি গণহত্যায় গাজা উপত্যকায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৫৬ হাজার ৫০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। গতকাল রোববার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৮৮টি মরদেহ হাসপাতালে আনা হয়েছে। আহত হয়েছেন আরও ৩৬৫ জন। এর ফলে গত অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৩ হাজার ৪১৯ জনে। বিবৃতিতে আরও বলা হয়, ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় এখনো বহু মরদেহ পড়ে আছে, যাদের উদ্ধার করা সম্ভব হয়নি।
এর বাইরে, গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ১৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন ৪১ জন। এ নিয়ে ২৭ মে থেকে এখন পর্যন্ত সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি হামলায় ৫৮৩ জন নিহত এবং ৪ হাজার ১৮৬ জন আহত হয়েছেন।
মার্চের ১৮ তারিখ থেকে ইসরায়েল ফের গাজায় হামলা শুরু করে। যার ফলে ভেঙে যায় জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তি। এরপর থেকে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন আরও ৬ হাজার ১৭৫ জন এবং আহত হয়েছেন ২১ হাজার ৩৭৮ জন।
এদিকে, কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, গাজায় মানবিক সংকট চরমে পৌঁছেছে। শিশু ও নবজাতকেরা অপুষ্টিতে মারা যাচ্ছে। গাজা শহরে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করা অস্ট্রেলীয় নার্স ক্রিস্টি ব্ল্যাক আল-জাজিরাকে জানিয়েছেন, তিনি যে হাসপাতালে কাজ করছেন সেখানে প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী নেই। এমনকি যেসব অন্তঃসত্ত্বা নারীর নাসোগ্যাস্ট্রিক ফিডিং প্রয়োজন, তাদের জন্যও সঠিক খাবার নেই। ফলে অনেক মায়ের দুধ আসছে না, আবার শিশুদের জন্য প্রয়োজনীয় ফর্মুলাও মিলছে না।
ক্রিস্টি ব্ল্যাক বলেন, ‘আমাদের সবচেয়ে দুর্বলদেরই মৃত্যুবরণ করতে হচ্ছে। গত কয়েক দিনে কয়েকটি শিশু মারা গেছে। পরিস্থিতি ভয়াবহ।’ অপুষ্টির কারণে অনেকের জখম সারছে না বলেও জানান তিনি। এ ছাড়া, লাগাতার বোমাবর্ষণের কারণে শ্বাসকষ্টের রোগও বেড়ে গেছে। তিনি আরও বলেন, ‘আমরা দেখছি ছোট ছোট শিশু, যারা হয়তো নয় বা দশ বছর বয়সী, তারা খাবারের খোঁজে আবর্জনার মধ্যে ঘেঁটে বেড়াচ্ছে। তাদের দেখে দুই বছরের শিশুর মতো মনে হয়।’
অপরদিকে, ইসরায়েলের অব্যাহত বোমাবর্ষণের মধ্যেই গাজায় যুদ্ধ বন্ধে নতুন করে উদ্যোগ দেখা যাচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে ইরানের পরমাণু স্থাপনায় হামলা এবং পরে ইসরায়েল-ইরানের মধ্যে হওয়া যুদ্ধবিরতি এই উদ্যোগকে আরও জোরালো করেছে।
গতকাল রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বলেন, ‘গাজায় চুক্তি করো, জিম্মিদের ফিরিয়ে আনো।’ সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া পোস্টে তিনি এসব কথা বলেন। এর আগের দিন শনিবার ট্রাম্প বলেছিলেন, তিনি বিশ্বাস করেন, আগামী এক সপ্তাহের মধ্যেই যুদ্ধবিরতি হতে পারে। তিনি আরও বলেন, ‘আমি মনে করি চুক্তি কাছাকাছি। আমি সংশ্লিষ্ট কয়েকজনের সঙ্গে কথা বলেছি।’
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরাসরি যুদ্ধবিরতি প্রসঙ্গে কিছু না বললেও, গত সপ্তাহে তিনি স্বীকার করেছেন যে, গোপনে যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তি নিয়ে আলোচনা চলছে। এই আলোচনার কেন্দ্রে রয়েছে যুক্তরাষ্ট্রের দেওয়া সেই প্রস্তাব, যার অধীনে প্রথম ধাপের যুদ্ধবিরতি সম্প্রসারণ করা হতে পারে। তবে মার্চে ইসরায়েল ফের গাজায় হামলা চালিয়ে সেই প্রস্তাব ভন্ডুল করে দেয়।
আল-জাজিরার হামদাহ সালহুত জর্ডানের রাজধানী আম্মান থেকে জানান, নেতানিয়াহু এখন ব্যাপক চাপের মুখে। তিনি বলেন, ‘ট্রাম্প বেশ কিছুদিন ধরেই গাজায় যুদ্ধবিরতি চান, এটা খোলামেলাভাবে বলে আসছেন।’ তিনি আরও জানান, ‘দুই সপ্তাহ আগে ইসরায়েল ইরানে হামলার আগে থেকেই ইউরোপের মিত্ররা ইসরায়েলের সেনাবাহিনীর কর্মকাণ্ড নিয়ে নেতানিয়াহুর ওপর চাপ বাড়িয়েছিল।’
এদিকে নিরাপত্তাজনিত অজুহাতে নেতানিয়াহুর দুর্নীতির মামলার এ সপ্তাহের শুনানি বাতিল করেছে জেরুজালেম জেলা আদালত। নেতানিয়াহুর অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইরান যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে চীন। আগামী মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অনুষ্ঠেয় শীর্ষ সম্মেলনের প্রস্তুতি নিতে গিয়ে বেইজিংকে এক কূটনৈতিক অগ্নিপরীক্ষার মধ্য দিয়ে যেতে হচ্ছে। একদিকে ওয়াশিংটনকে সামলানো, অন্যদিকে তেহরানকে চটানো যাবে না—এমন এক ভারসাম্য রক্ষার...
৫ মিনিট আগে
মধ্যপ্রাচ্য সংকটে চলমান যুদ্ধবিরতির সময়ে ইরানকে কোনো অস্ত্র সরবরাহ না করার বিষয়ে যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেছে চীন। ওয়াশিংটন যখন তেহরানকে পাকিস্তানের মধ্যস্থতায় বৃহত্তর শান্তি চুক্তিতে রাজি করাতে চাপ বাড়াচ্ছে, ঠিক তখনই এই বিষয়টি সামনে এল। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী...
৯ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী সপ্তাহের শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হতে পারে। এতে ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হওয়ার পথে—এমন আশাবাদ আরও জোরালো হয়েছে। এমনটি ট্রাম্প চূড়ান্ত আলোচনায় যোগ দিতে এবং চুক্তি স্বাক্ষরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আসতে পারেন।
৩১ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার জানিয়েছেন, গত বছর প্রধান পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন বিমান হামলায় মাটিচাপা পড়া ‘নিউক্লিয়ার ডাস্ট বা পারমাণবিক ধুলো’ হস্তান্তর করতে রাজি হয়েছে ইরান। তাঁর এই দাবি যদি সঠিক হয়, তবে তা তেহরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা...
১ ঘণ্টা আগে