
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকটের আঁচ এখন ভারতের আদালতেও। এলপিজি গ্যাসের তীব্র সংকটের কারণে দিল্লি হাইকোর্টের আইনজীবীদের ক্যানটিনে দুপুরের মূল খাবার বা ‘মেইন কোর্স’ পরিবেশন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে আদালত পাড়ায় দীর্ঘ সময় কাজ করা আইনজীবীদের এখন বিরিয়ানি বা শাহি পনিরের বদলে স্যান্ডউইচ ও সালাদ খেয়েই দিন পার করতে হচ্ছে।
দিল্লি হাইকোর্টে আইনজীবীদের ক্যানটিনের টেবিলগুলোতে টানিয়ে দেওয়া একটি নোটিশে এই পরিস্থিতির কথা জানানো হয়েছে। সেখানে বলা হয়, ‘সম্মানিত গ্রাহকদের জানানো যাচ্ছে, বর্তমানে এলপিজি গ্যাস সিলিন্ডার অনুপলব্ধ থাকায় আমরা আইনজীবীদের ক্যানটিনে প্রধান খাদ্যতালিকার আইটেমগুলো প্রস্তুত ও পরিবেশন করতে পারছি না। এই অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।’
ক্যানটিন কর্তৃপক্ষ জানিয়েছে, গ্যাস সরবরাহ কবে স্বাভাবিক হবে সে বিষয়ে তাদের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত রান্নার প্রয়োজন হয় না এমন খাবার যেমন—স্যান্ডউইচ, সালাদ এবং ফ্রুট চাট পরিবেশন করা হবে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আজ দুপুর ১টার দিকে আইনজীবীরা মধ্যাহ্নভোজ করতে গিয়ে এই অনাকাঙ্ক্ষিত সংকটের মুখে পড়েন। মুহূর্তেই খবরটি আদালতের বারান্দা থেকে আইনজীবীদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতেও ছড়িয়ে পড়ে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন জুনিয়র আইনজীবী এনডিটিভিকে জানান, তিনি এবং তাঁর সিনিয়র কোনোমতে ইডলি ও ভাত পেয়েছিলেন। কিন্তু খাওয়ার মাঝপথেই তাঁরা টের পান যে খাবারের সংকট শুরু হয়েছে। তিনি বলেন, ‘বাড়ি থেকে খাবার নিয়ে এলেও সেটি গরম করার জায়গা নেই। ফলে আমাদের ঠান্ডা খাবারই খেতে হবে।’
দিল্লি হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের আইনজীবী সত্যম সিং রাজপুত এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘এটি হাস্যকর। আদালতের ভেতরে ন্যায়বিচার চললেও যে আইনজীবীরা সারা দিন সওয়াল-জবাব করেন, তাঁরা এক সিলিন্ডার গ্যাসের অভাবে গরম খাবার পাচ্ছেন না।’
অন্যদিকে, আইনজীবী আকাঙ্ক্ষা রাই মজা করে বলেন, গ্যাসের সংকট এভাবে চলতে থাকলে ক্যানটিনে দুপুরের খাবারের বদলে কেবল ‘তর্ক’ পাওয়া যাবে। তবে এটি সত্যিই চিন্তার বিষয় যে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ কত দিন চলবে তা কেউ জানে না।
প্রসঙ্গত, ইরান যুদ্ধের কারণে ভারতসহ অনেক দেশেই জ্বালানি আমদানি ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতিতে ভারত সরকার রিফাইনারিগুলোকে এলপিজি উৎপাদন বাড়ানোর নির্দেশ দিয়েছে। দেশটির পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয় জানিয়েছে, সরকার গৃহস্থালির এলপিজি সরবরাহকে অগ্রাধিকার দিচ্ছে এবং কালোবাজারি রুখতে ২৫ দিনের আগে সিলিন্ডার কেনা বন্ধ রেখেছে।
এ ছাড়া গতকাল মঙ্গলবার সরকার গ্যাস সরবরাহের ক্ষেত্রে রেশন পদ্ধতি চালু করেছে। এর আওতায় পাইপলাইনের গ্যাস (পিএনজি), সিএনজি চালিত যানবাহন এবং এলপিজি উৎপাদন ইউনিটগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

ইন্দো–প্যাসিফিক বা ভারত–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে তাদের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান ও মনোযোগ নিয়ে সংশয় বাড়ছে। একইসঙ্গে দ্রুত সামরিক উত্থানের পথে এগিয়ে যাচ্ছে চীন। এই অবস্থায় ইন্দো-প্যাসিফিক অঞ্চলের দেশগুলো নিজেদের সামরিক শক্তি বাড়াতে এবং একে অপরের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা
২ ঘণ্টা আগে
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে মন্ত্রী হিসেবে শপথ নেন আরও পাঁচ সদস্য। সেই শপথের তিন সপ্তাহ পর পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আগামীকাল সোমবার মন্ত্রিসভা সম্প্রসারণ করতে যাচ্ছে।
৩ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরাক যুদ্ধে যুক্তরাষ্ট্রের ভূমিকার প্রসঙ্গ টেনে বলেছেন, যুক্তরাষ্ট্র ‘ইরাকে খুব বাজে কাজ করেছে’ এবং ‘মার্কিন বাহিনীর বাগদাদে বা ইরানে যাওয়া উচিত হয়নি।’ মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন।
৪ ঘণ্টা আগে
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি। এর ফলে, দলটির ভাষায় ‘ডাবল ইঞ্জিনের সরকার’ গঠিত হয়েছে রাজ্যটিতে। অর্থাৎ কেন্দ্র ও রাজ্য উভয় স্তরেই বিজেপি ক্ষমতায়। কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর ভারতের অন্যতম রাজনৈতিক ও কৌশলগতভাবে সংবেদনশীল ইস্যু দ্রুত আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।
৫ ঘণ্টা আগে