
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ শুরু হওয়ার গত ৪৮ ঘণ্টায় কোনো জাহাজ ইরানের বন্দরে প্রবেশ করতে পারেনি এবং কোনো জাহাজ সেখান থেকে বেরও হতে পারেনি বলে দাবি করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। আজ বুধবার (১৫ এপ্রিল) দেওয়া এক বিবৃতিতে মার্কিন সামরিক কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
সেন্টকমের বিবৃতিতে জানানো হয়েছে, অবরোধ চলাকালে নয়টি জাহাজ মার্কিন বাহিনীর নির্দেশ মেনে নিয়ে গতিপথ পরিবর্তন করে ফিরে গেছে।
তবে সেন্টকমের এই বক্তব্য ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফারস নিউজের আগের একটি রিপোর্টের সম্পূর্ণ বিপরীত। এর আগে ফারস নিউজ দাবি করেছিল, নিষেধাজ্ঞার আওতায় থাকা একটি ইরানি সুপারট্যাংকার সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম করে ইরানের ইমাম খামেনি বন্দরের দিকে রওনা হয়েছে।
ফারস নিউজের প্রতিবেদনে বলা হয়েছিল, ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বহনে সক্ষম ওই বিশাল জাহাজ তার পণ্য খালাস করেছে কি না, তা তখনো স্পষ্ট ছিল না।
তবে এবার মার্কিন সেন্ট্রাল কমান্ড ইরানের সেই দাবি প্রত্যাখ্যান করে জানাল, তাদের অবরোধ নিশ্ছিদ্র রয়েছে। অবরোধ শুরুর পর থেকে ইরানের বন্দরে কোনো জাহাজ প্রবেশ করতে পারেনি এবং কোনো জাহাজ সেখান থেকে বেরও হতে পারেনি।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহের পথ। এই পথে বিশ্বের মোট জ্বালানির প্রায় ২০ শতাংশ পরিবাহিত হয়। ধারণা করা হচ্ছে, ইরানের ওপর মার্কিন চাপ অব্যাহত রাখার অংশ হিসেবে এই কঠোর অবরোধ আরোপ করেছে ট্রাম্প প্রশাসন।

একটি দীর্ঘ আইনি লড়াইয়ের পর অস্ট্রেলিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি জিনা রাইনহার্টকে খনির রয়্যালটির অংশ ভাগ করে দিতে নির্দেশ দিয়েছেন আদালত। প্রায় এক দশক ধরে চলা বিরোধের নিষ্পত্তিতে পশ্চিম অস্ট্রেলিয়ার সুপ্রিম কোর্ট এই রায় দেন।
১ ঘণ্টা আগে
নাম প্রকাশে অনিচ্ছুক বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন বিমানবাহী রণতরি ‘ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ’ ও আরও কয়েকটি জাহাজে করে প্রায় ৬ হাজার সেনা পাঠানো হচ্ছে।
২ ঘণ্টা আগে
ম্যাগাজিনটির সর্বশেষ সংখ্যার কভারে দেখা গেছে—একজন সশস্ত্র ইসরায়েলি বসতি স্থাপনকারী একজন ফিলিস্তিনি মেয়েকে মোবাইল ফোনে ধারণ করছে। ছবিটির শিরোনাম ছিল ‘দ্য অ্যাবিউজ’ বা ‘অত্যাচার’। প্রচ্ছদটিকে মূলত পশ্চিমতীরে ফিলিস্তিনিদের ওপর কথিত নির্যাতনের প্রতীক হিসেবে উপস্থাপন করেছে ম্যাগাজিন কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
আল মায়েদিন একজন ইরানি কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে। মূলত ইরানের চাপের মুখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেছেন ওই কর্মকর্তা। প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের এই যুদ্ধবিরতিটি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সাময়িক যুদ্ধবিরতির শেষ সপ্তাহের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারণ করা হয়েছে।
৩ ঘণ্টা আগে