Ajker Patrika

লেবাননেও আজ রাত থেকে এক সপ্তাহের যুদ্ধবিরতি—দাবি আল মায়েদিনের

আজকের পত্রিকা ডেস্ক­
লেবাননেও আজ রাত থেকে এক সপ্তাহের যুদ্ধবিরতি—দাবি আল মায়েদিনের
দক্ষিণ লেবাননের তায়েবেহ গ্রামে আইডিএফের হামলা। ছবি: এএফপি

লেবাননে আজ বুধবার রাত থেকে এক সপ্তাহের জন্য যুদ্ধবিরতি কার্যকর হতে যাচ্ছে। হিজবুল্লাহপন্থী সংবাদমাধ্যম আল মায়েদিন একজন ইরানি কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে। মূলত ইরানের চাপের মুখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেছেন ওই কর্মকর্তা।

প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের এই যুদ্ধবিরতিটি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সাময়িক যুদ্ধবিরতির শেষ সপ্তাহের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ, দুই প্রান্তের যুদ্ধবিরতি একই সময়ে শেষ হবে।

তবে যুদ্ধবিরতির খবরটি কিছু সংবাদমাধ্যমে এলেও ইসরায়েলের চ্যানেল-১২ জানিয়েছে, তেল আবিব এখনো এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। ইসরায়েলি সূত্রগুলোর দাবি, লেবাননে এক সপ্তাহের যুদ্ধবিরতির এই প্রস্তাব মূলত যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ উত্থাপন করেছেন।

এ বিষয়ে আলোচনা করতে আজ স্থানীয় সময় রাত ৮টায় (বাংলাদেশ সময় রাত ১১টা) ইসরায়েলি মন্ত্রিসভার একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে চ্যানেল-১২ আরও জানিয়েছে, মন্ত্রিসভার কিছু সদস্য যুদ্ধবিরতির তীব্র বিরোধিতা করছেন। তাঁরা উল্টো বৈরুত ও লিতানি নদীর ওপারে হামলা পুনরায় শুরু করার জন্য সরকারের ওপর চাপ সৃষ্টি করছেন।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আগামী দুই দিনে দারুণ কিছু ঘটবে, যুদ্ধবিরতি বাড়ানোর প্রয়োজন নেই: ট্রাম্প

মাঝ আকাশে সহযাত্রীকে ধর্ষণের অভিযোগে অস্ট্রেলিয়ায় ভারতীয় গ্রেপ্তার

এবার হরমুজ নিয়ে ট্রাম্পের জুয়া, রাশিয়ার চালে ভেস্তে যেতে পারে ‘মাস্টারপ্ল্যান’

চীনা স্যাটেলাইট ব্যবহার করে মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ঘাঁটিতে হামলা করেছে ইরান

আজকের রাশিফল: জিহ্বা না সামলালে সম্পর্ক তছনছ হবে, বাবার মেজাজ চড়া

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত