
ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের জারি করা নৌ অবরোধ অব্যাহত থাকলে লোহিতসাগর দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানি সামরিক বাহিনী। বুধবার (১৫ এপ্রিল) দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, কেবল লোহিতসাগরই নয়, পারস্য উপসাগর এবং ওমান উপসাগরেও সব ধরনের বাণিজ্য অচল করে দেওয়া হবে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ডের প্রধান আলী আবদুল্লাহি বলেন, যুক্তরাষ্ট্র যদি তাদের অবরোধ অব্যাহত রাখে এবং ইরানের বাণিজ্যিক জাহাজ ও তেল ট্যাংকারের নিরাপত্তা বিঘ্নিত করে, তবে একে বর্তমান যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে।
আবদুল্লাহি আরও বলেন, ‘ইসলামি প্রজাতন্ত্রের শক্তিশালী সশস্ত্র বাহিনী পারস্য উপসাগর, ওমান উপসাগর এবং লোহিতসাগরে কোনো ধরনের আমদানি-রপ্তানি চলতে দেবে না। জাতীয় সার্বভৌমত্ব ও স্বার্থরক্ষায় ইরান চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’
গত শনিবার পাকিস্তানে অনুষ্ঠিত ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ হওয়ার পর সোমবার থেকে ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করে ওয়াশিংটন। তবে এই অবরোধের মধ্যেই মঙ্গলবার বেশ কিছু জাহাজকে ইরানি বন্দর থেকে হরমুজ প্রণালি অতিক্রম করতে দেখা গেছে।
আজ ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি একটি অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, দেশটির দক্ষিণ দিকের বন্দরগুলো থেকে জাহাজ চলাচল অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় বেশ কিছু ইরানি বাণিজ্যিক জাহাজ বিশ্বের বিভিন্ন গন্তব্যে রওনা হয়েছে বলে দাবি করেছে তাসনিম নিউজ।
প্রসঙ্গত, গত শনিবার ইসলামাবাদে প্রায় ২০ ঘণ্টা আলোচনার পরও কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয় যুক্তরাষ্ট্র ও ইরান। এর পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে ইরানি বন্দরগুলোর ওপর অবরোধের ঘোষণা দেন। গত সোমবার (১৩ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ৮টা থেকে এই অবরোধ শুরু হয়।

পোপ লিও যুদ্ধের পেছনে কোটি কোটি ডলার খরচ করা বিশ্বনেতাদের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, বিশ্ব বর্তমানে ‘মুষ্টিমেয় কিছু স্বৈরশাসক বিশ্বজুড়ে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে।’ তিনি আরও বলেন, এই নেতারা এসব ধ্বংসযজ্ঞ চালাতে এবং ফায়দা লুটতে ধর্মের নাম ব্যবহার করছে।
১ ঘণ্টা আগে
ইসরায়েলের পরবর্তী প্রধান শত্রু কে হতে যাচ্ছে—তা নিয়ে এরই মধ্যে ভবিষ্যদ্বাণী শুরু হয়েছে। ইরানের পর ইসরায়েলের প্রধান শত্রু হিসেবে পাকিস্তান ও তুরস্কের নাম নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে। ইসরায়েলি বিশ্লেষক বোয়াজ গোলানি দেশটির দৈনিক মাআরিভে প্রকাশিত এক নিবন্ধে মধ্যপ্রাচ্যের ‘পরিবর্তনশীল পরিস্থিতির’...
৩ ঘণ্টা আগে
ধর্মীয় প্রার্থনা সভায় পবিত্র বাইবেলের শ্লোক পড়তে গিয়ে জনপ্রিয় হলিউড সিনেমা ‘পাল্প ফিকশন’-এর একটি কাল্পনিক সংলাপ আওড়ে তুমুল বিতর্কের মুখে পড়েছেন মার্কিন যুদ্ধমন্ত্রী (প্রতিরক্ষামন্ত্রী) পিট হেগসেথ। গত বুধবার পেন্টাগনে আয়োজিত এক বিশেষ প্রার্থনা সভায় তিনি বাইবেলের ‘ইজেকিয়েল ২৫: ১৭’ শ্লোকটির কথা...
৩ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে চীন। আগামী মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অনুষ্ঠেয় শীর্ষ সম্মেলনের প্রস্তুতি নিতে গিয়ে বেইজিংকে এক কূটনৈতিক অগ্নিপরীক্ষার মধ্য দিয়ে যেতে হচ্ছে। একদিকে ওয়াশিংটনকে সামলানো, অন্যদিকে তেহরানকে চটানো যাবে না—এমন এক ভারসাম্য রক্ষার...
৩ ঘণ্টা আগে