
২০ লাখ লিটার তেল বহনের অভিযোগে একটি বিদেশি ট্যাংকার জব্দ করেছে ইরান। আজ বুধবার দেশটির বিচার বিভাগের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের।
হরমুজগান প্রদেশের প্রধান বিচারপতি মুজতবা গাহরেমানি বলেন, ‘ওমান উপসাগরে জ্বালানি চোরাচালানের সন্দেহভাজন গতিবিধি নজরদারির ধারাবাহিক প্রক্রিয়ায় একটি বিদেশি ট্যাংকারের কার্গোর বৈধ কাগজপত্র না থাকায় সেটিকে তল্লাশি করা হয় এবং ২০ লাখ লিটার চোরাই তেল বহনের অভিযোগে জব্দ করা হয়।’
গাহরেমানি জানান, ট্যাংকারটির ক্যাপ্টেন ও ক্রুসহ মোট ১৭ জনকে আটক করা হয়েছে। তবে জব্দ করা ট্যাংকারটির নাম বা এটি কোন দেশের পতাকাবাহী বা আটক ব্যক্তিদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।
জাস্ক কাউন্টি প্রসিকিউটরের কার্যালয়ে এ ঘটনায় একটি মামলাও দায়ের করা হয়েছে।
ইরান বিশ্বের অন্যতম সর্বনিম্ন জ্বালানি মূল্যের দেশ। সেখানে সরকারিভাবে ব্যাপক ভর্তুকি দেওয়া হয় এবং জাতীয় মুদ্রার মান পতনের ফলে জ্বালানির দাম কমে গেছে। এসব কারণে প্রতিবেশী দেশগুলোতে স্থলপথে এবং উপসাগরীয় আরব দেশগুলোতে সমুদ্রপথে ব্যাপক হারে জ্বালানি চোরাচালান হয়ে থাকে।
মেহের সংবাদ সংস্থার প্রতিবেদনে গাহরেমানি বলেন, ‘বিদেশিদের সঙ্গে সমন্বয় করে যারা জাতীয় সম্পদ লুটপাটের উদ্দেশ্যে জ্বালানি চোরাচালানে জড়িয়ে পড়েছে, তাদের কার্যকলাপ বিচার বিভাগের দৃষ্টি এড়াতে পারবে না। যদি অপরাধ প্রমাণিত হয়, তাহলে তাদের শাস্তি হবে কঠোর ও অনমনীয়।’
এই জব্দের ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন কয়েক মাস আগেই ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) উপসাগরে তানজানিয়ার পতাকাবাহী দুটি ট্যাংকার আটক করে, যেগুলোতে প্রায় ১৫ লাখ লিটার ডিজেল বহনের অভিযোগ ছিল।

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় ইরানের অন্যতম প্রধান দাবি হয়ে উঠেছে বিদেশে জব্দ হয়ে থাকা সম্পদ মুক্ত করা। সাম্প্রতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশের আলোচনায় প্রায় ১২ বিলিয়ন ডলারের (১২০০ কোটি) একটি প্যাকেজ নিয়ে আলোচনা হচ্ছে, যা প্রাথমিক কোনো সমঝোতা হলে ইরানের জন্য উন্মুক্ত হতে..
১৩ ঘণ্টা আগে
ভারতীয় শিল্পপতি গৌতম আদানি আবারও এশিয়ার শীর্ষ ধনীর মর্যাদা ফিরে পেয়েছেন। গত শুক্রবার (৫ জুন) তাঁর মালিকানাধীন আদানি গোষ্ঠীর বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারের দাম এক লাফে বিপুল পরিমাণে বৃদ্ধি পাওয়ায় এই পরিবর্তন এসেছে।
১৩ ঘণ্টা আগে
দণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তি হলেন আবিদ আলী ও শাদাকাত আলী। ২০২০ সালের সেপ্টেম্বরে লাহোর-শিয়ালকোট মোটরওয়েতে এই আলোচিত ঘটনাটি ঘটে। তদন্তকারীদের তথ্য অনুযায়ী, ৩২ বছর বয়সী ওই নারী পর্যটকের গাড়ির জ্বালানি শেষ হয়ে যাওয়ায় তিনি গভীর রাতে মহাসড়কে আটকা পড়েন।
১৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে, তারা ইরানের সম্পদ গালফ দেশগুলোর ক্ষয়ক্ষতি পুনর্গঠন ও মেরামতের কাজে ব্যবহারের জন্য দেওয়ার চেষ্টা করবে। বিষয়টির সঙ্গে পরিচিত একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। ইরান কুয়েত ও বাহরাইনের ওপর একাধিক হামলা চালানোর পর এবং নতুন করে ড্রোন উৎক্ষেপণ করার ধারাবাহিকতার..
১৬ ঘণ্টা আগে