প্রেসিডেন্ট রাইসিকে খুঁজে বের করার জন্য ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মোহাম্মদ বাগেরি দেশটির সেনাবাহিনী, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সহ আইন প্রয়োগকারী অন্যান্য সব বাহিনীকে নির্দেশ দিয়েছেন। রোববার রাতে আল-জাজিরার এক লাইভ প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্টকে বহন করা দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারটি খুঁজে বের করার জন্য সেনাবাহিনীর সব সরঞ্জাম এবং সক্ষমতাকে কাজে লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে।
ইরানি বার্তা সংস্থা ইরনার দেওয়া তথ্য অনুযায়ী, রোববার পূর্ব আজারবাইজান প্রদেশের ভারজাকান এবং জোলফা শহরের মধ্যে ডিজমার জঙ্গলে প্রেসিডেন্টকে বহন করা হেলিকপ্টারটি দুর্ঘটনায় পড়ে। প্রতিবেশী দেশ আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে সীমান্তবর্তী একটি বাঁধ উদ্বোধন করে রাজধানীতে ফিরছিলেন তিনি।
স্থানীয় বাসিন্দারা ইরনাকে জানিয়েছেন, তারা একটি বিস্ফোরণের আওয়াজ পেয়েছেন। এই অবস্থায় ড্রোন এবং প্রশিক্ষিত কুকুরসহ ৪০ টিরও বেশি উদ্ধারকারী দলকে ওই এলাকায় পাঠানো হয়েছে। অনুসন্ধান অভিযানে সহায়তার জন্য কমান্ডো ইউনিট এবং বিশেষ বাহিনীও মোতায়েন করেছে ইরানের সশস্ত্র বাহিনী।
দুর্ঘটনা কবলিত এলাকা থেকে ইরনা প্রতিবেদক জানান, ওই অঞ্চলটির রুক্ষ ভূখণ্ড এবং কঠিন আবহাওয়ার কারণে—বিশেষ করে, ঘন কুয়াশার জন্য অনুসন্ধান ও উদ্ধার অভিযানে কিছুটা সময় লাগতে পারে।
ইরানের ইমার্জেন্সি সার্ভিসেসের মুখপাত্র ইরনাকে জানিয়েছেন, ওই এলাকায় ৮টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। ঘন কুয়াশার কারণে হেলিকপ্টার উদ্ধারের প্রচেষ্টা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। মোতায়েন রয়েছে টেকনিশিয়ান ও চিকিৎসকদের সমন্বয়ে একটি জরুরি মেডিকেল টিমও।
মুখপাত্র আরও জানান, প্রাথমিক অবস্থায় ঘটনাস্থলের দিকে একটি জরুরি হেলিকপ্টারও পাঠানো হয়েছিল। কিন্তু ঘন কুয়াশার কারণে এটি ওই এলাকায় অবতরণ করতে ব্যর্থ হয় এবং ফিরে আসে।

সিরিয়ার সাবেক নিরাপত্তা কর্মকর্তা আতেফ নাজিবকে মৃত্যুদণ্ড দিয়েছেন দামেস্কের একটি আদালত। দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তাঁর ছোট ভাই মাহের আল-আসাদকেও একই মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
ভারতের পার্লামেন্টের বর্ষাকালীন অধিবেশন ঘিরে নানা রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি আলোচনায় উঠে এসেছে বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাউতের ফ্যাশন। সম্প্রতি পার্লামেন্ট চত্বর থেকে বের হওয়ার সময় তাঁর পরনে ছিল হালকা নীল রঙের অ্যারি সিল্ক শাড়ি।
৩ ঘণ্টা আগে
গত সপ্তাহে থাইল্যান্ডের ননথাবুরি প্রদেশের একটি স্কুলে বন্দুক হামলায় নিহত ১২ বছর বয়সী নাফাত চাইমারের শেষকৃত্যে শোকের আবহে আরও এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়েছে। নিহত শিশুটির বাবা-মায়ের কাছে হাঁটু গেড়ে ক্ষমা চেয়েছেন হামলাকারী ১৪ বছর বয়সী কিশোরের বাবা নিথি ইমরুয়াং।
৪ ঘণ্টা আগে
ইংল্যান্ডের কিছু ইহুদি স্কুলের প্রধান শিক্ষককে শিক্ষার চেয়ে নিরাপত্তা-সংক্রান্ত বিষয়েই বেশি সময় ব্যয় করতে হচ্ছে। ইহুদি-বিরোধী বিদ্বেষ বা অ্যান্টিসেমিটিজম নিয়ে ব্রিটিশ সরকারের কমিশন করা একটি স্বাধীন পর্যালোচনায় এই তথ্য উঠে এসেছে।
৪ ঘণ্টা আগে