
প্রায় সিকি শতাব্দী ধরে রাশিয়ার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন ভ্লাদিমির পুতিন। বিশ্ব রাজনীতির অন্যতম প্রভাবশালী এই নেতার মুখ ও বক্তব্য অহরহ দেখা গেলেও তাঁর ব্যক্তিগত জীবন আজও রয়ে গেছে কঠোর গোপনীয়তার আড়ালে। রাষ্ট্রীয় প্রচারণা যন্ত্রের ছাঁকনি পেরিয়ে পুতিনের পারিবারিক জীবনের খুব কম তথ্যই জনসমক্ষে আসে। সম্প্রতি পুতিনের একটি প্রাসাদে ইউক্রেনের কথিত ড্রোন হামলার খবরে আবারও আলোচনায় এসেছে তাঁর পারিবারিক জীবনের গোপনীয়তার বিষয়টি।
এই বিষয়ে এক প্রতিবেদনে শুক্রবার (২ জানুয়ারি) যুক্তরাজ্য-ভিত্তিক সংবাদমাধ্যম দ্য টাইমস জানিয়েছে—রুশ ক্ষমতার কেন্দ্রবিন্দু তথা প্রেসিডেন্টের দপ্তর ‘ক্রেমলিন’ এখন পুতিনের দ্বিতীয় বাড়ি। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত একটি তথ্যচিত্রে পুতিন দাবি করেন, তিনি এখন বেশির ভাগ সময় ক্রেমলিনেই থাকেন এবং গভীর রাত পর্যন্ত কাজ করেন। রাত দেড়টার পর ধারণ করা একটি সাক্ষাৎকারে তিনি ক্রেমলিনের লাল দেয়ালের ভেতরে অবস্থিত তাঁর কথিত অ্যাপার্টমেন্ট টিভি সাংবাদিকদের দেখিয়েছিলেন।
সেই অ্যাপার্টমেন্টের মূল কক্ষটি সোনালি কাঠের কারুকাজে সাজানো। সেখানে একটি সাদা বেবি গ্র্যান্ড পিয়ানো রয়েছে, যা তিনি খুব কমই বাজান বলে জানান। দেয়ালে ঝুলছে জার তৃতীয় আলেক্সান্ডারের প্রতিকৃতি। অ্যাপার্টমেন্টে আরও রয়েছে একটি ব্যক্তিগত জিম এবং সোনালি অলংকরণে সাজানো একটি ছোট চার্চ।
৭৩ বছর বয়সী পুতিন নিজেকে প্রায় মদ্যপানবিমুখ বলে পরিচয় দেন। তথ্যচিত্রে তিনি টিভি টিমকে কেফির, ক্র্যানবেরি ও চা দিয়ে আপ্যায়ন করেন। টেবিলে রাখা ছিল কলা ও সয়া সসও।
পুতিনের প্রায় পুরো সময় ক্রেমলিনে কাটানোর দাবি কিছুটা অতিরঞ্জিত বলে মনে করে পশ্চিমা গণমাধ্যমগুলো। তবে এটাও জানা গেছে, তিনি লেক ভালদাইয়ে অবস্থিত তাঁর বিলাসবহুল ও কড়া নিরাপত্তাবেষ্টিত বাসভবনে খুব কমই যান। সেখানে তিনি তাঁর গোপন প্রেমিকা সাবেক অলিম্পিক জিমন্যাস্ট এলিনা কাবায়েভা ও তাঁদের দুই পুত্র—দশ বছর বয়সী ইভান এবং ছয় বছরের ভ্লাদিমির জুনিয়রের সঙ্গে থাকেন বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।
অনুসন্ধানী ওয়েবসাইট ডসিয়ার সেন্টারের তথ্যমতে, পুতিনের দুই পুত্র বিলাসে বড় হলেও বাইরের দুনিয়া থেকে প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন। পুতিন সাধারণত গভীর রাতে কাজ শেষে তাঁদের সঙ্গে দেখা করতে যান।

এদিকে পুতিনের প্রথম স্ত্রী লুদমিলার সঙ্গে তাঁর প্রাপ্তবয়স্ক দুই কন্যা মারিয়া ভোরোনৎসোভা ও কাতেরিনা তিখোনোভাও থাকেন। তবে পুতিন কখনোই প্রকাশ্যে তাঁদের পরিচয় স্বীকার করেননি। দুই কন্যারই নিজস্ব পরিবার রয়েছে বলে জানা যায়। পুতিন মাঝেমধ্যে নাতি-নাতনিদের কথা স্বীকার করলেও কখনোই তাঁদের নাম বা বয়স প্রকাশ করেননি।
করোনা মহামারির পর থেকে পুতিনের ঘনিষ্ঠ মহল আরও সংকুচিত হয়ে যায়। বর্তমানে তাঁর ঘনিষ্ঠদের মধ্যে রয়েছেন ব্যাংক ও মিডিয়া ব্যবসায়ী ইউরি কোভালচুক এবং তাঁর ভাই মিখাইল কোভালচুক। এ ছাড়া সাবেক নিরাপত্তা পরিষদপ্রধান নিকোলাই পাত্রুশেভের সঙ্গেও তাঁর ঘনিষ্ঠতা রয়েছে।

রুশ কর্তৃপক্ষের অভিযোগ—নোভগোরোদ অঞ্চলের লেক ভালদাইয়ের কাছে অবস্থিত বাড়িটি লক্ষ্য করেই ড্রোন হামলার চেষ্টা চালানো হয়। এই হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। রুশ পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন, কথিত ওই হামলায় প্রায় ৯১টি ড্রোন ব্যবহৃত হয়েছিল। তবে সবগুলোই ধ্বংস করা হয়েছে।
এদিকে এমন হামলার অভিযোগকে অস্বীকার করেছে ইউক্রেন সরকার। পশ্চিমা গণমাধ্যমগুলোও দাবি করেছে, এই দাবি অত্যন্ত বিতর্কিত এবং বিশ্বাসযোগ্য প্রমাণের অভাব রয়েছে।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১০ মিনিট আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৪২ মিনিট আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
১ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে