ভূমিকম্পে বিধ্বস্ত সিরিয়ায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও বেশ কয়েকজন। স্থানীয় সময় শনিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ক্ষেপণাস্ত্রটি রাজধানী দামেস্কের একটি নিরাপত্তা কমপ্লেক্স আঘাত হানে। সেখানে সিরিয়ার নিরাপত্তা বাহিনীর বিভিন্ন সরঞ্জাম ছিল।
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। প্রতিবেদনে বলা হয়, দামেস্কের কাফর সৌসা আবাসিক এলাকায় ইরানি যোদ্ধা ও লেবানিজ সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে লক্ষ করে এই হামলা চালায় ইসরায়েলি বাহিনী।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, দামেস্কের কেন্দ্রস্থলে উমাইয়াদ স্কয়ারের পাশেই ঘনবসতিপূর্ণ কাফর সৌসা আবাসিক এলাকা। এই আবাসিক এলাকার ভেতরেই কয়েকটি বহুতল নিরাপত্তা ভবন নিয়ে একটি কমপ্লেক্স। গত রাতের হামলায় সেখানকার কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে সামরিক সূত্রগুলোর বরাতে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা বলেছে, মধ্যরাতের কিছু পরে দামেস্কের বেশ কয়েকটি এলাকা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। এতে অন্তত পাঁচজন বেসামরিক নিহত ও ১৫ জন আহত হয়েছে। এ ছাড়া বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
কাফর সৌসা এলাকায় একটি ইরানি সংস্কৃতি কেন্দ্রসহ দেশটির বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থার দপ্তর রয়েছে। পুলিশের কড়া নিরাপত্তায় থাকা এলাকাটিতে ২০০৮ সালে এক বোমা হামলায় ইরানপন্থী লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ইমাদ মুঘনিয়াহ নিহত হন। তবে সবশেষ হামলা কোনো নির্দিষ্ট ব্যক্তিকে লক্ষ্য করে চালানো হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশন-এর পাঁচ কর্মীকে সন্ত্রাসবাদ-সংক্রান্ত আইনে সাজা দেওয়া হবে না বলে রায় দিয়েছেন একজন বিচারক। বার্কলেজ ব্যাংকের একটি শাখায় ভাঙচুরের ঘটনায় দোষী সাব্যস্ত ওই পাঁচ কর্মী এই সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন।
৪ ঘণ্টা আগে
ইউরোপের আরও একটি দেশ পর্তুগাল প্রকাশ্য স্থানে মুখ ঢেকে রাখার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। দেশটির নতুন আইনে বোরকাসহ মুখ ঢেকে রাখে এমন যেকোনো ধরনের আবরণ নিষিদ্ধ করা হয়েছে। কারণ, এগুলো ব্যক্তির পরিচয় শনাক্তে বাধা সৃষ্টি করে।
৬ ঘণ্টা আগে
দীর্ঘ দুই মাস ধোঁয়াশা আর রুক্ষতার মাঝে বন্দী থাকার পর অবশেষে বহু কাঙ্ক্ষিত বৃষ্টি নামল যুক্তরাজ্যের সারে কাউন্টির উইসলি গ্রামে। স্থানীয়দের ভাষ্যমতে, টানা ৬২ দিন এক ফোঁটা বৃষ্টিরও দেখা মেলেনি উইসলিতে।
৭ ঘণ্টা আগে
ইউক্রেন যুদ্ধে দীর্ঘদিন ধরে প্রত্যাশিত অগ্রগতি না পাওয়ায় এবার রাশিয়ার মধ্যযুগীয় ইতিহাসের দিকে তাকালেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ সেনাদের মনোবল চাঙা করতে চতুর্দশ শতকের বিখ্যাত সামরিক নেতা গ্র্যান্ড প্রিন্স দিমিত্রি দনস্কয়ের দেহাবশেষ যুদ্ধরত সেনাদের কাছে নিয়ে যাওয়ার পরিকল্পনায় সমর্থন দিয়েছেন তিন
৭ ঘণ্টা আগে