
ইসরায়েলে ধেয়ে আসা মিসাইলের আশঙ্কায় সাইরেন বাজলে নাগরিকদের জন্য একটি বিস্তৃত আশ্রয়কেন্দ্র নেটওয়ার্ক রয়েছে। কিন্তু এই নেটওয়ার্ক দেশের সব অঞ্চলে সমানভাবে কার্যকর নয়। বিশেষ করে, ইসরায়েলের ভেতরে থাকা কিছু ফিলিস্তিনি শহরে আশ্রয়কেন্দ্রের ঘাটতি উন্মোচিত করেছে সাম্প্রতিক হামলাগুলো।
এ বিষয়ে উত্তর ইসরায়েল থেকে বিবিসি অনলাইনের সংবাদদাতা লোন ওয়েলস বলেছেন, ‘হামলার সতর্কতা দিয়ে যখন সাইরেন বেজে উঠল, তখন আমরা ছিলাম তামরা শহরে—উত্তর ইসরায়েলের হাইফার কাছাকাছি। এই শহরে কোনো সরকারি আশ্রয়কেন্দ্র নেই।’
পরিস্থিতির বর্ণনা দিয়ে ওয়েলস জানান, স্থানীয় বাসিন্দারা একটি অস্থায়ী আশ্রয়ে ছুটে যান, জানালাবিশিষ্ট ওই কেন্দ্রটির বহিরাংশ উন্মুক্ত এবং পাতলা ইট দিয়ে তৈরি। এটি ছিল এমন একটি বাড়ি থেকে মাত্র কয়েক মিটার দূরে—গত শনিবারের এক হামলায় যে বাড়িটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ওই হামলায় একই পরিবারের চারজন আরব-ইসরায়েলি নারী নিহত হয়েছেন।
যদি এমন কোনো স্থানে আবার হামলা হয়, তাহলে এই ধরনের পাতলা ইটের কাঠামো নিশ্চিতভাবেই ধসে পড়বে আশ্রয়ে থাকা মানুষের ওপর।
ওয়েলস বলেন, ‘আমরা আশপাশে তীব্র শব্দ শুনতে পেয়েছিলাম, আশ্রয়কেন্দ্রের দেয়ালগুলো কাঁপছিল। ভেতরে থাকা পরিবারগুলো আতঙ্কিত হয়ে পড়েছিল—কেউ প্রার্থনা করছিল, কেউ কাঁদছিল, আবার কেউ একে অপরকে জড়িয়ে ধরেছিল প্রতিটি বিস্ফোরণের শব্দে।’
ওই অঞ্চলের মানুষদের মধ্যে নানামুখী ভয় কাজ করছে বলেও জানান বিবিসি সংবাদদাতা। একদিকে নিজেদের সম্প্রদায়ের মানুষের মৃত্যু, অন্যদিকে সংঘাতের প্রভাব নিজেদের বাড়ির সীমানায় পৌঁছে যাওয়া এবং আশপাশে কোনো নিরাপদ আশ্রয় না থাকায় নিরাপত্তাহীনতা আরও তীব্র হয়েছে।
২০২৪ সালে ‘ইসরায়েল ডেমোক্রেসি ইনস্টিটিউট’-এর এক প্রতিবেদনে বলা হয়েছিল, দেশটির আরব শহরগুলোতে পর্যাপ্ত সুরক্ষা কাঠামো সরবরাহে ইসরায়েল ব্যর্থ হয়েছে। রিপোর্ট অনুযায়ী, ইসরায়েলের আরব বসতিগুলোর ৪৬ শতাংশ মানুষ এমন ভবনে বসবাস করেন, যেখানে কোনো সুরক্ষিত আশ্রয়কেন্দ্র নেই। আর ইসরায়েলের মোট জনসংখ্যার কথা বিবেচনা করলে এ ধরনের নিরাপত্তাহীনতার মধ্যে আছে ২৬ শতাংশ মানুষ।

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের ক্লিভল্যান্ড এলাকায় একটি অনানুষ্ঠানিক বসতিতে বন্দুকধারীদের হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও নয়জন। হামলার কারণ এখনো জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
৯ মিনিট আগে
তৃণমূল কংগ্রেসে ভাঙনের সংকট আরও গভীর। রাজ্যসভার সদস্য সুস্মিতা দেব দল ও সংসদ থেকে পদত্যাগ করেছেন। এর আগে পদত্যাগ করেন সুখেন্দু শেখর রায়। পশ্চিমবঙ্গে ৫৮ বিধায়কের বিদ্রোহের পর দলজুড়ে অস্থিরতা বাড়ছে।
৩৫ মিনিট আগে
তুরস্ক ও সৌদি আরব রেল ও যোগাযোগ খাতে দুটি সমঝোতা স্মারক সই করেছে। এর মাধ্যমে ঐতিহাসিক হেজাজ রেলপথ পুনরুজ্জীবনের উদ্যোগে নতুন গতি এসেছে। দীর্ঘ মেয়াদে এই রেলপথ ওমান ও ভারত মহাসাগর পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।
১ ঘণ্টা আগে
জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন এক যৌথ সতর্কবার্তায় জানিয়েছে, গাজার মানব উন্নয়ন প্রায় ৭৭ বছর পিছিয়ে গেছে। আর গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় অভিযোগ করেছে, যুদ্ধবিধ্বস্ত ও অবরুদ্ধ গাজা উপত্যকায় অন্তত ১৬ হাজার ৫০০ মানুষের জরুরি চিকিৎসার প্রয়োজন। কিন্তু ইসরায়েল এসব ফিলিস্তিনিদের চিকিৎসার উদ্দেশ্যে...
৫ ঘণ্টা আগে