
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি সম্মেলনে যোগ দিতে মিসরে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানিয়েছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মিসরের পর্যটন শহর শারম আল শেখে সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে। এতে ট্রাম্প ও সিসি যৌথভাবে সভাপতিত্ব করবেন।
সম্মেলনে বিশ্বের ২০টির বেশি দেশের নেতারা অংশ নিচ্ছেন। তবে এতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বা হামাসের কোনো প্রতিনিধি অংশ নিচ্ছেন না।
আলোচিত এই শান্তি সম্মেলনে ইসরায়েল ও হামাসের মধ্যে গত শুক্রবার যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে, তাতে ট্রাম্প সই করবেন।
সিসির সঙ্গে সাক্ষাতের পর ট্রাম্প বলেন, হামাসের সঙ্গে দর-কষাকষির বিষয়ে মিসর ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা’ রেখেছে। যুক্তরাষ্ট্র সব সময় সিসির পাশে থাকবে।
ট্রাম্প ইসরায়েল থেকে মিসরে গেছেন। এ সময় তিনি ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে ভাষণ দেন।
মিসরের পর্যটন শহর শারম আল শেখে আয়োজিত আজকের শান্তি সম্মেলনে ২৮টি দেশ ও তিনটি আন্তর্জাতিক সংগঠনের নেতা ও প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। গাজা যুদ্ধ বন্ধে এই সম্মেলনের আয়োজন করা হলেও এতে ইসরায়েল ও হামাসের কোনো প্রতিনিধি থাকছেন না।
অংশ নেওয়া দেশগুলোর মধ্যে উত্তর আমেরিকার রয়েছে যুক্তরাষ্ট্র ও কানাডা। মধ্যপ্রাচ্যের দেশ রয়েছে ১০টি—বাহরাইন, মিসর, ইরাক, জর্ডান, কুয়েত, ওমান, ফিলিস্তিন, কাতার, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।
ইউরোপের রয়েছে ১০টি দেশ—সাইপ্রাস, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, ইতালি, নরওয়ে, নেদারল্যান্ডস, স্পেন ও যুক্তরাজ্য। এশিয়ার রয়েছে ছয়টি দেশ—আর্মেনিয়া, আজারবাইজান, ভারত, ইন্দোনেশিয়া, জাপান ও পাকিস্তান।
সম্মেলনে আন্তর্জাতিক তিনটি সংগঠনও রয়েছে। এগুলো হলো—ইউরোপীয় কাউন্সিল, আরব লীগ ও জাতিসংঘ।
ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসসহ বিভিন্ন দেশ ও সংগঠনের নেতা ও প্রতিনিধিরা শারম আল শেখে পৌঁছেছেন।
প্রেসিডেন্ট ট্রাম্প মিসরের পর্যটন শহর শারম আল শেখে এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের বলেন, ‘আমরা যতটা জানি, আলোচনার দ্বিতীয় ধাপ শুরু হয়ে গেছে। আপনারা জানেন, ধাপগুলো একটি অপরটির সঙ্গে সংশ্লিষ্ট।’
সাংবাদিকদের সঙ্গে কথা বলা শেষে ট্রাম্প মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে বৈঠক শুরু করেন। এরপর তাঁরা গাজা যুদ্ধ বন্ধে আয়োজিত ‘শান্তি সম্মেলনে’ অংশ নেবেন।

ভারতে হোয়াটসঅ্যাপের নতুন ‘ইউজারনেম’ ফিচার নিয়ে মেটার কাছে ব্যাখ্যা চেয়েছে দেশটির সরকার। তিন দিনের মধ্যে এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিতে মেটাকে নোটিশ দেওয়া হয়েছে বলে সরকারি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই।
৪ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার উপকূলীয় শহর লা গুয়াইরায় ভয়াবহ ভূমিকম্পের প্রায় এক সপ্তাহ পরও ধ্বংসস্তূপ সরিয়ে জীবিত ও মৃতদের খোঁজ চলছে। তবে উদ্ধারকাজে প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতির অভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
৫ ঘণ্টা আগে
আফ্রিকার পশ্চিম উপকূল থেকে প্রায় ৬০০ কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরের বুকে ছড়িয়ে আছে দশটি আগ্নেয় দ্বীপের একটি ছোট্ট দেশ—কেপ ভার্দে, যার সরকারি নাম কাবো ভার্দে। আয়তনে ছোট আর জনসংখ্যায় ক্ষুদ্র এই দেশটি এখন বিশ্বজুড়ে আলোচনায়।
৫ ঘণ্টা আগে
ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের ছয় দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে তিন বছর বয়সী এক শিশুকে। এতে উদ্ধার অভিযানে নতুন আশার সঞ্চার হলেও দেশটিতে মৃতের সংখ্যা ক্রমাগত বাড়ছে। একই সঙ্গে জাতিসংঘ সতর্ক করেছে, দুর্গত এলাকাগুলোয় মানবিক পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছে।
৬ ঘণ্টা আগে