কেবল নিওম শহরেই আটকে নেই সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের উচ্চাভিলাষী পরিকল্পনা। শুধু তাঁর রাজ্য নয়, পুরো দেশের উন্নয়নের দিকেই নজর রয়েছে তাঁর। কয়েক শ কোটি ডলারের আরও প্রকল্প নির্মাণ করতে চান তিনি। সে ক্ষেত্রে নিজ দেশের সীমানা পেরিয়েও যেতে চান বলে এক প্রতিবেদনে জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল।
মিসরকে দারুণ একটি প্রস্তাব দিতে যাচ্ছেন ক্রাউন প্রিন্স। লাক্সারি লঞ্চেস জানিয়েছে, লোহিত সাগরে জনপ্রিয় অবকাশ যাপনের স্থান রাস ঘামিলা কেনার পরিকল্পনা করছেন তিনি। সেখানেই বাস্তবায়ন করবেন কয়েক শ কোটি ডলারের নতুন প্রকল্প।
মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম মিডল ইস্ট আইকে একটি সূত্র জানিয়েছে, মিসরের রাস ঘামিলায় প্রকল্পটি বাস্তবায়নের জন্য দৃঢ়প্রতিজ্ঞ সৌদি কর্মকর্তারা সৌদি কেন্দ্রীয় ব্যাংকের ১ হাজার ৩০ কোটি ডলারের ডিপোজিট ব্যবহারের প্রস্তাব দিয়েছেন। প্রকল্পটির ব্যাপারে মিসরেরও সমর্থন রয়েছে। এই প্রকল্পে বিদেশি অর্থ তাৎক্ষণিকভাবে ব্যবহার করা যাবে।
সাড়ে তিন হাজার কোটি ডলারের এমিরাতি বে এল-হেকমা চুক্তির মাঝে আগের ডিপোজিটের ১ হাজার ১০০ কোটি ডলারও রয়েছে বলে উল্লেখ করেছে মিসরীয় সরকার।
রাস ঘামিলা হচ্ছে একটি উচ্চমূল্যের কৌশলগত জমি—যা প্রায় ৮ লাখ ৬০ হাজার বর্গমিটার বিস্তৃত। জায়গাটির অবস্থান তিরান ও সানাফির দ্বীপপুঞ্জের কাছে। আর তাই রাস ঘামিলার প্রাকৃতিক সৌন্দর্য ও অবস্থানকে কাজে লাগিয়ে শার্ম আল-শেখ এবং নিওমের মধ্যে পর্যটন খাতের বিকাশ ঘটানোর আশা করছে সৌদি আরব।
১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারের নিওম শহর নির্মাণের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যেই পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে আসতে চাইছে সৌদি আরব। নিওমে থাকবে কাচঘেরা স্থাপনা ‘দ্য লাইন’, সমুদ্রপ্রেমীদের জন্য সমৃদ্ধ দ্বীপ সিন্দালাহ এবং ট্রোজেনা নামে বছরব্যাপী স্কি করার একটি গ্রামসহ অবিশ্বাস্য কিছু প্রকল্প।
ক্রাউন প্রিন্সের স্বপ্নের প্রকল্পগুলো এত দ্রুতগতিতে এগিয়ে চলেছে যে ক্রমবর্ধমান ব্যয় সত্ত্বেও প্রকল্পের কাজের গতি কমাতে চায় না সৌদি আরব।

সিঙ্গাপুরের পতাকাবাহী একটি মালবাহী জাহাজে ড্রোন হামলার জের ধরে ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে দুই পক্ষের মধ্যে হওয়া সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তি ‘বোকামির মতো লঙ্ঘনের’ অভিযোগ আনার পর এই হামলা চালানো হলো।
৮ মিনিট আগে
নতুন করে সংঘাতে লিপ্ত হয়েছে যুক্তরাষ্ট্র-ইরান। হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার জেরে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর প্রতিক্রিয়ায় ইরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে। এ অবস্থায় হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে চলমান আলোচনা ও ভঙ্গুর যুদ্ধবিরতি হুমকির মুখে পড়েছে।
৩৫ মিনিট আগে
ইতালির রাজধানী রোমের পশ্চিমাঞ্চলীয় কাসালোত্তি এলাকায় একই বাংলাদেশি পরিবারের তিন সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন ৩৯ বছর বয়সী গৃহকর্তা কামাল উদ্দিন, তাঁর স্ত্রী আরজু (৩৮) এবং তাঁদের ছয় বছর বয়সী কন্যাসন্তান আলিসিয়া।
১ ঘণ্টা আগে
ভেনেজুয়েলায় শক্তিশালী দুটি ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে ৫০ হাজারের বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। ধ্বংসস্তূপে আটকে পড়া জীবিতদের উদ্ধারে আন্তর্জাতিক উদ্ধারকারী দল ও প্রশিক্ষিত অনুসন্ধানী কুকুর মোতায়েন করা হয়েছে...
১২ ঘণ্টা আগে