
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন, ইরানের সামরিক শক্তি ‘সম্পূর্ণ ধ্বংস’ হয়ে গেছে। তবে এর মধ্যেই দুটি আধুনিক আমেরিকান সামরিক বিমান ভূপাতিত করেছে ইরান। গত ২০ বছরের মধ্যে এটি যুক্তরাষ্ট্রের জন্য একটি বিরল ঘটনা। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, ইরান ‘সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন’ হয়ে গেছে, কিন্তু এই ঘটনা প্রমাণ করেছে ইসলামিক রিপাবলিক এখনো পাল্টা আঘাত হানার সক্ষমতা রাখে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের টানা পাঁচ সপ্তাহের বিধ্বংসী হামলার পর ট্রাম্প চলতি সপ্তাহের শুরুতে বলেছিলেন, তেহরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ার সক্ষমতা ‘কমে গেছে’। কিন্তু গতকাল (৩ এপ্রিল) মধ্য ইরানে একটি এফ-১৫ই স্ট্রাইক ঈগল ভূপাতিত হওয়ার খবর নিশ্চিত করেছেন মার্কিন কর্মকর্তারা। এই ঘটনায় একজন ক্রু সদস্যকে উদ্ধার করা সম্ভব হলেও দ্বিতীয় জনের সন্ধানে এখনো তল্লাশি চলছে। এ ছাড়া ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরানের প্রতিরক্ষা বাহিনীর আঘাতে একটি মার্কিন এ-১০ ওয়ার্টহগ আক্রমণকারী বিমানও বিধ্বস্ত হয়েছে।
যেভাবে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করছে ইরান
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, মার্কিন যুদ্ধবিমানগুলো সারফেস-টু-এয়ার মিসাইল বা ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত হয়েছে। তবে এগুলো প্রথাগত রাডার-ভিত্তিক ট্র্যাকিংয়ের বদলে অপটিক্যাল এবং ইনফ্রারেড (আইআর) সেন্সরের মাধ্যমে শনাক্ত করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিগুলোতে থার্মাল ইমেজ বা তাপীয় ছবি দেখা গেছে। এটি ইলেকট্রো-অপটিক্যাল/ইনফ্রারেড (ইও/আইআর) ট্র্যাকিং সিস্টেমের বৈশিষ্ট্য।
বিশেষজ্ঞদের মতে, নিখুঁত মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের বেশির ভাগ রাডার-নির্ভর ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়ায় তারা এখন এই ‘প্যাসিভ সেন্সর’-এর ওপর নির্ভর করছে। এই ইনফ্রারেড সিস্টেম বিমানের ইঞ্জিনের তাপ এবং ঘর্ষণের ফলে তৈরি হওয়া তাপ শনাক্ত করে কাজ করে। এতে কোনো তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ নির্গমন হয় না বলে বিমানগুলো আগে থেকে বুঝতে পারে না। অপারেটর যতক্ষণ না আকাশ থেকে সবচেয়ে শক্তিশালী তাপের উৎসটি শনাক্ত করতে পারেন, ততক্ষণ এটি লক্ষ্য স্থির করে এবং একবার লক হয়ে গেলে চলমান তাপের উৎসটিকে অনুসরণ করে নিখুঁতভাবে আঘাত হানে।
এই হামলায় ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্বল্পপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘মজিদ’ (এডি-০৮) ব্যবহৃত হয়ে থাকতে পারে। ২০২১ সালের এপ্রিলে তৈরি এই সিস্টেমটি ‘আরাস-২’ ৪×৪ ট্যাকটিক্যাল যানবাহনের ওপর বসানো থাকে। এটি কোনো রাডার ছাড়াই ১৫ কি. মি. দূর থেকে লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে এবং ৮ কি.মি. পাল্লার মধ্যে অত্যন্ত নিচু দিয়ে উড়া বিমান, ড্রোন বা ক্রুজ মিসাইল ধ্বংস করতে সক্ষম। এর সর্বোচ্চ গতিবেগ মাক-২ এবং এটি ৭০০ মিটার থেকে ৬ কি. মি. উচ্চতায় আঘাত হানতে পারে। সিস্টেমটি একই সঙ্গে চারটি লক্ষ্যবস্তু ট্র্যাক ও আঘাত করতে সক্ষম, যা ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করেছে।
কেন এই ধরনের ঘটনা বিরল
এফ-১৫ই বা এ-১০-এর মতো যুদ্ধবিমান ইনফ্রারেড সেন্সর দিয়ে ট্র্যাক করা অত্যন্ত কঠিন কাজ। কারণ এগুলোর গতি বেশি এবং পাইলটরা উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেন। আধুনিক যুদ্ধবিমানে তাপ কমানোর বিশেষ নজেল ও প্রলেপ থাকে, যা রাডার ফাঁকি দিতে পারে। এ ছাড়া ইলেকট্রো-অপটিক্যাল ক্যামেরাগুলো আবহাওয়া বা দূরত্বের কারণে সব সময় নির্ভরযোগ্য হয় না। পাইলটরা ‘ফ্লেয়ার’ ব্যবহার করে ক্ষেপণাস্ত্রকে লক্ষ্যভ্রষ্ট করার চেষ্টা করতে পারেন।
তাহলে ইরান কীভাবে এফ-১৫ই ভূপাতিত করল?
বিশেষজ্ঞরা বলছেন, ইরানি বাহিনী সম্ভবত নিচ দিয়ে উড়ার সময় বা খুব কাছ থেকে ইলেকট্রো-অপটিক্যাল/ইনফ্রারেড (ইও/আইআর) ট্র্যাকিং সিস্টেম ব্যবহার করে এই হামলাগুলো চালিয়েছে। তারা রকেট ইঞ্জিনচালিত ইনফ্রারেড গাইডেড ক্ষেপণাস্ত্রগুলোকে ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য প্রতিরক্ষাব্যবস্থায় রূপান্তর করে মার্কিন বাহিনীকে বিপাকে ফেলছে।
এর আগে একই প্রযুক্তি ব্যবহার করে যুক্তরাষ্ট্রের একটি এফ-৩৫ স্টেলথ ফাইটার ক্ষতিগ্রস্ত করেছিল ইরান। গত (১৯ মার্চ) ইরানের আকাশে একটি অভিযানের সময় ইরানি ক্ষেপণাস্ত্রে যুদ্ধবিমানটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়, সেটি মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে জরুরি অবতরণ করেছে। তবে কোন ঘাঁটিতে সেটি স্পষ্ট করা হয়নি।

ভারতের তেলেঙ্গানা রাজ্যের করিমনগরে চার বছর বয়সী যমজ দুই কন্যাকে কূপে ফেলে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরিবারের সদস্যদের সঙ্গে বিরোধ এবং ছেলেসন্তানের আকাঙ্ক্ষা থেকেই এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
১৫ মিনিট আগে
টানা ৩৫ দিন পর্যন্ত ইরানি ভূখণ্ডের ভেতরে কোনো মার্কিন বিমান বিধ্বস্ত হয়নি। কিন্তু গতকাল ইরানের হামলায় একটি মার্কিন এফ-১৫ই যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে এবং এর একজন ক্রু সদস্যকে উদ্ধার করা সম্ভব হলেও অন্যজন এখনো নিখোঁজ রয়েছেন।
১ ঘণ্টা আগে
ইরানের বর্তমান যুদ্ধ পরিস্থিতি এবং দেশটির শাসনব্যবস্থা পরিবর্তনের আকাঙ্ক্ষায় থাকা নির্বাসিত বিরোধী দলগুলোর মধ্যে গত এক মাসে নাটকীয় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। যুদ্ধের শুরুতে যে উন্মাদনা এবং উল্লাস দেখা গিয়েছিল, তা এখন স্তিমিত হয়ে আসছে। যুদ্ধ যত দীর্ঘায়িত হচ্ছে, সাধারণ ইরানিদের জন্য এর সুফল...
২ ঘণ্টা আগে
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) গতকাল শুক্রবার রাতে এক বিশেষ বিবৃতিতে দাবি করেছে, ইরানের আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলো গত ২৪ ঘণ্টায় মার্কিন ও ইসরায়েলি বাহিনীর একটি অত্যাধুনিক যুদ্ধবিমান এবং পাঁচটি ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।
৫ ঘণ্টা আগে