ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট হামলায় এক নারী নিহত এবং আরও অনেকে আহত হওয়ার পর লেবাননে ‘ব্যাপক হামলা’ শুরু করেছে ইসরায়েল। বিমান হামলায় লেবাননের বহু গ্রামে আগুন জ্বলছে বলে জানিয়েছে লেবাননের সংবাদমাধ্যমগুলো।
বিবিসির প্রতিবেদন অনুসারে, ইসরায়েলে হামলায় হিজবুল্লাহ জড়িত বলে ধারণা করা হলেও স্বীকার করেনি গোষ্ঠীটি।
গত ৭ অক্টোবর হামাস–ইসরায়েল যুদ্ধ শুরু পর থেকেই ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তে হিজবুল্লাহ ও ইসরায়েল—দুপক্ষের মধ্যে নিয়মিত গোলাগুলি চলছে।
আজ বুধবার ইসরায়েলের প্রতিরক্ষা দলের মুখপাত্র দানিয়েল হাগারি এক্স প্ল্যাটফর্মে পোস্ট করে বলেন, ‘যুদ্ধবিমান লেবাননের ভূখণ্ডে ব্যাপক হামলা শুরু করেছে।’
হাগারি বলেন, আইডিএফ আগামী কয়েক ঘণ্টার মধ্যে তাদের সর্বশেষ বিমান হামলা সম্পর্কে আরও বিস্তারিত জানাবে।
আইডিএফ বলছে, লেবাননের পক্ষ থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সাফেদ এলাকায় হামলা চালানো হয়েছে এবং ইসরায়েলি সামরিক বাহিনীর উত্তরাঞ্চলীয় কমান্ড সেন্টার লক্ষ্য করেও হামলা চালানো হয়।
একটি ভিডিওতে ইসরায়েলের হাসপাতালের গেটের কাছেই একটি রকেট আঘাত করতে দেখা যায়।
এক বিবৃতিতে আইডিএফ বলে, কিছুক্ষণ আগে আইডিএফের জঙ্গি বিমানগুলো জাবাল এল ব্রাইজ, হাউনেহ, দুনিন, আদচিত ও সৌয়ানেহ এলাকায় হিজবুল্লাহর বেশ কয়েকটি সশস্ত্র লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল সামরিক কম্পাউন্ড, অপারেশনাল কন্ট্রোল রুম এবং হিজবুল্লাহ যোদ্ধাদের ব্যবহৃত অবকাঠামো। এর মধ্যে কয়েকটি লক্ষ্যবস্তু ছিল রেদোয়ান বাহিনীর।
এর আগে দুটি নিরাপত্তা সূত্র বিবিসিকে জানায়, লেবাননের দক্ষিণাঞ্চলের একটি গ্রামে ইসরায়েলি হামলায় এক নারী ও দুই শিশু নিহত হয়েছে।
শিয়া মুসলিমদের সংগঠন হিজবুল্লাহ বিশ্বের অন্যতম অ–রাষ্ট্রীয় সশস্ত্র সামরিক বাহিনীর একটি। ১৯৮০–এর দশকের গোড়ার দিকে এই অঞ্চলের সবচেয়ে প্রভাবশালী শিয়া রাষ্ট্র ইরান এই গোষ্ঠীকে সামরিক সহায়তা দেয় বলে অভিযোগ রয়েছে।

দুর্নীতির অভিযোগে কর্ণাটকের এক মন্ত্রী পদত্যাগ করার মাত্র দুই দিন পরই বিরোধী দল বিজেপি মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের মন্ত্রিসভা থেকে আরও একজনের পদত্যাগ দাবি করেছে। দলটি মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানিয়েছে, উচ্চশিক্ষামন্ত্রী বাসবরাজ রায়ারেড্ডি ইসলাম ধর্মকে ‘অন্য ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলে....
১ ঘণ্টা আগে
নেপালে ভয়াবহ বন্যায় নিহতরে সংখ্যা বেড়ে ৯০৩ জনে দাঁড়িয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ কর্তৃপক্ষ জানিয়েছে, এখনো ৪ হাজার ২০০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। এই নিখোঁজদের মধ্যে বিভিন্ন স্কুলের ২ শতাধিক শিক্ষার্থীও রয়েছেন। এদিকে, বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ভারতীয়রা।
২ ঘণ্টা আগে
আফগানিস্তানের তালেবান সরকার যুক্তরাষ্ট্রকে দেশটির খনিজ সম্পদে বিনিয়োগের সুযোগ দেওয়ার প্রস্তাব দিয়েছে। এর মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নিয়েছে তালেবান সরকার। একই সঙ্গে বিশ্বের অন্যতম দরিদ্র দেশ আফগানিস্তানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিদেশে...
৩ ঘণ্টা আগে
হিমালয়ে হিমবাহ ধসে ভয়াবহ মাডস্লাইড বা কাদাধসের পর কয়েক হাজার নিখোঁজ মানুষকে খুঁজে বের করতে গতকাল রোববারও নেপাল ও চীনের উদ্ধারকারীরা জোর চেষ্টা চালিয়েছেন। তবে বৈরী আবহাওয়া ও বাড়তে থাকা পানির উচ্চতা উদ্ধারকাজকে কঠিন করে তুলেছে।
৫ ঘণ্টা আগে