
ইরান হরমুজ প্রণালিতে নির্ধারিত একটি রুটের মাধ্যমে সামুদ্রিক চলাচল নিয়ন্ত্রণে নতুন ব্যবস্থা প্রণয়ন করেছে। এই ব্যবস্থার আওতায় দেওয়া ‘বিশেষায়িত সেবা’র জন্য জাহাজগুলোর কাছ থেকে ফি নেওয়া হবে। গতকাল শনিবার দেশটির জ্যেষ্ঠ আইনপ্রণেতা এই তথ্য জানিয়েছেন।
তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির চেয়ারম্যান ইব্রাহিম আজিজি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘এই প্রক্রিয়ায় কেবল বাণিজ্যিক জাহাজ এবং ইরানের সঙ্গে সহযোগিতাকারী পক্ষগুলোই এর সুবিধা পাবে।’
তিনি জানান, তেহরান শিগগিরই এই পরিকল্পনা প্রকাশ করবে। আজিজি আরও বলেন, যুক্তরাষ্ট্রের ‘তথাকথিত ফ্রিডম প্রজেক্টের পরিচালকদের জন্য এই রুট বন্ধ থাকবে।’ অর্থাৎ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলসহ হরমুজ উন্মুক্ত করে ওয়াশিংটন পরিচালিত অভিযান ‘প্রজেক্ট ফ্রিডমে’ যেসব দেশ অংশ নিয়েছিল তাদের জন্য এই সতর্কবার্তা দেওয়া হয়েছে।
এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইরানের ওপর হামলা চালায়। এর জবাবে তেহরান ইসরায়েলের পাশাপাশি উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদের লক্ষ্য করে পাল্টা হামলা চালায় এবং হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হলেও, ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনা স্থায়ী কোনো সমঝোতা আনতে ব্যর্থ হয়। এরপর ১৩ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে ইরানের সামুদ্রিক চলাচলকে লক্ষ্য করে নৌ অবরোধ কার্যকর করে।
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মে মাসের শুরুতে ‘প্রজেক্ট ফ্রিডম’ ঘোষণা করেন। তিনি বলেন, ইরানের পূর্বানুমোদনের দাবি উপেক্ষা করেই হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে যুক্তরাষ্ট্র নিরাপত্তা দিয়ে পারাপার করাবে। তবে পরে তিনি এই উদ্যোগ স্থগিতের ঘোষণা দেন।

পাকিস্তানের সিন্ধু প্রদেশের জ্যাকোবাবাদ জেলায় ভিন্ন গোত্রের দুই নর–নারীর ‘স্বেচ্ছা বিয়ে’ কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় অন্তত ১০০ টির বেশি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। উভয় গোত্রের কয়েক শ লোক এই সংঘাতে অংশ নেয়।
১ ঘণ্টা আগে
ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী পাকিস্তানের প্রতি কঠোর বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, সীমান্ত সন্ত্রাসবাদে সমর্থন অব্যাহত রাখলে ইসলামাবাদকে সিদ্ধান্ত নিতে হবে তারা ‘ভূগোলের অংশ হয়ে থাকতে চায়, নাকি ইতিহাসের অংশ হয়ে যেতে চায়।’
৩ ঘণ্টা আগে
ভারতের রাজস্থানে বছরের পর বছর ধরে দলবদ্ধ ধর্ষণ ও ব্ল্যাকমেলের শিকার হয়ে এক নারী আত্মহত্যা করেন গত মার্চে। সেই নারীর বোনের সঙ্গেও একই ধরনের নির্মম ঘটনা ঘটছিল। কিন্তু প্রায় দুই মাস পর ন্যায়বিচার না পেয়ে এবং একাধিকবার পুলিশের দ্বারস্থ হয়েও কোনো সুরাহা না হওয়ায় ছোট বোনও আত্মহত্যা করেন।
৩ ঘণ্টা আগে
ইউক্রেন রাশিয়ার বিভিন্ন অংশে রাতভর হামলা চালিয়েছে। এসব হামলায় প্রায় সাড়ে ৫০০ ড্রোন ব্যবহার করা হয়েছে। এসব হামলায় রাশিয়ায় অন্তত ৩ জন নিহত হয়েছেন। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস নিউজের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
৩ ঘণ্টা আগে