
ফিলিস্তিনি ছিটমহল গাজায় ইসরায়েলি আগ্রাসন চলছে ২০২৩ সালের অক্টোবর থেকে। সেই অর্থে প্রায় দুই বছর ধরে অঞ্চলটিতে হত্যাযজ্ঞ চালাচ্ছে দখলদার দেশটি। এই সময়ের মধ্যে গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ৬৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দেড় লাখের বেশি।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত অন্তত ৬৪ হাজার ৮০৩ জন নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, এর মধ্যে নতুন করে আরও সাতজন অনাহারে মারা গেছেন।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৪৭টি মৃতদেহ হাসপাতালগুলোতে আনা হয়েছে। আহত হয়েছেন আরও ২০৫ জন। এ নিয়ে ইসরায়েলি হামলায় মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৪ হাজার ২৬৪ জনে। বিবৃতিতে আরও জানানো হয়, বহু মানুষ এখনো ধ্বংসস্তূপ ও সড়কে পড়ে আছেন। উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে না পারায় তাঁদের বের করে আনা সম্ভব হচ্ছে না।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা সংগ্রহের সময় ইসরায়েলি সেনাদের গুলিতে আরও পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৬ জন। এ নিয়ে ২৭ মে বিতর্কিত ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’ কার্যক্রম শুরুর পর থেকে সহায়তা নিতে গিয়ে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে হয়েছে ২ হাজার ৪৮৪ জন। আহত হয়েছেন অন্তত ১৮ হাজার ১১৭ জন।
গত ২৪ ঘণ্টায় আরও সাতজন ফিলিস্তিনি, যাদের মধ্যে দুই শিশু রয়েছে, অপুষ্টি ও অনাহারে মারা গেছেন। ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু করে এখন পর্যন্ত অনাহার ও দুর্ভিক্ষে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪২০ জনে। এদের মধ্যে ১৪৫ জন শিশু। মার্চের ২ তারিখ থেকে ইসরায়েল গাজার সব সীমান্ত পুরোপুরি বন্ধ করে দিয়েছে। এতে ফিলিস্তিনিদের ভোগান্তি আরও বেড়েছে।
জাতিসংঘ-সমর্থিত ক্ষুধা পর্যবেক্ষক সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (আইপিসি) জানিয়েছে, চলতি বছরের আগস্টের মাঝামাঝি সময়ে উত্তর গাজায় আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ শুরু হয়েছে। আগামী সেপ্টেম্বরের শেষ নাগাদ এ দুর্ভিক্ষ ছড়িয়ে পড়বে দেইর আল-বালাহ ও খান ইউনিসে।

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে ভারতীয় বংশোদ্ভূত মানুষদের ওপর বড় ধরনের হামলার পরিকল্পনার অভিযোগে ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। আলেকজান্দ্রোস পাপোরাকিস নামের ওই তরুণ শিকাগো এলাকার একটি টাকো বেল রেস্তোরাঁয় ক্যাশিয়ার হিসেবে কাজ করতেন।
৩২ মিনিট আগে
অবশেষে ১২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে উন্মুক্ত করা হলো চীন ও উত্তর কোরিয়াকে যুক্ত করা বহুল প্রতীক্ষিত সড়ক সেতু ‘নিউ ইয়ালু রিভার ব্রিজ’। উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির কারণে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও দুই প্রতিবেশী দেশের মধ্যকার বাণিজ্যিক ও দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুদ্ধারের অংশ হিসেবে সেতুটি
১ ঘণ্টা আগে
সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডের অপরাধে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। বিচার বিভাগীয় প্রক্রিয়ায় অপরাধ প্রমাণিত হওয়ার পর রাজকীয় নির্দেশনায় তাঁদের এই সাজা কার্যকর করা হয়...
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ায় বন ও পিটভূমিতে সৃষ্ট দাবানল থেকে ছড়িয়ে পড়ছে বিষাক্ত ধোঁয়া ও ধোঁয়াশা। এতে ক্ষুব্ধ হয়ে উঠেছে প্রতিবেশী দেশগুলোও। পরিস্থিতি মোকাবিলায় বৃহস্পতিবার নতুন এক পদ্ধতি পরীক্ষামূলকভাবে প্রয়োগ করতে যাচ্ছে দেশটির কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে