
রমজান মাসের সূচনা নির্দেশক চাঁদ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অধিকাংশ আরব ও ইসলামি দেশে দেখা যাবে না বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার বা আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র।
জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, মধ্যপ্রাচ্যের বহু শহরে এদিন সূর্যাস্তের আগেই চাঁদ অস্ত যাবে। ফলে খালি চোখে চাঁদ দেখা একেবারেই অসম্ভব হবে। সংস্থাটির তথ্য বলছে, আরব আমিরাতের আবুধাবিতে সূর্যাস্তের এক মিনিট আগেই চাঁদ অস্ত যাবে। একইভাবে সৌদি আরবের রিয়াদে সূর্যাস্তের ৩৭ সেকেন্ড আগে চাঁদ ডুবে যাবে।
এ ছাড়া মধ্যপ্রাচ্যের বিভিন্ন শহর, যেমন—দোহা, মানামা ও কুয়েত সিটিতেও একই ধরনের পরিস্থিতি বিরাজ করবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
অন্যদিকে কায়রো, আম্মান ও বৈরুতে সূর্যাস্তের কয়েক মিনিট পর চাঁদ অস্ত যাবে। এই স্বল্প সময়ের ব্যবধানে চাঁদ দেখার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
প্রকাশিত তালিকায় একমাত্র ব্যতিক্রম হিসেবে যুক্তরাষ্ট্রের হনুলুলু-এর নাম উল্লেখ করা হয়েছে। সেখানে তাত্ত্বিকভাবে চাঁদ দেখা সম্ভব হতে পারে। তবে সেটিও অনুকূল আবহাওয়া ও পরিষ্কার আকাশে শুধু দুরবিন ব্যবহার করে দেখা যেতে পারে।
জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, চাঁদ দেখা যাবে কি না, তা নির্ভর করে সূর্যাস্তের সময় দিগন্তে চাঁদের উচ্চতা এবং সূর্যের সঙ্গে তার কৌণিক অবস্থানের ওপর।
বাংলাদেশ সময় মঙ্গলবার সন্ধ্যায় গালফ নিউজ জানিয়েছে, নতুন চন্দ্রমাস শুরুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সংশ্লিষ্ট দেশগুলোর ধর্মীয় কর্তৃপক্ষ শিগগিরই আনুষ্ঠানিক চাঁদ দেখা কমিটির সঙ্গে বৈঠকে বসবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের সম্ভাব্য কোনো চুক্তি হলে তা মেনে নেওয়া ছাড়া ইসরায়েলের সামনে ‘আর কোনো বিকল্প থাকবে না।’ গত রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক ফোন সাক্ষাৎকারে ট্রাম্প এই অবস্থান ব্যক্ত করেন।
১ ঘণ্টা আগে
ভারতের উত্তরাখণ্ডের টিহরি গাড়ওয়াল জেলায় এক উচ্চবর্ণের নাবালিকার সঙ্গে বন্ধুত্বের জেরে ১৮ বছর বয়সী এক দলিত তরুণকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর এক বন্ধু। পুলিশ গতকাল সোমবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
১ ঘণ্টা আগে
ভারত-মিয়ানমার-থাইল্যান্ড মহাসড়কের কালে-তামু অংশ পুনরুদ্ধার এবং সীমান্তে স্থিতিশীলতা ফেরাতে বর্ষার আগেই সামরিক অভিযান জোরদারের ঘোষণা দিয়েছেন মিয়ানমারের জান্তা নেতা মিন অং হ্লাইং। তবে বিশ্লেষকেরা বলছেন, বাস্তবতা তাঁর পরিকল্পনার পক্ষে নয়।
১ ঘণ্টা আগে
ইসরায়েল-ইরান সংঘাত আবারও সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল। শেষ মুহূর্তে হস্তক্ষেপ করে ইসরায়েলকে হামলা থামাতে চাপ দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহুর স্বার্থের ব্যবধান ক্রমেই বাড়ছে বলে দাবি মার্কিন কর্মকর্তাদের।
৩ ঘণ্টা আগে