
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন ইরানি স্পিকার বাঘের গালিবাফের নেতৃত্বের প্রতিনিধি দল। এই ফ্লাইটে এক বিশেষ ঘটনা ঘটেছে। ইরানি প্রতিনিধি দল তাদের বিমানে মিনাবে ইসরায়েলি–মার্কিন হামলায় নিহত ১৬৮ শিক্ষার্থীর ছবি আলাদা আলাদা সিটে রেখে নিয়ে গেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আলোচক দলের প্রধান ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে তিনি এই বিষয়ে একটি ছবি শেয়ার করেছেন।
ইরানি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, গালিবাফ ছাড়াও ইসলামাবাদে গিয়েছেন ইরানের ‘পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা পরিষদের সচিব, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং পার্লামেন্টের বেশ কয়েকজন সদস্য।’ গতকাল শুক্রবার দিবাগত রাতে তারা ইসলামবাদে পৌঁছান। ইসলামাবাদের নূর খান বিমানঘাঁটিতে তাদের স্বাগত জানান পাকিস্তানের প্রতিরক্ষা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ও দেশটির উপপ্রধানমন্ত্রী ইসহাক দার।
বাঘের গালিবাফ তাঁর এক্স অ্যাকাউন্টে শেয়ার করা ছবির ক্যাপশনে লিখেছেন, ‘এই ফ্লাইটে আমার সফরসঙ্গীরা।’ হ্যাশট্যাগ দিয়ে তিনি আরও লিখেছেন, ‘মিনাব ১৬৮।’
এর আগে, ইরানে হামলার শুরুর দিনেই অর্থাৎ, ২৮ ফেব্রুয়ারি মিনাবের স্কুলটিতে হামলা চালায় ইসরায়েলি ও মার্কিনিরা। সেদিন মিনাবের ওই স্কুলে শিশুদের ক্লাস ছিল। সকালে স্কুলে গিয়েছিল তারা। সেই স্কুলেই চালানো হয় হামলা। এতে ১৬৮ শিশু মারা যায়। পরে ৩ মার্চ গণ–জানাজার মাধ্যমে বিদায় জানানো হয় সেই শিশুদের।
মিনাবের এ ঘটনার নিন্দা জানায় ইউনেসকো এবং নোবেল শান্তি পুরস্কারজয়ী মানবাধিকারকর্মী মালালা ইউসুফজাইসহ অনেকে। আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী, স্বেচ্ছায় কোনো শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল বা বেসামরিক স্থাপনায় হামলা চালানো রীতিমতো যুদ্ধাপরাধ। সেই মানবাধিকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের যে দম্ভ, তারই অসারতা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে মেয়েদের সারি সারি ছোট কবরগুলো। পৃথিবীজুড়ে হানাহানি, ধ্বংস আর স্বার্থপরতার সঙ্গে যাদের কখনো কোনো যোগসাজশ ছিল না।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির সেনাদের লেবাননের আরও ভেতরে ঢুকে পড়ে দখল সুদৃঢ় করার নির্দেশ দিয়েছেন। স্থানীয় সময় গতকাল রোববার তিনি এই নির্দেশ দেন। অথচ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন–ইসরায়েলের মধ্যে ৬ সপ্তাহ ধরে যুদ্ধবিরতি চলছে।
৭ মিনিট আগে
ইরানের পার্লামেন্টের স্পিকার এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে যেকোনো আলোচনার ভিত্তি হিসেবে সামরিক প্রতিরোধক্ষমতাকেই শক্তি হিসেবে দেখে এবং যুক্তরাষ্ট্রের ‘গ্যারান্টি বা নিশ্চয়তা ও কথার’ ওপর নির্ভর করার ধারণাকে প্রত্যাখ্যান করে।
১৮ মিনিট আগে
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক বোমা হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো দ্রুত পুনরুদ্ধার করছে ইরান। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে, টানেলের মুখ পরিষ্কার এবং ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামতের মাধ্যমে দেশটি আবারও তার দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতা ফিরিয়ে আনছে।
৮ ঘণ্টা আগে
মিয়ানমারের উত্তর-পূর্বাঞ্চলে খনির কাজের জন্য মজুত করে রাখা বিস্ফোরকের একটি গুদামে বিস্ফোরণে শিশুসহ অন্তত ৪৫ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে চীন সীমান্তবর্তী এলাকায় ঘটা এই দুর্ঘটনায় আহত হয়েছে আরও অর্ধশতাধিক মানুষ।
১০ ঘণ্টা আগে