সৌদি আরবের কিছু অংশে ভারী বৃষ্টিপাতের পর আজ বুধবার মক্কার কর্তৃপক্ষ স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ভিডিওতে দেখা গেছে হজ যাত্রীরা রাতারাতি প্রবল ঝড়বৃষ্টি ও বজ্রপাত থেকে আশ্রয় নিচ্ছেন। গালফ নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, মক্কা আল মুকাররামার আশপাশে মঙ্গলবার সন্ধ্যায় বজ্রপাতসহ ভারী বৃষ্টিপাত হয়েছে।
দেশটির শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, অস্থিতিশীল আবহাওয়ার কারণে বুধবার স্কুল বন্ধ থাকবে।
সৌদি আরবের ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি বলেছে, মাঝারি থেকে ভারী বজ্রঝড়ের আশঙ্কা করা হচ্ছে, ফলে মুষলধারে বৃষ্টিপাত, শিলাবৃষ্টি এবং ধুলিঝড় হতে পারে। এতে জাজান, আসির, আল বাহা, মক্কা ও মদীনার কিছু অংশে দৃষ্টিসীমা হ্রাস পাবে।
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিওগুলোতে দেখা গেছে, তীর্থযাত্রীরা প্রবল বাতাসের মধ্যে মসজিদে হারাম শরীফ প্রদক্ষিণ করছেন। এমনকি কাবা শরীফের পাশের বিখ্যাত ঘড়ির টাওয়ারে বজ্রপাত হয়েছে। এই ঘটনার ভিডিও ব্যাপকভাবে শেয়ার হয়েছে।
অন্যান্য ভিডিওতে মক্কার দক্ষিণে জেদ্দায় বৃষ্টির কারণে প্রবল বন্যা দেখা গেছে। গত বছর, ভারী বর্ষণে মক্কা ও এর আশপাশে বন্যা দেখা দিয়েছিল। ওই বন্যায় শহরের কারগাড়িও ভেসে গিয়েছিল।

হৃৎপিণ্ড আকৃতির একটি বিশেষ ধরনের আতা ফল এবার চীন ও তাইওয়ানের মধ্যকার দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধে নতুন মাত্রা যোগ করেছে। তাইওয়ানের কৃষকদের এই ফলটির উৎপাদন ও রপ্তানি বাড়াতে বেইজিংয়ের নেওয়া নতুন পরিকল্পনার বিরুদ্ধে সতর্ক করেছে স্বশাসিত দ্বীপটির কৃষি মন্ত্রণালয়...
১ ঘণ্টা আগে
বাংলাদেশে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের সঙ্গে কৌশলগত যোগাযোগ আরও জোরদার করা, ঐতিহ্যবাহী বন্ধুত্বকে এগিয়ে নেওয়া, উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা সম্প্রসারণ এবং বহুপক্ষীয় বিষয়ে সমন্বয় বাড়ানোর প্রত্যাশা করছে চীন। একই সঙ্গে চীন-বাংলাদেশের সামগ্রিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্বকে নতুন উচ্চতায়
১ ঘণ্টা আগে
জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী একক প্রবেশাধিকারের (সিঙ্গেল-এন্ট্রি) ভিসা ফি বর্তমানের ৩ হাজার ইয়েন (প্রায় ১৮.৬৯ মার্কিন ডলার) থেকে বাড়িয়ে ১৫ হাজার ইয়েন করা হচ্ছে। অন্যদিকে, একাধিক প্রবেশাধিকারের (মাল্টিপল-এন্ট্রি) ভিসা ফি বর্তমানের ৬ হাজার ইয়েন থেকে বাড়িয়ে...
২ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আজ সোমাবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। তিনিসহ এ নিয়ে এখন পর্যন্ত বিগত ১০ বছরে ষষ্ঠ ব্রিটিশ প্রধানমন্ত্রী মেয়াদ শেষ করার আগেই পদত্যাগ করলেন।
৩ ঘণ্টা আগে