
তুরস্কে দাবানলের আগুন নেভাতে গিয়ে দগ্ধ হয়ে নিহত হয়েছেন অন্তত ১০ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ১৪ জন। গতকাল বুধবার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন দেশটির কৃষি ও বনমন্ত্রী ইব্রাহিম ইউমাকলি।
কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের পশ্চিমাঞ্চলে আগুন নেভানোর কাজ করছিল ২৪ জনের একটি দল। হঠাৎ বাতাসের দিক পরিতর্বনে তাদের দিকে আগুন ছড়িয়ে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই আগুনে আটকা পড়েন তারা। পরে, তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে ১০ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে পাঁচজন বন বিভাগের কর্মী এবং পাঁচজন স্বেচ্ছাসেবী উদ্ধারকর্মী ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সংবাদমাধ্যম বিরগুনের প্রতিবেদন অনুযায়ী, পুরো দলটি দাবানলের মধ্যে আটকা পড়ে ‘জীবন্ত দগ্ধ হন’। এ ঘটনায় শোক জানিয়েছেন রাজনীতিকেরা। এসকিশেহিরে এমপি নেবি হাতিপোগলু সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘এই শোক ভাষায় প্রকাশ করা যায় না।’
তীব্র গরম ও ঝোড়ো হাওয়ার কারণে গত কয়েক দিন ধরে ভয়াবহ দাবানলের কবলে তুরস্কের মধ্য ও পশ্চিমাঞ্চল। রাজধানী আঙ্কারা ও বড় শহর ইস্তাম্বুলের মধ্যবর্তী বিস্তীর্ণ বনাঞ্চলে শুরু হয় দাবানল। আগুন ছড়িয়েছে লোকালয়েও। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বহু বাসিন্দাকে।
মন্ত্রী ইউমাকলি সতর্ক করে বলেছেন, ‘বৃহস্পতিবার থেকে আরও বাড়তে পারে তাপমাত্রা। বাড়তে পারে বাতাসের মাত্রাও। বাতাস হতে পারে প্রচণ্ড রকমের দিক বদলকারী। ফলে, পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা রয়েছে। দেশের ৮৬ মিলিয়ন নাগরিকদের সবাইকে বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।’
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমাদের বন রক্ষায় জীবন উৎসর্গকারী ভাই-বোনদের জন্য আল্লাহর রহমত কামনা করছি। তাঁদের পরিবার ও জাতির প্রতি রইল আমার আন্তরিক সমবেদনা।’
দুর্ঘটনার তদন্তে দুটি আলাদা কৌঁসুলিকে দায়িত্ব দিয়েছে তুরস্কের বিচার মন্ত্রণালয়। চলতি বছর দেশটিতে দাবানলে এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু হলো। এর আগে জুলাই মাসে ইজমির প্রদেশে দাবানলে প্রাণ হারান এক বৃদ্ধ ও দুই বনকর্মী।
উচ্চ তাপমাত্রা ও তীব্র বাতাসে দেশজুড়ে নতুন নতুন এলাকা দাবানলের ঝুঁকিতে পড়েছে। প্রশাসন বলছে, জরুরি প্রস্তুতি জোরদার করা হয়েছে এবং পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে।

সৌদি আরবের সঙ্গে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির পর এবার কুয়েতের সঙ্গেও একটি বড় ধরনের সামরিক ও জ্বালানি চুক্তি নিয়ে এগোচ্ছে পাকিস্তান। মধ্যপ্রাচ্যের এই ভূ-রাজনৈতিক মেরুকরণের আবহে দক্ষিণ এশিয়ার পারমাণবিক অস্ত্রধারী এই দেশটির প্রকৃত সামরিক শক্তি এবং তাদের অস্ত্রাগারের সক্ষমতা...
১ ঘণ্টা আগে
মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে মালয়েশিয়ার উদ্দেশে মানব পাচারকারীদের নৌকায় পাড়ি দেওয়া অন্তত ৫৩০ রোহিঙ্গা আশ্রয়প্রার্থী প্রায় তিন সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন। মানবাধিকারকর্মী ও পর্যবেক্ষকদের ধারণা, বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরে নৌকা দুটি ডুবে গেছে।
২ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন অ্যান্ডি বার্নহাম। দলের সংসদ সদস্যদের সমর্থনে তিনি স্যার কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হয়েছেন। এর মধ্য দিয়ে আগামী সোমবার (২০ জুলাই) তিনি আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে অ্যান্ডি বার্নহাম দেশজুড়ে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার ও মানুষের জীবনে ‘আশা ফিরিয়ে আনার’ অঙ্গীকার করেছেন। শুক্রবার (১৭ জুলাই) লন্ডনে ট্রেডস ইউনিয়ন কংগ্রেস (টিইউসি) সদর দপ্তরে অনুষ্ঠিত বিশেষ দলীয় সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে নেতা
২ ঘণ্টা আগে