মাত্র কয়েক মাসের ব্যবধানে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের শীর্ষ দুই নেতা নিহত হয়েছেন। গত জুলাইয়ে তেহরানে গুপ্তহত্যার শিকার হন হামাসের তৎকালীন প্রধান ইসমাইল হানিয়া। এরপর গতকাল বৃহস্পতিবার ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন নতুন প্রধান ইয়াহইয়া সিনওয়ার।
এ অবস্থায় হামাসের নতুন প্রধান কে হবেন এবং গোষ্ঠীটি পরবর্তী নেতৃত্ব কীভাবে গঠিত হবে, তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। বিশ্লেষকেরা বলছেন, হানিয়া ও সিনওয়ার হত্যার পর হামাস আর হয়তো একক নেতা নির্বাচনের ফর্মুলায় যাবে না। গোষ্ঠীটি বরং একাধিক শীর্ষ নেতা ফর্মুলায় যেতে পারে। যাকে বলা হচ্ছে, ‘হাইড্রা অ্যাপ্রোচ’ বা হাইড্রা পদ্ধতি।
কাতারভিত্তিক থিঙ্কট্যাংক মিডল ইস্ট কাউন্সিল অন ফরেন অ্যাফেয়ার্সের বেভারলি মিলটন-এডওয়ার্ডস বলেন, ‘ইরানে হানিয়াকে হত্যার পর জনসমক্ষে দেখা গেছে—সিনওয়ার সশস্ত্র শাখার পাশাপাশি রাজনৈতিক ব্যুরোসহ পুরো আন্দোলনের নিয়ন্ত্রণ নিচ্ছেন।’
বেভারলি মিলটন-এডওয়ার্ডস বলেন, ‘কিন্তু একই সময়ে গোষ্ঠীটির নেতৃত্ব অভ্যন্তরীণভাবে বৈঠকে বসেছিলেন একটি সিদ্ধান্ত গ্রহণের জন্য এবং তাঁরা একটি চুক্তিতে পৌঁছেছিলেন, একটি সমান্তরাল নেতৃত্ব থাকবে। যার মধ্যে উপপ্রধান খলিল আল-হাইয়্যা অন্যতম, তিনি সিনওয়ারের খুব ঘনিষ্ঠ এবং তাঁর সঙ্গেই বেড়ে উঠেছেন।’
এই বিশ্লেষক আরও বলেছেন, সম্ভবত এই গোষ্ঠীটির দুই নেতা থাকবেন। ইসরায়েলি কারাগারে বন্দী শীর্ষ নেতারা ছাড়াও অন্যান্য স্থানে থাকা ব্যক্তিদেরও এই কাঠামোতে অনেককেই স্থান দেওয়া হবে। যা ঘটতে যাচ্ছে তা হলো—গোষ্ঠীটির নেতৃত্বের ক্ষেত্রে ‘একটি দুই শাখা’ বা ‘হাইড্রা পদ্ধতি’ অনুসরণ করতে পারে এবং গোষ্ঠীটির ‘নেতৃত্ব বা নেতৃত্ব সম্পর্কে তথ্য’ আরও গোপন হয়ে উঠতে পারে।
বেভারলি মিলটন-এডওয়ার্ডস মনে করিয়ে দেন, ফিলিস্তিনের প্রথম ইন্তিফাদার পর যখন হামাস প্রতিষ্ঠিত হয় তখনো একই রকম গোপনীয়তা বজায় রাখা হয়েছিল।

যুক্তরাষ্ট্রের ইউটা অঙ্গরাজ্যের একটি শপিং মলে ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে এক ভারতীয় মুসলিম কর্মীর ওপর নৃশংস ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, হামলার আগে অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগীকে সরাসরি জিজ্ঞেস করেন, ‘আপনি কি মুসলিম?’
৭ ঘণ্টা আগে
ইরানে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির বিচার বিভাগ ও বিদেশভিত্তিক মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, গতকাল মঙ্গলবার সকালে কেরমানশাহ সেন্ট্রাল কারাগারে মোহিউদ্দিন আবদুল্লাহি ও হোসেইন পালানিকে ফাঁসি দেওয়া হয়।
৮ ঘণ্টা আগে
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ইসরায়েলের সহায়তায় আবার ক্ষমতায় ফেরার চেষ্টা করেছেন—এমন অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও ‘হলিউডি কল্পকাহিনি’ বলে উড়িয়ে দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে তাঁকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে গোপন বৈঠক এবং ক্ষমতায় ফেরার পরিকল্পনায় যুক্ত...
৮ ঘণ্টা আগে
ইরানের সেনাবাহিনী দাবি করেছে, চলমান সংঘাত শুরুর পর প্রথমবারের মতো দেশটির সেনাবাহিনীকে সরাসরি লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তুর্কি সংবাদমাধ্যম আনাদুলু এজেন্সি জানিয়েছে, বুধবার (১৫ জুলাই) ভোরে দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি সেনা ব্যারাকে ওই হামলায় অন্তত সাত সেনাসদস্য নিহত এবং আরও ১৩ জ
৮ ঘণ্টা আগে