এখন সব ধরনের ভিসাধারীরা ওমরাহ পালনের সুযোগ পাবেন বলে জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। সৌদি প্রেস এজেন্সির বরাতে গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
খবরে বলা হয়েছে, ওমরাহর প্রক্রিয়া সহজ করতে এবং হজ ও ওমরাহতে সেবার পরিসর আরও বাড়ানোর চলমান প্রচেষ্টার অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। সৌদি ভিশন ২০৩০-এর লক্ষ্য পূরণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের তথ্যমতে, এর আওতায় রয়েছে ব্যক্তিগত ও পারিবারিক ভিজিট ভিসা, ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসা, ট্রানজিট ভিসা, ওয়ার্ক ভিসাসহ অন্যান্য সব ভিসা।
মন্ত্রণালয় জানিয়েছে, বিশ্বজুড়ে মুসলিমদের সহজে ও শান্তিপূর্ণভাবে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনের সুযোগ করে দিতে এই উদ্যোগ নিয়েছে সরকার।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, ওমরাহ পালন সহজ করতে নুসুক ওমরাহ প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। এ প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি ওমরাহ পালনের সুযোগ পাবেন। প্যাকেজ নির্বাচন করা থেকে শুরু করে ইলেকট্রনিকভাবে পারমিট সংগ্রহ পর্যন্ত এই প্ল্যাটফর্মের মাধ্যমে করা যাবে। পাশাপাশি এই সমন্বিত প্ল্যাটফর্মের সাহায্যে যাত্রীরা সহজে সময় নির্ধারণ করে বিভিন্ন সেবা বেছে নিতে পারবেন।
মন্ত্রণালয় বলেছে, বিশ্বের মুসলিমরা যাতে নিরাপদ ও আধ্যাত্মিক পরিবেশে ওমরাহ পালন করতে পারেন এবং মানসম্মত সেবার মাধ্যমে তাঁদের ওমরাহর অভিজ্ঞতা যেন আরও সমৃদ্ধ হয়, সে লক্ষ্যে পবিত্র দুই মসজিদের খাদেম ও ক্রাউন প্রিন্সের এই আন্তরিক প্রচেষ্টা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে বড় ধরনের সামরিক হামলা চালালেও ‘সবচেয়ে বড় ঢেউ’ এখনো আসেনি। স্থানীয় সময় সোমবার (২ মার্চ) সকালে সিএনএনকে দেওয়া প্রায় ৯ মিনিটের এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি বলেন, মার্কিন সামরিক বাহিনী ইরানকে ‘ভালোভাবেই আঘা
২০ মিনিট আগে
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ঘোষণা দিয়েছেন, তাঁর দেশ কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা বাড়াবে। মধ্যপ্রাচ্যে নতুন করে শুরু হওয়া যুদ্ধের মধ্যে তিনি এমন ঘোষণা দিলেন।
৪১ মিনিট আগে
ফার্স নিউজ প্রকাশিত ফুটেজে দেখা যায়, একটি বিশাল আন্ডারগ্রাউন্ড টানেলে সারি সারি ড্রোন রকেট লঞ্চারের ওপর বসানো রয়েছে। বাংকারের দেয়ালগুলো ইরানের জাতীয় পতাকা এবং সম্প্রতি প্রয়াত দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবিতে সাজানো। ভিডিওতে ড্রোনের এই বিশাল সম্ভারকে ইরানের সামরিক শক্তির অন্যতম
১ ঘণ্টা আগে
ইরানিরা তুরস্কের ‘ক্যাপিকয়’ সীমান্ত গেট দিয়ে প্রবেশ করতে শুরু করেন। নাম প্রকাশে অনিচ্ছুক তেহরান থেকে আসা এক ব্যক্তি বলেন, ‘তেহরানের পরিস্থিতি ইতিমধ্যেই কঠিন। বোমা হামলা হচ্ছে। সবাই ভীত।’ তিনি জানান, তাঁর স্ত্রী ও সন্তানেরা বর্তমানে তুরস্কেই রয়েছেন।
১ ঘণ্টা আগে