সৌদি আরবে প্রবল ঝোড়ো বৃষ্টিতে হাইভোল্টেজ বিদ্যুৎ সঞ্চালন লাইনের টাওয়ার ভেঙে পড়েছে। গত রোববার সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ হাফর আল-বাতিনে এ দুর্ঘটনা ঘটে। এর ফলে বিস্তীর্ণ অঞ্চলজুড়ে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন দেখা দিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রচণ্ড বজ্রপাতের সঙ্গে সৃষ্ট ঝড়ের কারণে নিমেষেই স্থানীয় পরিস্থিতি বদলে যায়। বিপুল পরিমাণ ধুলো উড়তে থাকে আশপাশে। ফলে দৃষ্টিসীমাও কমে যায়। অবশ্য খানিক পরেই বৃষ্টিপাত শুরু হয়। এই বৃষ্টি ও ঝড়ের শুরুর দিকেই বিদ্যুৎ সঞ্চালন লাইনের একটি টাওয়ার ভেঙে পড়ে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সসহ অন্যান্য প্ল্যাটফরমে টাওয়ারটি ভেঙে পড়ার ভিডিও বেশ ভাইরাল হয়েছে। ভিডিও থেকে দেখা যাচ্ছে, তীব্র ধুলোঝড়ের মাঝেই টাওয়ারটি ভেঙে পড়ছে। সৌদি আরবের বিদ্যুৎ বিভাগও বিষয়টি নিশ্চিত করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক টুইটে টাওয়ারটি ভেঙে পড়ার বিষয়টি নিশ্চিত করে দ্য সৌদি ইলেকট্রিক কোম্পানি জানিয়েছে, গত রোববার সন্ধ্যায় হাফর আল-বাতিন ও এর আশপাশের এলাকায় গুরুতর আবহাওয়া পরিস্থিতি তৈরি হয়।
সৌদি ইলেকট্রিক কোম্পানি আরও জানিয়েছে, খবর পাওয়ার পরপরই তারা ক্ষতিগ্রস্ত এলাকায় অবিলম্বে বিদ্যুৎ পুনঃসংযোগ করতে একটি রক্ষণাবেক্ষণ দল পাঠিয়েছে। সৌদি আরবের আবহাওয়া প্রতিবেদনগুলো বলছে, হাফর আল-বাতিনে অস্থিতিশীল আবহাওয়া অব্যাহত থাকতে পারে। পরবর্তী কয়েক ঘণ্টার মধ্যে এই অঞ্চলে ঘনঘন বজ্রপাতের আশঙ্কা করা হচ্ছে।

ইরানের ভূখণ্ডে একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর দক্ষিণ ইরানে চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনার পর থেকে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরিস্থিতির একটি সামগ্রিক চিত্র নিচে তুলে ধরা হলো।
১ ঘণ্টা আগে
এই যুদ্ধবিমানের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো এর দুই আসনবিশিষ্ট ককপিট। সামনের আসনে পাইলট বসে বিমানটি নিয়ন্ত্রণ করেন। পেছনের আসনে বসেন একজন ক্রু। তাঁর সামনে চারটি স্ক্রিন থাকে ও তাঁর প্রধান কাজ হলো লক্ষ্যবস্তু নির্বাচন করা এবং প্রতিটি হামলার জন্য অস্ত্রগুলোকে সঠিকভাবে প্রোগ্রাম করা।
২ ঘণ্টা আগে
ইরানের আকাশসীমায় ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের একজন ক্রু সদস্যকে সফলভাবে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যম সিবিএস নিউজ ও বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
২ ঘণ্টা আগে
ইরানে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার কথা বিভিন্ন সংবাদমাধ্যমে স্বীকার করেছেন মার্কিন এক কর্মকর্তা। সেই যুদ্ধবিমানের পাইলটদের খুঁজতে মার্কিন একটি উদ্ধারকারী হেলিকপ্টার ওই এলাকায় গেলে সেটিকেও ভূপাতিত করা হয়।
৩ ঘণ্টা আগে