
লেবাননের বিখ্যাত গায়ক ফাদেল শাকের এক দশকেরও বেশি সময় ধরে আত্মগোপনে থাকার পর অবশেষে শনিবার (৫ অক্টোবর) দেশটির সামরিক গোয়েন্দা সংস্থার কাছে আত্মসমর্পণ করেছেন। ২০১৩ সালে লেবাননের সাইদা শহরে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে অংশগ্রহণের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা চলছিল।
ফাদেল শাকের ২০১২ সালে সংগীতজীবন ছেড়ে দিয়ে ‘হাজি শাকের’ নাম গ্রহণ করেন এবং সুন্নি ধর্মীয় নেতা শেখ আহমেদ আল-আসিরের অনুসারী হন। ওই সময় আল-আসিরের নেতৃত্বে লেবাননের সেনাবাহিনীর বিরুদ্ধে সংঘর্ষে ১৮ জন সেনা নিহত হয়। অভিযোগ রয়েছে, শাকের সেই সংঘর্ষে অস্ত্র হাতে অংশ নিয়েছিলেন।
২০২০ সালে শাকেরকে অনুপস্থিত অবস্থায় ২২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এরপর তিনি দক্ষিণ লেবাননের আইন আল-হিলওয়ে শরণার্থীশিবিরে আশ্রয় নেন বলে ধারণা করা হয়। ওই শিবিরটি কার্যত স্বশাসিত একটি এলাকা, যেখানে লেবাননের পুলিশ বা সেনাবাহিনীর প্রবেশ নিষিদ্ধ ছিল বহু বছর ধরে।
শনিবার সন্ধ্যায় সামরিক গোয়েন্দারা শাকেরকে শিবিরের একটি প্রবেশদ্বার থেকে হেফাজতে নেয় বলে জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)। সূত্রমতে, মধ্যস্থতাকারী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিদের আলোচনার পর তিনি স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন। এ অবস্থায় তাঁর আগের সাজা বাতিল করা হতে পারে এবং নতুন অভিযোগের ভিত্তিতে তাঁকে পুনরায় জিজ্ঞাসাবাদ ও বিচার করা হবে।
শাকের বরাবরই দাবি করে এসেছেন, তিনি কখনো রক্তপাতের পক্ষে ছিলেন না এবং সাইদা সংঘর্ষে অংশ নেননি। গত এক দশক তিনি জনসম্মুখে দেখা দেননি। তবে সাম্প্রতিক বছরগুলোতে পালিয়ে থাকা অবস্থায়ই তিনি আবার সংগীতজগতে ফিরেছেন। তাঁর নতুন গান আহলা রাসমা, এল হোব ও বাস, হাওয়া আল-জানুব, রুহ এল বাহর এবং ছেলের সঙ্গে করা ডুয়েট কিফেক আ ফ্রাকে ইউটিউবে মিলিয়ন ভিউ পেয়েছে।
২০১৮ সালে ইসলামি সংগীত রেকর্ড করার মাধ্যমে গানের জগতে নতুন করে তাঁর প্রত্যাবর্তন শুরু হয়। পরে ইসলামি সংগীতের বদলে আবারও জনপ্রিয় সংগীতে ফেরা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। শাবআন মিন আল তামথিল নামে তাঁর একটি গান ভাইরাল হলেও সমালোচনার মুখে তা একটি টেলিভিশন নাটক থেকে সরিয়ে নেওয়া হয়।
সম্প্রতি তাঁর জীবনভিত্তিক প্রামাণ্যচিত্র ‘ইয়া গায়েব... ফাদেল শাকের’ প্রকাশের পরও সমালোচকেরা অভিযোগ করেন, এতে তাঁর অপরাধের বিষয়টি হালকাভাবে উপস্থাপন করা হয়েছে।
তবে ফাদেল শাকেরের জনপ্রিয়তা এখনো অক্ষুণ্ন। তাঁর আইনি জটিলতা কাটলে সংগীতজগতে পূর্ণাঙ্গ প্রত্যাবর্তনের সম্ভাবনা উজ্জ্বল বলে মনে করছেন অনেকে।

নেপালে প্রলয়ংকরী বন্যার এক মাস পার হলেও হাজার হাজার পরিবার আজও বাস্তুচ্যুত। অন্যদিকে নিখোঁজ হাজার হাজার মানুষের সন্ধানে এখনো উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। নিখোঁজ ব্যক্তিদের অনেকেই জলবিদ্যুৎ প্রকল্পের ছয়টি সুড়ঙ্গে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। প্রিয়জন, ঘরবাড়ি ও জীবিকা হারিয়ে....
৩ ঘণ্টা আগে
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানের প্রস্তাবিত ৭ দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরানের সর্বশেষ প্রস্তাব অগ্রহণযোগ্য।
৪ ঘণ্টা আগে
বদলাচ্ছে বিশ্বের আবহাওয়া। এর প্রত্যক্ষ প্রভাব পড়ছে কৃষিকাজে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সামলে বৈশ্বিক খাদ্যনিরাপত্তা নিশ্চিতের সমাধান খুঁজতে বেইজিংয়ে সম্প্রতি হয়ে গেল ‘ওয়ার্ল্ড অ্যাগ্রিফুড ইনোভেশন কনফারেন্স’। বিশ্বের ৩০টির বেশি সংস্থা ও গবেষণা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অন্তত ৩০০ জন প্রতিনিধি এতে অংশ...
৫ ঘণ্টা আগে
দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই আয়োজনকে ঘিরে নানান আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। সরকারি দল বিজেপি এটিকে সাংস্কৃতিক উদ্যোগ হিসেবে প্রশংসা করলেও, বিরোধীরা এর সময় নিয়ে প্রশ্ন তুলছেন...
৬ ঘণ্টা আগে