
ইসরায়েল-যুক্তরাষ্ট্র এবং ইরান সংঘাতের ফলে সৃষ্ট আঞ্চলিক চরম উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে উদ্যাপিত হচ্ছে মুসলিমদের বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতসহ বেশ কয়েকটি উপসাগরীয় দেশ এ বছর খোলা মাঠে বা প্রথাগত বড় ঈদগাহে ঈদের জামাত আয়োজনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছে, ঈদের নামাজ কেবল মসজিদের অভ্যন্তরেই আদায় করতে হবে।
সাধারণত রমজান শেষে মুসলিম বিশ্বে হাজার হাজার মুসল্লি খোলা ময়দানে বা বড় ঈদগাহে একত্র হয়ে ঈদের নামাজ আদায় করেন। তবে এ বছর ইরান ও ইসরায়েলের মধ্যে বাড়তে থাকা সামরিক সংঘাত ও সম্ভাব্য হামলার আশঙ্কায় জনসমাগম সীমিত করার এই সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে সংশ্লিষ্ট সরকারগুলো।
দুবাই থেকে আল জাজিরার প্রতিনিধি জেইন বাসরাভি জানান, মুসলিম দেশগুলোর দীর্ঘদিনের সাধারণ প্রথা ও ঐতিহ্যের পরিপন্থী এই সিদ্ধান্ত মূলত বর্তমান যুদ্ধ পরিস্থিতিরই প্রতিফলন। এটি স্পষ্ট করে দেয় যে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ ও ভূরাজনৈতিক অস্থিরতা সাধারণ মানুষের প্রাত্যহিক ধর্মীয় জীবনাচরণকেও কতটা গভীরভাবে প্রভাবিত করছে।
এদিকে অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জেরুজালেম গভর্নরেট। ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে মসজিদটি অবরুদ্ধ করে রাখার ফলে হাজার হাজার মুসল্লি তাঁদের ধর্মীয় অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।
এক বিবৃতিতে গভর্নরেট এই ঘটনাকে একটি ‘বিপজ্জনক এবং নজিরবিহীন উত্তেজনা বৃদ্ধি’ হিসেবে বর্ণনা করেছে। এতে আরও বলা হয়েছে, পবিত্র নগরীর বিদ্যমান আইনি ও ঐতিহাসিক স্থিতাবস্থা এবং ধর্মীয় স্বাধীনতার এটি চরম লঙ্ঘন। আল-আকসা মসজিদে নামাজ পড়তে না পারায় ফিলিস্তিনিদের মধ্যে ক্ষোভ ও দুঃখের ছায়া নেমে এসেছে। ফলে এই অঞ্চলে এবার ঈদের আনন্দ ম্লান।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখল করতে পারেন—এমন আশঙ্কায় দ্বীপটির গুরুত্বপূর্ণ বিমানবন্দরের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়ে গিয়েছিলেন ডেনিশ সেনারা। গত জানুয়ারিতে সেখানে তাদের পাঠানো হয়। এমনটাই জানিয়েছে ডেনমার্কের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ডিআর।
২ মিনিট আগে
২০২৩ সালে ২৩তম অবস্থানে থাকা কোস্টারিকা ২০২৬ সালে চতুর্থ স্থানে উঠে এসেছে। দেশটির জিডিপি বা সরকারি অনুদান নর্ডিক দেশগুলোর মতো অত বেশি না হলেও, ব্যক্তিস্বাধীনতা এবং শক্তিশালী সামাজিক বন্ধনের কারণে এখানকার মানুষ নিজেদের সুখী মনে করেন।
১৩ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা হরমুজ প্রণালি পুনরায় খোলার লক্ষ্যে লড়াই জোরদার করেছে। এই জলপথের ওপর দিয়ে অনেক নিচু দিয়ে উড়া যুদ্ধবিমান পাঠিয়ে ইরানের নৌযান ধ্বংস করা হচ্ছে এবং অ্যাপাচি হেলিকপ্টার দিয়ে ইরানের প্রাণঘাতী ড্রোন ভূপাতিত করা হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন সামরিক কর্মকর্তারা।
১৯ মিনিট আগে
মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মধ্যে এবার ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে বাগ্যুদ্ধে জড়িয়েছে ইরান ও ইসরায়েল। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এক দাবির পরিপ্রেক্ষিতে ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, তেহরান এখনো নিয়মিত ক্ষেপণাস্ত্র উৎপাদন...
১ ঘণ্টা আগে