টানা কয়েক বছরের ধারাবাহিকতা বজায় রেখে ২০২৬ সালের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টেও বিশ্বের সবচেয়ে সুখী দেশের মর্যাদা ধরে রেখেছে ফিনল্যান্ড। তবে এবারের প্রতিবেদনে সবচেয়ে বড় চমক হিসেবে আবির্ভূত হয়েছে লাতিন আমেরিকার দেশ কোস্টারিকা। রিপোর্টের ১৪ বছরের ইতিহাসে এই প্রথম কোনো লাতিন দেশ শীর্ষ পাঁচের মধ্যে জায়গা করে নিয়েছে।
গ্যালাপ, অক্সফোর্ড ওয়েলবিয়িং রিসার্চ সেন্টার এবং জাতিসংঘের যৌথ উদ্যোগে এই তালিকা তৈরি করা হয়। শীর্ষ তালিকার বেশির ভাগই দখল করে রেখেছে নর্ডিক দেশগুলো। সম্পদ, সমতা, শক্তিশালী কল্যাণ ব্যবস্থা এবং দীর্ঘ গড় আয়ু তাদের এই সাফল্যের মূল চাবিকাঠি। শীর্ষ ১০টি দেশ হলো—১. ফিনল্যান্ড, ২. আইসল্যান্ড, ৩. ডেনমার্ক, ৪. কোস্টারিকা, ৫. সুইডেন, ৬. নরওয়ে, ৭. নেদারল্যান্ডস, ৮. ইসরায়েল, ৯. লুক্সেমবার্গ ও ১০. সুইজারল্যান্ড।
গত ১০ বছরের মধ্যে ৯ বারই শীর্ষস্থান দখল করা ফিনল্যান্ডের সুখের মূল ভিত্তি হলো সামাজিক নিরাপত্তা ও পারস্পরিক বিশ্বাস। হেলসিংকিভিত্তিক উদ্যোক্তা ওলি সালো বলেন, ‘এখানকার নিরাপত্তাব্যবস্থা এতটাই শক্তিশালী যে সাত বছর বয়সী শিশুরাও একা স্কুলে যায়। আমরা একে প্রিমিয়াম সাবস্ক্রিপশনের সঙ্গে তুলনা করি—ট্যাক্স বেশি হলেও শিক্ষা, স্বাস্থ্য ও যাতায়াতের মতো মৌলিক সেবাগুলো আমরা উচ্চমানের পাই।’ এ ছাড়া ফিনল্যান্ডের ‘সনা’ (Sauna) সংস্কৃতি এবং প্রকৃতির সান্নিধ্য তাদের জীবনকে আনন্দময় করে তোলে।
সুখী দেশের তালিকায় বাংলাদেশ এবার ৮ ধাপ এগিয়ে ১২৭তম অবস্থানে উঠে এসেছে। ২০২৪ সালে বাংলাদেশ ১২৯তম, ২০২৩ সালে ১১৮তম এবং ২০২২ সালে ৯৪তম অবস্থানে ছিল। অর্থাৎ টানা চার বছর সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবনমন হলেও এবার বেশ উন্নতি হয়েছে।
কোস্টারিকার উত্থান
২০২৩ সালে ২৩তম অবস্থানে থাকা কোস্টারিকা ২০২৬ সালে চতুর্থ স্থানে উঠে এসেছে। দেশটির জিডিপি বা সরকারি অনুদান নর্ডিক দেশগুলোর মতো অত বেশি না হলেও, ব্যক্তিগত স্বাধীনতা এবং শক্তিশালী সামাজিক বন্ধনের কারণে এখানকার মানুষ নিজেদের সুখী মনে করেন। এখানকার বাসিন্দাদের মতে, ‘কমিউনিটি বা সমাজবদ্ধ হয়ে বসবাস’ এবং বন্য প্রাণী ও সমুদ্রঘেরা প্রাকৃতিক পরিবেশই তাদের জীবনযাত্রার মান বাড়িয়ে দিয়েছে।
পিছিয়ে ইংরেজিভাষী দেশগুলো
টানা দ্বিতীয় বছরের মতো কোনো প্রধান ইংরেজিভাষী দেশ শীর্ষ ১০-এ জায়গা পায়নি। তালিকায় অস্ট্রেলিয়ার অবস্থান ১৫তম, যুক্তরাষ্ট্র ২৩তম, কানাডা ২৫তম এবং যুক্তরাজ্য ২৯তম স্থানে রয়েছে।
অন্যদিকে, তালিকার সবচেয়ে নিচে রয়েছে আফগানিস্তান, সিয়েরা লিওন ও মালাউই। ইরান ৯৭তম, পাকিস্তান ১০৪তম এবং ভারত ১১৬তম অবস্থানে রয়েছে।
সুখী দেশগুলোর কিছু বিশেষ দর্শন
আইসল্যান্ড—এখানকার মানুষ ‘Þetta reddast’ দর্শনে বিশ্বাসী, যার অর্থ—পরিস্থিতি যা-ই হোক না কেন, সব ঠিক হয়ে যাবে।
ডেনমার্ক—ডেনিশদের সুখের মূল চাবিকাঠি হলো একে অপরের ওপর অগাধ আস্থা।
সুইডেন—এখানে পদমর্যাদা নির্বিশেষে সবাইকে ‘Du’ (তুমি) বলে সম্বোধন করার এক অনন্য সমঅধিকারের সংস্কৃতি রয়েছে।
তবে উৎসবের আবহের মাঝেও ২০২৬ সালের ‘ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট’ এক বৈশ্বিক সংকটের কথা তুলে ধরেছে। গতকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) প্রকাশিত এই প্রতিবেদনে জানানো হয়েছে, অতিরিক্ত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ফলে বিশ্বজুড়ে তরুণ প্রজন্মের মানসিক প্রশান্তি ও সুখ আশঙ্কাজনক হারে কমছে।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, গ্যালাপ এবং জাতিসংঘের যৌথ উদ্যোগে তৈরি এই প্রতিবেদনে ১৪০টি দেশের প্রায় এক লাখ মানুষের ওপর জরিপ চালানো হয়েছে। এতে দেখা গেছে, গত এক দশকে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ২৫ বছরের কম বয়সী তরুণ-তরুণীদের জীবন নিয়ে সন্তুষ্টির মাত্রা দ্রুত কমছে।
গবেষকদের মতে, দিনে সাত ঘণ্টার বেশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সরাসরি মানসিক স্বাস্থ্যের অবনতির সঙ্গে যুক্ত। বিশেষ করে ইংরেজিভাষী ও পশ্চিম ইউরোপীয় দেশগুলোর কিশোরীদের মধ্যে এই প্রবণতা বেশি। অ্যালগরিদম-নির্ভর এবং ইনফ্লুয়েন্সারদের জাঁকজমকপূর্ণ কনটেন্ট এই অসন্তুষ্টির প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়েছে।
যুক্তরাষ্ট্রের অধিকাংশ কলেজশিক্ষার্থী মনে করেন, সামাজিক যোগাযোগমাধ্যম না থাকলেই ভালো হতো। অনেকে কেবল অন্যরা ব্যবহার করছে বলেই এগুলো ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। মজার বিষয় হলো, যারা দিনে এক ঘণ্টার কম সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেন, তাঁরা একেবারেই ব্যবহার না করা ব্যক্তিদের চেয়ে বেশি সুখী বলে জানিয়েছেন।

যুক্তরাজ্যের গ্লুচেস্টারশায়ারে অবস্থিত রয়্যাল এয়ার ফোর্স (আরএএফ) ফেয়ারফোর্ড বিমানঘাঁটির কাছে সন্ত্রাসী হামলার প্রস্তুতি সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশটির সন্ত্রাসবিরোধী পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি’ নেওয়ার অভিযোগে তদন্ত চলছে.
১৪ মিনিট আগে
পাকিস্তান সীমান্ত পেরিয়ে পূর্ব আফগানিস্তানের নুরিস্তান প্রদেশে অনুপ্রবেশকারী একদল সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালিয়ে ২৮ জনকে হত্যার দাবি করেছে তালেবান সরকার। এই অভিযানে আরও ৩২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়...
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে প্রায় ২০০ বছর পর কোনো নারীর মৃত্যুদণ্ড কার্যকর হতে যাচ্ছে। ৫০ বছর বয়সী ক্রিস্টা পাইককে প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়ার প্রস্তুতি চলছে। তবে তাঁর আইনজীবীরা শেষ মুহূর্ত পর্যন্ত দণ্ড কার্যকর ঠেকাতে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।
৪ ঘণ্টা আগে
আসামের গুয়াহাটিতে একটি সমাবেশের ঠিক কয়েক ঘণ্টা আগে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সহ-আহ্বায়ক আশুতোষ রাঙ্কা ও তাঁর দলের বেশ কয়েকজন সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ। সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বিষয়টি নিশ্চিত করেন...
৪ ঘণ্টা আগে