
হরমুজ প্রণালি ব্যবস্থাপনার জন্য প্রস্তাবিত নতুন আইনে এই গুরুত্বপূর্ণ জলপথের নিয়ন্ত্রণ ইরানের সশস্ত্র বাহিনীর হাতে থাকবে বলে জানিয়েছেন দেশটির এক শীর্ষ কর্মকর্তা। আজ সোমবার ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানান।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইব্রাহিম আজিজি বলেছেন, হরমুজ প্রণালি ইতিমধ্যে ইরানের সশস্ত্র বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। নতুন আইনি কাঠামোর মাধ্যমে তারা এখন সেখানে ‘শত্রুভাবাপন্ন জাহাজ’ চলাচল নিষিদ্ধ করার পদক্ষেপ নিচ্ছে।
প্রস্তাবিত এই আইনের আরেকটি দিক হলো—হরমুজ প্রণালি ব্যবহারের জন্য নির্ধারিত ফি বা টোল আদায়ের মাধ্যম। আজিজি জানিয়েছেন, হরমুজ প্রণালি অতিক্রম করতে ইরানি রিয়ালে টোল পরিশোধ করতে হবে। অর্থাৎ, আন্তর্জাতিক কোনো মুদ্রার পরিবর্তে ট্রানজিট ফি হিসেবে রিয়াল গ্রহণ করার পরিকল্পনা করছে তেহরান।
এর আগে ১০ এপ্রিল আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছিল, মুম্বাইয়ে ইরানের কনস্যুলেট জেনারেলের এক পোস্ট অনুযায়ী, এই জলপথ দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোকে ট্রানজিট ফি রিয়ালে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। ইব্রাহিম আজিজি বিষয়টির পুনরাবৃত্তি করে বলেন, এটি ইরানের আঞ্চলিক জলসীমা ব্যবহারের জন্য একটি আইনসম্মত ফি এবং এটি রিয়ালেই পরিশোধ করতে হবে।
গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান হরমুজ প্রণালিকে তাদের কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে। যুদ্ধের কারণে বৈশ্বিক তেলের বাজারের প্রায় এক-পঞ্চমাংশ সরবরাহকারী এই পথ বর্তমানে কার্যত স্থবির। বর্তমানে পাকিস্তানে মধ্যস্থতাকারী দেশগুলোর মাধ্যমে হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা ও যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনা চলছে।

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ইরানকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত মস্কো। আজ সোমবার এই বৈঠক অনুষ্ঠিত হয়।
২০ মিনিট আগে
ইউক্রেনের ড্রোন বাহিনীর প্রধান কমান্ডার রবার্ট ব্রোভদি জানিয়েছেন, রাশিয়ার ভূখণ্ডে গভীর হামলা আরও জোরদার করা হবে। তিনি বলেছেন, ‘আমরা শত্রুর জন্য লাল কাপড়ের মতো। কারণ আমরা যুদ্ধকে তাদের ভূখণ্ডে নিয়ে যাচ্ছি, যাতে তারাও এর যন্ত্রণা অনুভব করে।’
৩৪ মিনিট আগে
শ্রীলঙ্কার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে এক নজিরবিহীন মাদক জব্দের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ২২ জন বৌদ্ধ ভিক্ষুকে আটক করেছে পুলিশ। সোমবার (২৭ এপ্রিল) যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ইনডিপেনডেন্ট’ জানায়, গত শনিবার রাজধানী কলম্বোর কাছাকাছি বন্দরনায়েক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ওই ঘটনাটি ঘটে।
২ ঘণ্টা আগে
ভারতের মুম্বাইয়ের পাইধোনি এলাকায় বিরিয়ানি ও তরমুজ খাওয়ার পর বিষক্রিয়ায় (ফুড পয়জনিং) একই পরিবারের চার সদস্যের মৃত্যু হয়েছে। আজ সোমবার মুম্বাই পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে। নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছে স্বামী, স্ত্রী ও তাঁদের দুই কিশোরী মেয়ে।
৩ ঘণ্টা আগে