
ইরানি হামলার জেরে সৌদি আরব ও কুয়েতে দূতাবাস বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশে মার্কিন দূতাবাস থেকে জরুরি নয় এমন কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে।
সিএনএন জানায়, সৌদি আরবের রিয়াদে মার্কিন দূতাবাসে দুটি ড্রোন হামলার পর আজ মঙ্গলবার দূতাবাসটি বন্ধ রাখা হয়। দূতাবাস আগামীকাল খুলবে কি না, তা অবশ্য জানানো হয়নি। এদিকে কুয়েতে ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ দূতাবাস বন্ধ রেখেছে মার্কিন কর্তৃপক্ষ।
এর আগে মার্কিন পররাষ্ট্র দপ্তর কুয়েতের দূতাবাস থেকে জরুরি নয় এমন কর্মীদের সরে যাওয়ার নির্দেশ দেয়। গত সোমবার বার্তা সংস্থা রয়টার্সের হাতে কুয়েতের দূতাবাস থেকে ধোঁয়া ওঠার ভিডিও আসে। পরে সিএনএন ভিডিওটির ভৌগোলিক অবস্থানসহ সত্যতা যাচাই করে। এতে স্পষ্ট হয়, কুয়েতের ওই দূতাবাসে হামলা হয়েছে।
এ ছাড়া জর্ডান, বাহরাইন, কাতার, ইরাক ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন দূতাবাসে কর্মরত জরুরি নয় এমন কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের ওই সব দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। এ ছাড়া ‘চরম ঝুঁকির’ কারণে মধ্যপ্রাচ্যের ১৪টি দেশ থেকে নাগরিকদের অবিলম্বে বেরিয়ে যেতে নির্দেশ দিয়েছে মার্কিন প্রশাসন।

কানাডার টরন্টোতে অবস্থিত মার্কিন কনস্যুলেট ভবনে আজ মঙ্গলবার ভোরে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। টরন্টো পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৫টা ২৯ মিনিটের দিকে ইউনিভার্সিটি অ্যাভিনিউতে অবস্থিত কনস্যুলেট লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও কূটনৈতিকপাড়ায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
৬ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ার পর জ্বালানি তেলের দাম অস্থির হয়ে উঠেছে। বিশেষ করে ইউরোপে তেলের দাম অনেকটাই বেড়ে গিয়েছিল। যুদ্ধ শিগগির শেষ হবে, ট্রাম্পের সোমবারের এই কথার পরদিনই আবার দাম অনেকটা পড়ে যায়। কিন্তু ট্রাম্পের সিদ্ধান্তের দোদুল্যমানতা এবং অব্যাহত যুদ্ধের কারণে হুট করেই তেলের...
৬ ঘণ্টা আগে
ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের বড় একটি অংশ এখনো ইসফাহানের ভূগর্ভস্থ টানেল কমপ্লেক্সে অক্ষত থাকতে পারে বলে জানিয়েছেন জাতিসংঘের আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ)-এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি।
৮ ঘণ্টা আগে
ইরান ও আমেরিকা-ইসরায়েল যুদ্ধের ১১তম দিনে এসে তেহরান তার রণকৌশলে এক ভয়াবহ পরিবর্তনের ঘোষণা দিয়েছে। গত রোববার ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি জানিয়েছেন, এখন থেকে ইরান শুধু সেসব মিসাইল নিক্ষেপ করবে, যেগুলোর পেলোড বা গোলাবারুদ ব
৮ ঘণ্টা আগে