
সৌদি আরবের রিয়াদে দূতাবাসে হামলার পর এবার দেশটিতে আরেক কূটনৈতিক স্থাপনায় হামলার শঙ্কায় পড়েছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাহরানের কনস্যুলেটে সেবাগ্রহীতাদের না যেতে সতর্কবার্তা দিয়েছে মার্কিন দূতাবাস। দাহরান তুলনামূলকভাবে ইরানের কাছে অবস্থিত।
সিএনএন জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক সতর্কবার্তায় সৌদি আরবে মার্কিন দূতাবাস বলেছে, ‘সৌদি আরবের দাহরানে মার্কিন কনস্যুলেটে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শঙ্কা রয়েছে। আপনারা কেউ মার্কিন কনস্যুলেটে আসবেন না। অবিলম্বে নিরাপদ জায়গায় আশ্রয় নিন।’
বার্তায় আরও বলা হয়েছে, ‘কেউ বাইরে বের হবেন না। দাহরানে মার্কিন কনস্যুলেট মার্কিন নাগরিকদের প্রতি নিরাপদ জায়গায় আশ্রয় নিতে, হামলার সময় নিরাপত্তা যাচাই এবং ভবিষ্যৎ হামলার বিষয়ে সতর্ক থাকতে আহ্বান জানাচ্ছে। মার্কিন কনস্যুলেটের কর্মীরা নিরাপদ জায়গায় আশ্রয় নিচ্ছেন।’
এর আগে সৌদি আরবের রাজধানী রিয়াদে মার্কিন দূতাবাসে দুটি ড্রোন হামলা হয়। এর পরপরই দূতাবাসের কাছে আরও দুটি ড্রোন হামলা হয়।

ইরান দাবি করেছে, উপসাগরীয় অঞ্চলে স্থাপিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রাডার ধ্বংস করা হয়েছে। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, নির্ভুল এক ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের নির্মাণ করা ‘এএন/এফপিএস-১৩২’ রাডারটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে।
১৩ মিনিট আগে
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় ছেলে মোজতাবা খামেনি বেঁচে আছেন। তাঁকে খামেনির সম্ভাব্য উত্তরসূরি মনে করেন ইরানের অনেকে।
২৯ মিনিট আগে
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে পর্তুগিজ ফুটবল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো সৌদি আরব ছেড়ে গেলেন কি না—এ নিয়ে জল্পনা তৈরি হয়েছে। তাঁর ৬১ মিলিয়ন পাউন্ড মূল্যের ব্যক্তিগত বিমানটি সৌদি আরব থেকে স্পেনের রাজধানী মাদ্রিদে উড়ে যাওয়ার পর সামাজিক মাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
১ ঘণ্টা আগে
ইরানের সাম্প্রতিক সামরিক হামলার জেরে আন্তর্জাতিক তেল বাজারে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ায় ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮৪ ডলার ছাড়িয়েছে। তবে বিশ্লেষকেরা সতর্ক করছেন—পরিস্থিতি দীর্ঘায়িত হলে এই মূল্য ১২০ ডলারেও পৌঁছাতে পারে।
২ ঘণ্টা আগে