Ajker Patrika

ইরানে হামলার নিন্দা, নিজ ভূখণ্ড ব্যবহার করতে দেবে না ইরাক

আজকের পত্রিকা ডেস্ক­
ইরানে হামলার নিন্দা, নিজ ভূখণ্ড ব্যবহার করতে দেবে না ইরাক
ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি। ছবি: সংগৃহীত

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান সামরিক অভিযানকে ‘অন্যায় যুদ্ধ’ হিসেবে আখ্যায়িত করে এর তীব্র নিন্দা জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি। তিনি আরও বলেছেন, ইরানের বিরুদ্ধে কোনো হামলার জন্য ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে এক ফোনালাপে তিনি এই নিন্দা জানান।

ইরাকি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, ফোনালাপের সময় আল-সুদানি ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী আল-সুদানি জোর দিয়ে বলেন, ইরাক তার ভূমিকে ইরানের ওপর আক্রমণের লঞ্চ পয়েন্ট বা সূচনাস্থল হিসেবে ব্যবহার করার অনুমতি কোনো পক্ষকেই দেবে না। তিনি সতর্ক করে বলেন, ‘ইরাককে লক্ষ্য করে যেকোনো ধরনের হামলা দেশটির সার্বভৌমত্বের চরম লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে প্রথম স্বেচ্ছামৃত্যুর অনুমতি দিলেন সুপ্রিম কোর্ট

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরির সুযোগ

আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সরিয়ে মধ্যপ্রাচ্যে নিচ্ছে যুক্তরাষ্ট্র—নিশ্চিত করলেন দ. কোরিয়ার প্রেসিডেন্ট

সংসদে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে মুখোমুখি সরকারি ও বিরোধী দল

‘টাকা খাওয়ার’ কথা বলতেই পলাতক ফারুক চৌধুরী বললেন, ‘তুই সামনে পড়িস’

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত