
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা এবং গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে ইসরায়েল থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে স্পেন। আজ বুধবার প্রকাশিত দেশটির সরকারি গেজেটে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ইসরায়েলে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত আনা মারিয়া সালোমন পেরেজের নিয়োগ বাতিল করা হয়েছে।
গেজেটে বলা হয়, ‘পররাষ্ট্রমন্ত্রী, ইউরোপীয় ইউনিয়ন ও কাউন্সিল মিনিস্টারের প্রস্তাব এবং ২০২৬ সালের ১০ মার্চ মন্ত্রিসভার বৈঠকের আলোচনার পর আমি ইসরায়েলে স্পেনের রাষ্ট্রদূত হিসেবে আনা মারিয়া সালোমন পেরেজের নিয়োগ বাতিলের নির্দেশ দিচ্ছি।’
বার্তা সংস্থা রয়টার্স স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, তেল আবিবে অবস্থিত স্পেনের দূতাবাস আপাতত একজন চার্জ ডি অ্যাফেয়ার্স–এর নেতৃত্বে (সাময়িক প্রধান) পরিচালিত হবে।
উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে স্পেন দীর্ঘদিন ধরেই গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের কড়া সমালোচনা করে আসছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে নতুন করে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে, তারও সমালোচনা করেছে দেশটি।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইউরোপের অল্প কয়েকজন বামপন্থী নেতার একজন, যিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান আক্রমণকে ‘অযৌক্তিক’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, মাদ্রিদের অবস্থান হলো ‘যুদ্ধের বিরুদ্ধে’।
সানচেজ সরকারের অবস্থান গাজা ইস্যুতেও একই রকম কঠোর। গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে ধারাবাহিকভাবে নিন্দা জানিয়েছে তাঁর সরকার। এ ছাড়া গত অক্টোবর মাসে স্পেনের পার্লামেন্ট একটি আইন পাস করে, যাতে ইসরায়েলের ওপর পূর্ণ ‘অস্ত্র নিষেধাজ্ঞা’ আরোপ করা হয়। ওই আইনের মাধ্যমে ইসরায়েলের কাছে অস্ত্র, দ্বৈত-ব্যবহারযোগ্য প্রযুক্তি এবং সামরিক সরঞ্জাম বিক্রি স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে।

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআর কঙ্গো) গভীর অরণ্যে বিজ্ঞানীরা কমলা রঙের ঠোঁটবিশিষ্ট একটি নতুন বানর প্রজাতির সন্ধান পেয়েছেন। কোলোবাস কঙ্গোএনসিস (Colobus congoensis) নামে পরিচিত এই প্রাণীটি গত ৭৫ বছরে আফ্রিকায় শনাক্ত হওয়া পঞ্চম নতুন বানর প্রজাতি।
৩ ঘণ্টা আগে
দীর্ঘদিন ধরে বিশ্বের অন্যতম বৃহৎ অস্ত্র ক্রেতা হিসেবে পরিচিত উপসাগরীয় ধনী রাজতান্ত্রিক দেশগুলো। তেল-সমৃদ্ধ এই রাষ্ট্রগুলো বিশ্বের মোট অস্ত্র আমদানির প্রায় এক-পঞ্চমাংশের জন্য দায়ী। যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, যুদ্ধজাহাজ থেকে শুরু করে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম—সবই তারা মূলত পশ্চিমা দেশগুলোর কাছ থেকে...
৪ ঘণ্টা আগে
রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এক সিদ্ধান্ত দেশজুড়ে বিরল জনবিক্ষোভের জন্ম দিয়েছে। মাত্র ছয় মাস আগে নিয়োগ পাওয়া জনপ্রিয় প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভকে হঠাৎ পদচ্যুত করায় রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে হাজারো মানুষ রাস্তায় নেমে আসে।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি এবং সংবাদমাধ্যমের কাজের উদ্দেশে যাওয়া বিদেশিদের ভিসার মেয়াদ সীমিত করার উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন ভিসা নীতিমালার ঘোষণা দেয়।
৪ ঘণ্টা আগে