
মৃত্যুপুরী গাজায় ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারাল আরও ৫৩ ফিলিস্তিনি। গতকাল রোববার, উপত্যকাজুড়ে ইসরায়েলি বোমাবর্ষণ আর গুলিতে প্রাণ হারিয়েছেন তারা। কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে ৩৫ জনই গাজা সিটির বাসিন্দা।
এদিকে, গত ২৪ ঘণ্টায় অপুষ্টিতে ভুগে নিহত হয়েছে আরও ২ দুই ফিলিস্তিনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, উপত্যকাটিতে এ নিয়ে অপুষ্টিতে ৪২২জনের মৃত্যু হলো।
আল-জাজিরার তথ্যমতে, গতকাল রোববার, গাজা সিটির অন্তত ১৬টি বহুতল ভবন ধ্বংস করেছে ইসরায়েলি সেনাবাহিনী, যার মধ্যে তিনটি ছিল আবাসিক ভবন। বেসামরিক স্থাপনাগুলোতে ইসরায়েলের এমন হামলার তীব্র নিন্দা জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত সরকার। এই হামলাকে পদ্ধতিগত বোমাবর্ষণ হিসেবে অভিহিত করেছে গাজা কর্তৃপক্ষ। তাদের ভাষ্য—এই অভিযানের মূল উদ্দেশ্য হলো ‘গণহত্যা ও জোরপূর্বক বাস্তুচ্যুতি’।
এক বিবৃতিতে সরকার বলেছে, ইসরায়েল দাবি করছে তারা কেবল সশস্ত্র গোষ্ঠীগুলোকেই লক্ষ্যবস্তু করছে, অথচ বাস্তবে দেখা যাচ্ছে স্কুল, মসজিদ, হাসপাতাল, চিকিৎসাকেন্দ্রকে নির্বিচারে আঘাত করা হচ্ছে। ধ্বংস করে দেওয়া হচ্ছে শহর, আবাসিক ভবন, আশ্রয়কেন্দ্রের তাঁবু, এমনকি আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর কার্যালয়ও।
জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনআরডব্লিউএ) প্রধান ফিলিপ লাজ্জারিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানিয়েছেন, শুধু গত চার দিনেই গাজা শহরে সংস্থাটির ১০টি ভবনে হামলা চালানো হয়েছে। এর মধ্যে রয়েছে সাতটি স্কুল ও দুটি চিকিৎসাকেন্দ্র। এসব স্থানে হাজারো বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিল।

নেপালে প্রলয়ংকরী বন্যার এক মাস পার হলেও হাজার হাজার পরিবার আজও বাস্তুচ্যুত। অন্যদিকে নিখোঁজ হাজার হাজার মানুষের সন্ধানে এখনো উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। নিখোঁজ ব্যক্তিদের অনেকেই জলবিদ্যুৎ প্রকল্পের ছয়টি সুড়ঙ্গে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। প্রিয়জন, ঘরবাড়ি ও জীবিকা হারিয়ে....
১০ ঘণ্টা আগে
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানের প্রস্তাবিত ৭ দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরানের সর্বশেষ প্রস্তাব অগ্রহণযোগ্য।
১১ ঘণ্টা আগে
বদলাচ্ছে বিশ্বের আবহাওয়া। এর প্রত্যক্ষ প্রভাব পড়ছে কৃষিকাজে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সামলে বৈশ্বিক খাদ্যনিরাপত্তা নিশ্চিতের সমাধান খুঁজতে বেইজিংয়ে সম্প্রতি হয়ে গেল ‘ওয়ার্ল্ড অ্যাগ্রিফুড ইনোভেশন কনফারেন্স’। বিশ্বের ৩০টির বেশি সংস্থা ও গবেষণা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অন্তত ৩০০ জন প্রতিনিধি এতে অংশ...
১২ ঘণ্টা আগে
দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই আয়োজনকে ঘিরে নানান আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। সরকারি দল বিজেপি এটিকে সাংস্কৃতিক উদ্যোগ হিসেবে প্রশংসা করলেও, বিরোধীরা এর সময় নিয়ে প্রশ্ন তুলছেন...
১৩ ঘণ্টা আগে