
মিসরের শারম আল শেখে অনুষ্ঠিত গাজা শান্তি সম্মেলনের মঞ্চে ভিন্ন কারণে সবার নজর কাড়লেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তাঁকে ঘিরে বিশ্বনেতাদের আচরণ ও রসিকতা এমন একটি গুরুগম্ভীর সম্মেলনে অন্য মাত্রা দিয়েছে। এই শীর্ষ সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানো। কিন্তু আলোচনার ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত মন্তব্য শিরোনাম হয়েছে।
তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান কট্টর তামাকবিরোধী। মেলোনিকে মঞ্চে দেখেই যেন তাঁর বহু বছরের নেশা ছাড়ানোর অভিযান শুরু করার মোক্ষম সুযোগ পেলেন! ইতালীয় দৈনিক ‘ইল ফোগলিও’ সূত্রে জানা যায়, এরদোয়ান অনেকটা স্বাস্থ্য পরিদর্শকের ঢঙে মেলোনিকে বলেন, ‘আপনাকে দারুণ লাগছে। কিন্তু আপনাকে ধূমপান ছাড়িয়ে তবেই আমাকে থামতে হবে।’
কিন্তু এরদোয়ানের এই ‘গুরুগম্ভীর’ মিশনে জল ঢেলে দেন পাশে থাকা ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। তিনি তৎক্ষণাৎ হেসে বলেন, ‘এটা অসম্ভব!’
মেলোনিও অবশ্য চ্যালেঞ্জটি লুফে নেন। ধূমপান ছাড়ার ফলে তাঁর মেজাজ বিগড়ে গিয়ে কী হতে পারে, সেই সতর্কবার্তা দিয়ে রসিকতার সুরে তিনি বলেন, ‘আমি জানি, আমি জানি। তবে কাউকে খুন করতে চাই না!’ অর্থাৎ ধূমপান ছাড়ার চেয়ে আপাতত বিশ্বকে বাঁচানোই তাঁর কাছে বেশি জরুরি।
উল্লেখ্য, মেলোনি ১৩ বছর পর আবার ধূমপান শুরু করেছেন। তিনি জানিয়েছেন, এটা তাঁকে অন্য রাজনীতিকদের সঙ্গে মিশতে সাহায্য করে। তাঁর মতে, এটা তাঁর কূটনীতির এক নতুন স্তর।

এদিকে গাজার শান্তি প্রচেষ্টা নিয়ে বক্তব্য দেওয়ার সময় মঞ্চে উপস্থিত একমাত্র নারী নেতা জর্জিয়া মেলোনিকে নিয়ে আরও এককাঠি সরেস হয়ে ওঠেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনবার বিবাহিত ৭৯ বছর বয়সী ট্রাম্প ৪১ জন বিশ্বনেতার সামনে দাঁড়িয়ে রীতিমতো রাজনৈতিক ঝুঁকি নিয়ে ঘোষণা করেন, ‘তিনি একজন সুন্দরী যুবতী!’
অবশ্য ট্রাম্প স্বীকার করে নেন যে যুক্তরাষ্ট্রে এমন মন্তব্য করা কতটা ঝুঁকিপূর্ণ। তিনি বলেন, ‘আমার এটা বলার অনুমতি নেই। কারণ, আমেরিকায় সাধারণত এমন কথা বললে রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে যায়। তবে আমি ঝুঁকি নেব।’ এরপর মেলোনির দিকে ঘুরে তিনি বলেন, ‘আপনাকে সুন্দরী বললে কিছু তো মনে করবেন না, তাই না? কারণ, আপনি তো সুন্দরীই!’
মেলোনির তাৎক্ষণিক অভিব্যক্তি অবশ্য দেখা যায়নি। কারণ, ট্রাম্পের পিঠ ক্যামেরা আড়াল করে রেখেছিল। তবে অভিবাসন ও সাংস্কৃতিক ইস্যুতে তাঁর আদর্শগত মিত্র মেলোনিকে ট্রাম্প ‘অবিশ্বাস্য’ নেতা এবং ইতালির অত্যন্ত সফল রাজনীতিবিদ হিসেবে প্রশংসা করে কোনো বিতর্কিত পরিস্থিতির সুযোগ দেননি।

বন্ধুরাষ্ট্র ও ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের দেওয়া গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিলেন। ইসরায়েলের মূল দাবি ছিল—ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের একদম দোরগোড়ায় পৌঁছে গেছে। কিন্তু যুদ্ধের ছয় মাস অতিবাহিত হওয়ার পর সেখান থেকে কীভাবে বেরিয়ে আসবেন.
১০ মিনিট আগে
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাজ্যকে ‘ইসলামিক প্রজাতন্ত্র ব্রিটেন’ বলে অভিহিত করেছেন। একই সঙ্গে তিনি দেশটিকে ‘পারমাণবিক অস্ত্রধারী প্রথম ইসলামিক প্রজাতন্ত্র’ বলেও মন্তব্য করেছেন। ইসরায়েলি আর্মি রেডিওর একটি পডকাস্ট সাক্ষাৎকারে দেওয়া তাঁর এই মন্তব্যকে ব্রিটেনের মুসলিম
১ ঘণ্টা আগে
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য ভারত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। আজ শুক্রবার নয়াদিল্লিতে আয়োজিত নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
৩ ঘণ্টা আগে
ইউক্রেন থেকে রাশিয়ায় যোগ দেওয়া সাবেক এক ইউক্রেনীয় সাবমেরিন কমান্ডারকে বোমা হামলায় হত্যার অভিযোগে ৩২ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করেছে রুশ কর্তৃপক্ষ। রাশিয়ার নিরাপত্তা সংস্থাসংশ্লিষ্ট টেলিগ্রাম চ্যানেলগুলোর দাবি, ইউক্রেনীয় বিশেষ বাহিনীর হয়ে ওই হত্যাকাণ্ড ঘটিয়েছেন মার্গারিটা রেউত নামের ওই নারী।
৪ ঘণ্টা আগে