বুলডোজার

কোম্পানীগঞ্জে বুলডোজার দিয়ে অবৈধ ইটভাটা ধ্বংস
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় একটি ইটভাটা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। আজ বৃহস্পতিবার বিকেলে রামপুর ৭ নম্বর ওয়ার্ডে উপজেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে বামনী ব্রিকস ম্যানুফ্যাকচার কোম্পানি (বিবিএমসি) নামে ইটভাটায় এ অভিযান চালানো হয়।

কবি রফিক আজাদের স্মৃতিবিজড়িত বাড়ি ভেঙে ফেলা হচ্ছে
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ঘুরছে। তাতে দেখা যাচ্ছে, কবি রফিক আজাদের ছবিসংবলিত বাড়ি। যেখানে তিনি ২৯ বছর ধরে বাস করেছেন। দারুণ সব কবিতা লিখেছেন। আছে তাঁর দিনযাপনের স্মৃতি। সেই বাড়ির পাশের একটি অংশ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।

ইসরায়েলকে ৩ বিলিয়ন ডলারের বুলডোজার ও গোলাবারুদ দিল যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র ইসরায়েলের কাছে আরও ৩ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে। এসব সরঞ্জামের মধ্যে আছে বিপুল পরিমাণ গোলাবারুদ, বুলডোজার এবং অন্যান্য সামরিক সরঞ্জাম। ইসরায়েল অতীতে ঘনবসতিপূর্ণ গাজায় ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালাতে এসব অস্ত্র, গোলাবারুদ ও বুলডোজার ব্যবহার করেছে।

বান্দরবানে পাহাড় কাটার দায়ে ৫ লাখ টাকা জরিমানা
বান্দরবানের লামা উপজেলায় পাহাড় কাটার দায়ে ফয়সাল আহমদ (২২) নামের এক যুবককে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ শনিবার দুপুরে লামা উপজেলার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি লম্বাখোলা এলাকায় বুলডোজার লাগিয়ে পাহাড় কাটার সময় তাঁকে এ জরিমানার আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো







