
নারীদের জন্য কঠোর শাস্তির বিধান রেখে ইরানে একটি নতুন নৈতিকতা আইন কার্যকর হতে যাচ্ছে। এই আইন অনুযায়ী, বাধ্যতামূলক ‘হিজাব আইন’ ভাঙার শাস্তি হতে পারে ১৫ বছরের কারাদণ্ড বা মৃত্যুদণ্ড। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
‘শালীনতা ও হিজাব সংস্কৃতি’ প্রচারের উদ্দেশ্যে পাস করা এই আইনে বলা হয়েছে, যারা নগ্নতা, অশালীনতা বা অশ্লীল পোশাকের প্রচার করবে, তাদের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১২ হাজার ৫০০ ইউরো জরিমানা হতে পারে। এ ছাড়া যারা বিদেশি গণমাধ্যম বা সংগঠনকে হিজাব আইন ভাঙার প্রমাণ দাখিল করবে, তারাও একই শাস্তির মুখোমুখি হতে পারে।
ইরানের ইসলামিক দণ্ডবিধি আইনের ২৯৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, এ ধরনের অপরাধে ‘পৃথিবীতে ভ্রান্তি’ ছড়ানোর অভিযোগ হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে। এর অর্থ, নারীরা যদি হিজাববিহীন ছবি বা ভিডিও বিদেশি গণমাধ্যমে পাঠান, তবে তাদেরও মৃত্যুদণ্ডের ঝুঁকিতে পড়তে হবে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই বিষয়টিকে নারীদের প্রতি নিপীড়নের নতুন মাত্রা বলে আখ্যায়িত করেছে। সংগঠনটি বলেছে, এই আইন কার্যত নারীদের স্বাধীনতাকে দমন করার জন্য তৈরি। আইনটি এমন ব্যক্তিদের আইনি সুরক্ষা দেয়, যারা নারীদের ওপর ‘ধর্মীয় দায়িত্ব’ হিসেবে হিজাব পরা বাধ্য করতে চায়।
ইরানি মানবাধিকার কর্মী ও আইনজীবী সাঈদ দেহগান বলেছেন, ‘এই আইন ইরানের সংবিধানের মৌলিক নীতিগুলোর সঙ্গে সাংঘর্ষিক। এটি নাগরিকদের স্বাধীনতা খর্ব করছে।’
২০২২ সালে ২২ বছর বয়সী মাহসা আমিনির মৃত্যুর পর দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। সঠিকভাবে হিজাব না পরার অভিযোগে পুলিশের হেফাজতে তাঁর মৃত্যুর ঘটনায় আন্তর্জাতিকভাবে ব্যাপক সমালোচনা শুরু হয়। এর পর থেকেই নারীরা প্রকাশ্যে বাধ্যতামূলক হিজাব আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে থাকেন।
ইরানে নারীদের গাড়ি চালানোর সময় হিজাব না পরলে জরিমানা করা হচ্ছে এবং তাদের গাড়ি জব্দ করা হচ্ছে। অনেকে বলছেন, নতুন এই আইন দিয়ে আসলে ‘হত্যা’কে বৈধ করা হচ্ছে।
ইরানি মানবাধিকার কর্মী নাজনিন আফশিন-জাম বলেছেন, ‘এই আইন নারীদের স্বাধীনতার ওপর সরাসরি আক্রমণ। যদি আন্তর্জাতিক চাপ না থাকে, তবে এই দমনমূলক ব্যবস্থা আরও বাড়বে।’
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই আইনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং সতর্ক করেছেন, এটি সামাজিক অস্থিরতার কারণ হতে পারে।
ইরানের নতুন এই নৈতিকতার আইন শুধু নারীদের জীবনকেই কঠিন করবে না, বরং এটি দেশের মানবাধিকার পরিস্থিতিকে আরও অবনতির দিকে নিয়ে যেতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর এখন এই আইন কার্যকরের প্রভাবের দিকে।

যুক্তরাষ্ট্র-ইরান সংকট নিরসনে পাকিস্তানে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় তেহরান অংশ নেবে কি না, তা নিয়ে এখনো চূড়ান্ত কোনো নিশ্চিত বার্তা পাওয়া যায়নি। আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এই তথ্য জানিয়েছেন।
৪ ঘণ্টা আগে
ইরানের বন্দরগুলোতে চলমান মার্কিন অবরোধ বহাল রাখার অংশ হিসেবে এবার এশিয়া-প্যাসিফিক অঞ্চলে একটি নিষিদ্ধ তেলবাহী জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন)। আজ মঙ্গলবার পেন্টাগনের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে চলমান অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়াতে চান না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন। তিনি আরও বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি না হলে ফের সামরিক অভিযান শুরু করবে যুক্তরাষ্ট্র।
৮ ঘণ্টা আগে
কলকাতার এক চিরাচরিত সকাল। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচার চালাতে বাড়ি বাড়ি ঘুরছেন নেতা-কর্মীরা। তেমনই প্রচারে দেখা গেল ব্যারাকপুরের বিজেপি নেতা কৌস্তভ বাগচীকে। পরনে ধবধবে সাদা পাঞ্জাবি আর লাল ধুতি।
১২ ঘণ্টা আগে