কাতারের রাজধানী দোহার অদূরে একটি তেলবাহী ট্যাংকারে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)। আজ বুধবার সকালে এই হামলার ঘটনা ঘটে।
ইউকেএমটিও-এর দেওয়া তথ্য অনুযায়ী, কাতারের রাজধানী দোহা থেকে প্রায় ১৭ নটিক্যাল মাইল (৩১.৮৪ কিলোমিটার) উত্তরে এই হামলার ঘটনা ঘটে। হামলায় জাহাজটির পোর্ট সাইডে (বামে) পানির স্তরের ওপরে হালের ক্ষতি হয়েছে। তবে জাহাজের সব ক্রু নিরাপদ রয়েছেন।
জাহাজ কোম্পানিটির নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে সংস্থাটি আরও জানিয়েছে, এই হামলার ফলে সমুদ্রের পরিবেশে কোনো বিরূপ প্রভাব বা তেল নিঃসরণের মতো ঘটনা ঘটেনি।
হামলার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। কী ধরনের বস্তু দিয়ে এই হামলা চালানো হয়েছে এবং কারা এর পেছনে রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এই এলাকাটি সাধারণত নিরাপদ হিসেবে পরিচিত হলেও সাম্প্রতিক সময়ে একের পর এক হামলার ঘটনায় উদ্বেগ বাড়ছে।
উল্লেখ্য, কাতার উপকূলে এই হামলাটি এমন এক সময়ে ঘটল যখন ঠিক একদিন আগেই দুবাই উপকূলে নোঙর করা অবস্থায় কুয়েত ও সৌদি আরবের ২০ লাখ ব্যারেল তেলবাহী একটি ট্যাংকারে ইরানি ড্রোন হামলার ঘটনা ঘটেছে। দুবাইয়ের ওই হামলায় জাহাজে আগুন ধরে গেলেও পরে তা নিভিয়ে ফেলা হয় এবং সেখানেও সব ক্রু নিরাপদ ছিলেন।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের মধ্যে এই গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ রুটে হামলার ঘটনাগুলো ঘটছে। বিশেষ করে হরমুজ প্রণালি এবং এর পার্শ্ববর্তী দেশগুলোর জলসীমায় বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা এখন বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে।
কাতার সরকার বা ইরানের পক্ষ থেকে এই সাম্প্রতিক হামলার বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সুইজারল্যান্ডের দীর্ঘদিনের কূটনৈতিক নিরপেক্ষতার নীতিকে আরও কঠোর করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন দেশটির ভোটারেরা। সরকারি ফলাফলে দেখা গেছে, ৭০ শতাংশের বেশি ভোটার এমন প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছেন।
৫ ঘণ্টা আগে
পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় ঐতিহ্যবাহী সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে (এসআরএফটিআই) কট্টর ডানপন্থী ও হিন্দুত্ববাদী সংগঠন অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের (এবিজিপি) সদস্যদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে উভয় পক্ষের একাধিক ব্যক্তি আহত হয়েছেন...
৬ ঘণ্টা আগে
চীনের ‘পান্ডা কূটনীতি’র দীর্ঘ ঐতিহ্যের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের আটলান্টা চিড়িয়াখানায় পৌঁছেছে দুটি জায়ান্ট পান্ডা। পুরুষ পান্ডাটির নাম পিং পিং আর স্ত্রীটির নাম ফু শুয়াং। চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের চেংদু থেকে রোববার (২৭ সেপ্টেম্বর) ফেডএক্সের একটি বিশেষ ফ্লাইটে প্রায় ১৬ ঘণ্টার যাত্
৬ ঘণ্টা আগে
থাই মন্ত্রিসভা ২৮ ও ২৯ সেপ্টেম্বর সরকারি ছুটি হিসেবে অনুমোদন করে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, অতিবৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও সড়কে যান চলাচলের বিঘ্ন কমানো এবং মানুষের যাতায়াতের চাপ কমাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৭ ঘণ্টা আগে