
সৌদি আরবের তেল স্থাপনায় ইরাক থেকে ড্রোন হামলার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে সৌদি কর্তৃপক্ষের দাবি, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সব ড্রোন ভূপাতিত করেছে।
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ড্রোনগুলো সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং রাজধানী রিয়াদের তেল স্থাপনা লক্ষ্য করে পাঠানো হয়েছিল। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো প্রতিহত ও ধ্বংস করেছে। মন্ত্রণালয়ের দাবি, ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো ইরাকের ভূখণ্ড থেকে এসব ড্রোন হামলা চালিয়েছে।
এর আগে গত শনিবার ইয়েমেনের হুতিরা দাবি করেছিল, তারা সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। দুই পক্ষের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে আজ আবার এ হামলার ঘটনা ঘটল।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় পৃথক এক বিবৃতিতে হামলার নিন্দা জানিয়ে বলেছে, সৌদি আরবে চালানো ‘এই আগ্রাসনের উৎসের বিরুদ্ধে’ জবাব দেওয়ার এবং দায়ীদের প্রতিরোধ করার অধিকার দেশটির রয়েছে। একই সঙ্গে সৌদি আরব ইরাক সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, যাতে দেশটির ভূখণ্ড ব্যবহার করে সৌদি আরবের বিরুদ্ধে কোনো হামলা চালানো না হয়, সে জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া উচিত।
সৌদি কর্তৃপক্ষের অভিযোগ, ইরাকের ভূখণ্ডকে হামলার ঘাঁটি হিসেবে ব্যবহার করা হয়েছে। তবে এ বিষয়ে ইরাক সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, সামরিক, অর্থনৈতিক কিংবা প্রযুক্তিগত শক্তি ব্যবহার করে বিশ্বের পরাশক্তিগুলো একা নিরাপত্তা নিশ্চিত বা বৈশ্বিক সমস্যার সমাধান করতে পারবে না। আন্তর্জাতিক সহযোগিতার কাঠামো ক্রমেই দুর্বল হয়ে পড়ছে এবং বিশ্ব নজিরবিহীন নানা সংকটের সম্মুখীন হচ্ছে।
৩ ঘণ্টা আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী ভাষণে জাতিসংঘের কার্যকারিতা ফিরিয়ে আনা, নিরাপত্তা পরিষদের সংস্কার এবং বৈশ্বিক আস্থা পুনর্গঠনের ওপর জোর দিয়েছেন সাধারণ পরিষদের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে একটি চুক্তি হতে পারে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর। তবে চুক্তি না হলে ইরানকে ‘ধ্বংস’ করার হুমকিও দিয়েছেন তিনি।
৫ ঘণ্টা আগে
দোষী সাব্যস্ত ব্যক্তিদের মধ্যে নওফার মৌলভি রয়েছেন। প্রসিকিউশন তাঁকে হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে দাবি করেছে। মামলায় অভিযুক্ত আরও ৯ জনকে খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার পর আদালতের কার্যক্রম মুলতবি করা হয়। দণ্ড পরে ঘোষণা করা হবে।
৫ ঘণ্টা আগে