
ইরানে মার্কিন হামলার পর হরমুজ প্রণালি এড়িয়ে চলছে তেলবাহী ট্যাংকারগুলো। এরই মধ্যে হরমুজ প্রণালি থেকে দিক পরিবর্তন করেছে দুটি বিশাল তেলবাহী জাহাজ—কোসইউসডম লেক ও সাউথ লয়্যালটি। জাহাজ দুটি প্রায় ২০ লাখ ব্যারেল করে অপরিশোধিত তেল পরিবহনের সক্ষমতা রাখে।
মার্কিন সংবাদ সংস্থা ব্লুমবার্গ বলছে, গতকাল রোববার জাহাজ দুটি হরমুজ প্রণালিতে প্রবেশ করেছিল। পরে স্যাটেলাইট ট্র্যাকিংয়ে দেখা যায়, তারা হঠাৎ দিক পরিবর্তন করে প্রণালি ছেড়ে চলে যাচ্ছে। বিশ্লেষকেরা বলছেন, আন্তর্জাতিক পর্যায়ে তেল বা পণ্য পরিবহনের জন্য নতুন রুট বেছে নেওয়ার চিন্তাভাবনা শুরু হতে পারে—এই ঘটনা সেই সম্ভাবনারই প্রাথমিক ইঙ্গিত হতে পারে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে প্রতিদিন বিশ্বব্যাপী ব্যবহৃত তেলের প্রায় ২০ শতাংশ পরিবহন হয়। মার্কিন জ্বালানি তথ্য সংস্থা (ইআইএ) একে ‘বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন চোকপয়েন্ট’ হিসেবে উল্লেখ করেছে।
ইরান আগেই হুমকি দিয়েছিল, যদি তাদের ওপর সামরিক চাপ বাড়ে কিংবা যুদ্ধ শুরু হয়, তবে তারা হরমুজ প্রণালি বন্ধ করে দেবে। তেলবাহী জাহাজগুলোর উপসাগরীয় অঞ্চলে প্রবেশ ও প্রস্থানের একমাত্র পথ এটিই। সে ক্ষেত্রে অল্প কিছুদিনের জন্যও যদি এই পথ বন্ধ হয়ে যায়, তাহলে বিশ্ববাজারে ব্যাপক অস্থিরতা তৈরির আশঙ্কা করা হচ্ছে।
ইরানে মার্কিন হামলার এক দিন পেরিয়েছে, এরই মধ্যে অস্থির হয়ে উঠেছে তেলের বাজার। যুদ্ধের আশঙ্কা এবং সরবরাহে বিঘ্ন ঘটতে পারে—এই আতঙ্কে আজ দিনের শুরুতেই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম হঠাৎ ঊর্ধ্বমুখী হয়ে ওঠে।
ব্রেন্ট ক্রুড এবং যুক্তরাষ্ট্রের মূল তেলবাজার ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)- দুটিই আজ দিনের শুরুতে একলাফে ৪ শতাংশের বেশি বেড়ে জানুয়ারি মাসের পর সর্বোচ্চ দামে পৌঁছেছে। যদিও পরে কিছুটা দাম কমে আসে, তবু গ্রিনিচ মান সময় রাত ১২টা ৩০ মিনিট নাগাদ ব্রেন্টের দাম ২ দশমিক ২ শতাংশ বেড়ে দাঁড়ায় ব্যারেলপ্রতি ৭৯ দশমিক ২০ ডলারে এবং ডব্লিউটিআই ২ দশমিক ১ শতাংশ বেড়ে হয় ৭৫ দশমিক ৯৮ ডলার প্রতি ব্যারেল।
আরও খবর পড়ুন:

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন শেষ হওয়ার পরপরই ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষ হবে বলে তিনি মনে করেন। গতকাল বুধবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, নির্বাচনের পরপরই যুদ্ধ শেষ হবে।’ তাঁর দাবি, ইরান ‘আর বেশি দিন টিকে থাকতে
৮ মিনিট আগে
প্যারিসের একটি হোটেলে ক্ষুধার্ত এক পরিচারিকার আপেল খাওয়ার ঘটনা ১৯২৬ সালের অন্যতম চাঞ্চল্যকর হিরা চুরির রহস্য উন্মোচন করে দিয়েছিল। আপেলের এক কামড়েই তিনি খুঁজে পান ফ্রান্সের দুর্লভ ‘গ্রাঁ কঁদে’ হিরা—যে হিরাটি তখন ইউরোপজুড়ে পুলিশের তল্লাশির কেন্দ্রবিন্দুতে ছিল।
৯ ঘণ্টা আগে
সৌদি আরবের আনুষ্ঠানিক অনুরোধের ভিত্তিতে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ওপর সরাসরি বিমান হামলার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে পাকিস্তান। তুর্কি সংবাদমাধ্যম তুর্কিয়ে টুডেকে পাকিস্তানের একাধিক সামরিক ও কূটনৈতিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সিদ্ধান্ত চূড়ান্ত হলে শিগগির এই সামরিক অভিযান...
৯ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে ২৪৫ মিলিয়ন ডলারের বিটকয়েন চুরি ও অর্থ পাচারের ঘটনায় নিজের অপরাধ স্বীকার করেছেন সিঙ্গাপুরের নাগরিক ম্যালোন ল্যাম। মার্কিন বিচার বিভাগের (ডিওজে) দাবি, এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি চুরির ঘটনাগুলোর একটি।
১০ ঘণ্টা আগে