
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি বলেছেন, মিনাব ও লামের্দে শিশু হত্যাসহ ইরানের বিরুদ্ধে সংঘটিত যুদ্ধাপরাধের ঘটনাগুলো দেশীয় ও আন্তর্জাতিক আদালতে বিচারের আওতায় আনতে হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন—দ্বিতীয় ও তৃতীয় আরোপিত যুদ্ধে ইরানি জনগণের ওপর যে শারীরিক ও মানসিক ক্ষতি হয়েছে, তার প্রতিটি ঘটনাই একটি করে আইনি মামলা। শিশু হত্যা, মিনাব ও লামের্দে যুদ্ধাপরাধ, চিকিৎসাকেন্দ্রে হামলাসহ বিভিন্ন ঘটনার বিচার দেশীয় ও আন্তর্জাতিক আদালতে অনুসরণ করা উচিত।
এর আগে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভিকে দেওয়া বক্তব্যে খামেনি বলেন, বর্তমানে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ আইনি চ্যালেঞ্জ হলো ‘আন্তর্জাতিক অপরাধী’ ও ‘বিশ্বব্যাপী আগ্রাসনকারীদের’ বিরুদ্ধে ইরানের অধিকার আদায় করা।
তিনি অভিযোগ করেন, ২০২৫ সালের জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে পরিচালিত দুটি আগ্রাসী যুদ্ধের ফলে বহু মানুষ নিহত হয়েছেন। পাশাপাশি দেশের ভেতরে ও বাইরে বসবাসরত ইরানিদের শারীরিক, মানসিক, আর্থিক ও আধ্যাত্মিক ক্ষয়ক্ষতি হয়েছে।
মোজতবার ভাষ্য অনুযায়ী—এসব ঘটনা শত শত, এমনকি হাজারো গুরুত্বপূর্ণ আইনি মামলার ভিত্তি হতে পারে। তিনি বলেন, নিহতদের রক্ত এবং ইরানি জনগণের ওপর চাপিয়ে দেওয়া ক্ষতির জন্য দায়ীদের বিচারের মুখোমুখি করা প্রয়োজন।
ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন, যারা এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের অপরাধের জন্য জবাবদিহির আওতায় আনতে হবে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে খামেনির এ অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ফের আকস্মিক বন্যা আঘাত হেনেছে নেপালে। দেশটির গোরখা জেলার চুমনুব্রি গ্রামে আজ রোববার হড়পা বানে ৩৫ টির বেশি বাড়ি ও সেতু ভেসে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে একটি জলবিদ্যুৎ প্রকল্পও। ত্রিশূলী নদীর উপনদী বুড়ি গণ্ডকি নদীতে পানির উচ্চতা বেড়ে যাওয়ার পর এ বন্যা হয়।
২০ মিনিট আগে
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভের আগে আটক হয়েছিলেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি। পরে গতকাল গভীর রাতে তাঁকে মুক্তি দেওয়া হয়। মুক্তি পাওয়ার পর তিনি দাবি করেছেন, তাঁকে নিয়মমাফিকভাবে গ্রেপ্তার বা আটক করা হয়নি, রীতিমতো ‘অপহরণ’ করা
২৩ মিনিট আগে
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ১২ জন নিহত এবং তিন শতাধিক আহত হয়েছেন। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ভারত। বেসামরিক নাগরিক ও অবকাঠামোর ওপর বারবার হামলাকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ উল্লেখ করে অবিলম্বে এসব হামলা বন্ধের আহ্বান জানিয়েছে নয়াদিল্লি।
১ ঘণ্টা আগে
ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ ঘিরে চলমান বিধিনিষেধের মধ্যে অপ্রয়োজনীয় সব ব্যারিকেড সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। একই সঙ্গে আদালত চত্বরে ও আশপাশে বড় জমায়েত নিষিদ্ধ করতে জারি করা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ২০২৩-এর ১৬৩ ধারার বিধিনিষেধ তুলে নেওয়া
১ ঘণ্টা আগে