
ইসরায়েল যে কতটা নৃশংস হতে পারে তা এই ২৩ মাসের যুদ্ধে খুব ভালো করে বুঝে গেছে ফিলিস্তিনিরা। যদিও কোথায় গেলে এই নৃশংসতা থেকে রেহাই মিলবে জানা নেই তাদের। তবু, গাজা সিটিতে ইসরায়েলি স্থল অভিযান শুরুর পর তল্পি-তল্পা গুছিয়ে ‘নিরাপদ আশ্রয়’ নামের এক মরীচিকার পেছনে ছুটছে বাসিন্দারা।
শেখ রেদওয়ান এলাকার বাসিন্দা লিনা আল মাগরেবি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জানান, বিপজ্জনক জেনেও বসতভিটা ছাড়তে চাননি তিনি। কিন্তু, এক ইসরায়েলি কর্মকর্তা তাকে কল করে এলাকা ছাড়তে নির্দেশ দেন। তিনি বলেন, ‘আবারও বাস্তুচ্যুত হওয়া এবং নতুন করে তাঁবু কেনার খরচ জোগাতে আমি গয়না বেচতে বাধ্য হয়েছি। যানবাহনও এখন খুব বেশি ব্যয়বহুল হয়ে গেছে। খান ইউনিস পৌঁছাতে আমার ১০ ঘণ্টা লেগেছ।’
গাজা সিটি ইসরায়েলি অভিযানকে শক্তিশালী বলে অভিহিত করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাঁর ভাষ্য—এটিই হামাসের শেষ শক্ত ঘাঁটি। তাই হামাস নির্মূলে এখানে শক্তিশালী হামলা চালানো অত্যন্ত জরুরি।
গাজা সিটি থেকে বের হওয়ার জন্য শুধু মাত্র একটা রাস্তা নির্ধারণ করে দিয়েছে ইসরায়েলি সেনারা। আল-রশিদ নামের একটিমাত্র সড়ক দিয়েই এখান থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হয়েছে বাসিন্দাদের। এতদিন এলাকা থেকে সরতে না চাইলেও স্থল অভিযান শুরুর পর জীবন বাঁচাতে পালাতে বাধ্য হচ্ছেন অনেকেই। এত মানুষ একসঙ্গে গাজা সিটি ছাড়তে শুরু করায় তৈরি হয়েছে তীব্র যানজট। এ ছাড়া, চাহিদার তুলনায় যথেষ্ট পরিমাণ যানবাহনও নেই উপত্যকায়। একটা গাড়ি খুঁজে পেতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে বলে জানিয়েছেন বাসিন্দারা।
গত মাসে যখন ইসরায়েলি পার্লামেন্ট গাজা সিটি দখলের অনুমোদন দেয়, তখনই এর বিরোধিতা করেছিল বিশ্বনেতারা। এমনকি পশ্চিমা মিত্ররাও এর তীব্র নিন্দা জানিয়েছে। এরপরও আন্তর্জাতিক প্রতিক্রিয়াকে এক প্রকার বুড়ো আঙুল দেখিয়ে গতকাল মঙ্গলবার গাজা সিটিতে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি সেনা বাহিনী—আইডিএফ।
গাজা সিটিতে ইসরায়েলি অভিযান শুরুর পর আবারও বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। এই হামলাকে অত্যন্ত বেপরোয়া এবং নিন্দনীয় আখ্যা দিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার। এক বিবৃতিতে তিনি বলেন, ‘এই হামলা কেবল আর রক্তপাত ঘটাবে, নিরীহ বেসামরিকদের প্রাণ কেড়ে নেবে এবং বাকি জিম্মিদের জীবনকে হুমকির মুখে ফেলবে।’ তীব্র নিন্দা জানিয়েছে জার্মানি ও জাতিসংঘও।
এদিকে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ‘যুক্তরাষ্ট্র কূটনৈতিক সমাধানের মাধ্যমে যুদ্ধ বন্ধ করতে চায়। কিন্তু যখন আপনি হামাসের মতো একটি অসভ্য দলের সঙ্গে ডিল করছেন, তখন সেটা সম্ভব নাও হতে পারে।’
গাজায় ইসরায়েলি হামলা তীব্র হওয়ার মধ্যেই গতকাল মঙ্গলবার জাতিসংঘের একটি তদন্ত কমিশন প্রতিবেদনে জানিয়েছে, গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। তবে ইসরায়েল ওই প্রতিবেদন সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে।

হরমুজ প্রণালিতে যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। তেলের তুলনায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি পরিবহন বেশি ঝুঁকিপূর্ণ হওয়ায় আসন্ন শীতে ইউরোপকে এশিয়ার দেশগুলোর সঙ্গে এলএনজি নিয়ে কঠিন প্রতিযোগিতায় নামতে হতে পারে।
১৯ মিনিট আগে
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত অব্যাহত রাখা হবে কি না, সে বিষয়ে জনগণের মতামত নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানি। যুদ্ধবিরতি যদি অধিকাংশ ইরানির ইচ্ছার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, তবে সংঘাতের অবসান ঘটানোর পক্ষেও মত দেন তিনি।
১ ঘণ্টা আগে
চীনের জন্য ইরানের অপরিশোধিত তেলের মজুত প্রায় ৩ কোটি ব্যারেলে নেমে এসেছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও নৌ অবরোধের কারণে খুব শিগগিরই তেহরান চীনে আর তেল সরবরাহ করতে পারবে না বলে দাবি করেছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।
২ ঘণ্টা আগে
অগ্ন্যুৎপাতের ফলে নির্গত ছাই ও লাভার কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়ায় রাজধানী জাকার্তার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরসহ আটটি বিমানবন্দরের ফ্লাইট কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের দুই হাজারের বেশি ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে, যার ফলে আটকে পড়েছেন প্রায়
৩ ঘণ্টা আগে