বাস্তুচ্যুত

গাজায় ইসরায়েলের স্থল অভিযান: ফের অনিশ্চয়তায় যাত্রা বাস্তুচ্যুত বাসিন্দাদের
ইসরায়েল যে কতটা নৃশংস হতে পারে তা এই ২৩ মাসের যুদ্ধে খুব ভালো করে বুঝে গেছে ফিলিস্তিনিরা। যদিও কোথায় গেলে এই নৃশংসতা থেকে রেহাই মিলবে জানা নেই তাদের। তবু, গাজা সিটিতে ইসরায়েলি স্থল অভিযান শুরুর পর তল্পি-তল্পা গুছিয়ে ‘নিরাপদ আশ্রয়’ নামের এক মরীচিকার পেছনে ছুটছে বাসিন্দারা।

একটি বদ্বীপের মৃত্যু: পাকিস্তানের সিন্ধু নদ পানিশূন্য, বাস্তুচ্যুত ১২ লাখ মানুষ
হাবিবুল্লাহ খাত্তি এখন তাঁর পরিবারকে নিয়ে কাছের করাচি শহরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। পাকিস্তানের বৃহত্তম এ শহরে সিন্ধু বদ্বীপসহ দেশের নানা প্রান্ত থেকে আসা মানুষের ভিড় ক্রমেই বাড়ছে।

থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘাতের দ্বিতীয় দিনে লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত
থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমান্ত সংঘর্ষ দ্বিতীয় দিনে গড়িয়েছে। আজ শুক্রবার সকালে নতুন করে গোলাগুলি শুরু হয়। সংঘর্ষে এখন পর্যন্ত ১৬ জন নিহতের খবর পাওয়া গেছে। নিহত ব্যক্তিদের বেশির ভাগই থাইল্যান্ডের বেসামরিক নাগরিক।

গাজাবাসীদের মিসরের সিনাইয়ে পাঠানোর প্রস্তাব ইসরায়েলি আইনপ্রণেতার
ইসরায়েলি আইনপ্রণেতা আভিগদর লিবারম্যান ফিলিস্তিন বিদ্বেষের জন্য সুপরিচিত। সর্বশেষ গতকাল রোববার তিনি গাজার সব ফিলিস্তিনিদের উচ্ছেদ করে মিসরের সিনাই উপত্যকায় পাঠানোর আহ্বান জানিয়েছেন। তাঁর এই আহ্বান মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনার প্রতিধ্বনি। যেখানে, গাজাবাসীকে তাদের বাসভূমি












