
ইসরায়েলের পক্ষে ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ধ্বংস করা সম্ভব নয়। এটি করতে পারে একমাত্র যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মেরিট টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লিটার বলেছেন, ইরানের ভূগর্ভস্থ ফোর্দো পারমাণবিক স্থাপনায় আঘাত হানার জন্য প্রয়োজনীয় বোমা কেবল মার্কিন যুক্তরাষ্ট্রের কাছেই আছে।
ফোর্দো স্থাপনাটি উত্তর ইরানের কোমের কাছে পাহাড়ের গভীরে অবস্থিত। এখানে উন্নত সেন্ট্রিফিউজ রয়েছে, যা উচ্চ বিশুদ্ধতার ইউরেনিয়াম সমৃদ্ধ করতে ব্যবহৃত হয়। এর সঠিক গভীরতা প্রকাশ করা হয়নি। তবে অনেকে অনুমান করেন, এটি ভূপৃষ্ঠ থেকে ৮০-৯০ মিটার গভীরে।
লিটার বলেন, ‘আকাশ থেকে বোমা মেরে ফোর্দোকে ধ্বংস করতে হলে বিশ্বের একমাত্র দেশ, যার কাছে সেই বোমা আছে, তা হলো মার্কিন যুক্তরাষ্ট্র। আর এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত, তারা এই পথ অনুসরণ করবে কি না।’
তবে তিনি আরও বলেন, এটিই একমাত্র বিকল্প নয়: ‘ফোর্দো মোকাবিলা করার আরও উপায় আছে।’
তিনি চলতি সপ্তাহের শেষের দিকে—শুক্রবার হামলার করার আগেই—একটি সামরিক অভিযানেরও ইঙ্গিত দিয়েছিলেন। বলেছিলেন, ইরানকে কঠিনভাবে আঘাত করা হতে পারে।
তিনি বলেন, ‘যখন ধুলো থিতিয়ে আসবে, বৃহস্পতিবার রাত এবং শুক্রবার আপনি কিছু চমক দেখতে পাবেন, যা বিপার অভিযানকে প্রায় সাধারণ মনে হবে।’ তিনি সেপ্টেম্বরে লেবাননে ইসরায়েলের চালানো হামলার কথা স্মরণ করিয়ে দেন। ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর সদস্যদের ব্যবহৃত পেজার এবং ওয়াকিটকি বিস্ফোরণের দিকে ইঙ্গিত করেন তিনি।
ডিভাইসগুলোতে বিস্ফোরক লুকানো ছিল। একের পর এক ডিভাইস বিস্ফোরণে শিশুসহ অন্তত ৩৭ জন নিহত এবং প্রায় ৩ হাজার জন আহত হন। হতাহতদের মধ্যে বেশির ভাগ ছিলেন বেসামরিক পথচারী।
এদিকে নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের ফোর্দো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে বোমা হামলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট দ্বিধায় রয়েছেন।
এই স্থাপনা ধ্বংস করতে পারে একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ‘বাংকার বাস্টার’ বোমা—ম্যাসিভ অর্ডন্যান্স পেনিট্রেটর। সেটি বহন করতে হবে আমেরিকান বি-২ বোমারু বিমান দিয়ে।
আরও খবর পড়ুন:

চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। একই সময়ে ইউক্রেনের রাজধানী কিয়েভে পাল্টা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া...
৪ ঘণ্টা আগে
ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত রেউভেন আজার অভিযোগ করেছেন, বাংলাদেশ ও পাকিস্তানে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস-সংশ্লিষ্ট সম্ভাব্য কার্যক্রম চলতে পারে। তাঁর দাবি, এর ফলে মধ্যপ্রাচ্যের বাইরে পর্যন্ত তথাকথিত ‘উগ্রবাদী প্রভাব’ বিস্তারের বিষয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম...
১১ ঘণ্টা আগে
হাঙ্গর নামের সঙ্গে ইতিহাস জড়িয়ে আছে। ১৯৭১ সালে পাকিস্তানি সাবমেরিন পিএনএস হাঙ্গর বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের সময় ভারতের আইএনএস খুকরি ডুবিয়ে দিয়েছিল। ভারতের স্বাধীনতার পর যুদ্ধকালীন সময়ে কোনো ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার এটিই ছিল প্রথম ঘটনা।
১১ ঘণ্টা আগে
গত বছরের অক্টোবরে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি ‘যুদ্ধবিরতি’ কার্যকর হয়। তবে সেই সমঝোতার পরও গাজায় সহিংসতা থামেনি। সর্বশেষ তথ্য অনুযায়ী, ওই যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত গাজায় এক হাজারের বেশি মানুষকে হত্যা করেছে ইসরায়েল। আর অবরুদ্ধ এই উপত্যকার মানবিক...
১২ ঘণ্টা আগে