
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে চীন। চীন অভিযোগ করেছে, প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই ইরান ও ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান সংঘাতে ‘ঘি ঢালছেন’।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট তেহরানের বাসিন্দাদের ‘অবিলম্বে সরে যেতে’ সতর্ক করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছিলেন।
আজ মঙ্গলবার বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে ট্রাম্পের মন্তব্য সম্পর্কে জিজ্ঞেস করা হলে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, ‘আগুন উসকে দেওয়া, ঘি ঢালা, হুমকি দেওয়া এবং চাপ সৃষ্টি করা পরিস্থিতি স্বাভাবিক করতে সাহায্য করবে না, বরং কেবল সংঘাতকে আরও তীব্র ও বিস্তৃত করবে।’
এদিকে কানাডায় চলমান জি৭ সম্মেলন শেষ না করেই তড়িঘড়ি ওয়াশিংটনে ফিরেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্মেলনের ফাঁকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইরান-ইসরায়েল সংঘাত নিরসনে আলোচনার উদ্যোগ নেবেন। যুদ্ধবিরতির আলোচনা শুরু করতেই তিনি তড়িঘড়ি ওয়াশিংটনে ফিরেছেন।
এই খবর সংবাদমাধ্যমে আসার পর ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে বলেন, ‘প্রচারপ্রিয় ফরাসি প্রেসিডেন্ট’ যুদ্ধবিরতির কথা বানিয়ে বলেছেন। ‘যুদ্ধবিরতি নয়, এর চেয়ে বড় কিছু’ নিয়ে তিনি আলোচনা করছেন বলে জানান।
সিএনএন ও আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শিগগিরই ভাইস প্রেসিডেন্ট ও মধ্যপ্রাচ্যবিষয়ক দূতকে ইরানের সঙ্গে আলোচনার জন্য পাঠাবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আরও খবর পড়ুন:

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬ তম জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া শুভেচ্ছাবার্তার জবাবে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মোদি।
৩ ঘণ্টা আগে
বিদেশি শিক্ষার্থীদের পরিবার নিয়ে অস্ট্রেলিয়ায় যাওয়ার সুযোগে বড় ধরনের বিধিনিষেধ আরোপ করেছে দেশটির সরকার। নতুন নিয়মে অধিকাংশ শিক্ষার্থী ভিসার ক্ষেত্রে স্বামী বা স্ত্রী, সঙ্গী ও সন্তানসহ ‘সেকেন্ডারি অ্যাপ্লিক্যান্ট’ হিসেবে পরিবারের সদস্যদের সঙ্গে নেওয়ার সুযোগ থাকছে না।
৩ ঘণ্টা আগে
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দ্রুত সামরিক অগ্রযাত্রা তাদের স্থানীয় একটি পাহাড়ি মিলিশিয়া থেকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তিতে পরিণত করেছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির কাছে তাদের সাম্প্রতিক অগ্রগতি লোহিত সাগরের জাহাজ চলাচল, সৌদি আরবের তেল রপ্তানি এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন...
৬ ঘণ্টা আগে
সিরিয়ায় নিখোঁজ মার্কিন সাংবাদিক অস্টিন টাইসকে অপহরণ ছিল পূর্বপরিকল্পিত। এক মাসেরও বেশি সময় ধরে পরিকল্পনা করে তৎকালীন প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনী তাঁকে অপহরণ করেছিল বলে বিবিসির দীর্ঘ অনুসন্ধানে উঠে এসেছে।
৭ ঘণ্টা আগে