
ডোনাল্ড ট্রাম্প আবারও রাশিয়াকে শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭-এ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। তাঁর দাবি, রাশিয়াকে এই জোটে রাখা হলে ইউক্রেনে যুদ্ধ হতো না। কানাডায় জি-৭ সম্মেলনের প্রথম দিনের আলোচনার শুরুতে দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে দাঁড়িয়ে সাংবাদিকদের সামনে এই মন্তব্য করেন ট্রাম্প।
রাশিয়া ২০১৪ সালে ক্রিমিয়া দখল করলে প্রতিবাদ হিসেবে দেশটিকে জি-৮ থেকে বাদ দেওয়া হয়। সেই ঘটনার ১১ বছর পর ট্রাম্প রাশিয়ার পক্ষে এই মন্তব্য করলেন। এই প্রেক্ষাপটে ট্রাম্পের পক্ষ নেওয়ার একদিন পরই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। পোপ ফ্রান্সিসের শেষকৃত্যের পর এই প্রথম দুই নেতার দেখা হতে যাচ্ছে।
জেলেনস্কি চাইছেন, রাশিয়া ৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত না হওয়ায় মার্কিন সিনেট অনুমোদিত নিষেধাজ্ঞা কার্যকর করুক যুক্তরাষ্ট্র। তবে ট্রাম্প এখনো কোনো তাড়াহুড়ো করতে রাজি নন। গতকাল সোমবার রাতে তিনি বলেন, রাশিয়ার সঙ্গে সমঝোতার সম্ভাবনা রয়েছে কি না, সেটা এখনো দেখার বিষয়।
তিনি বলেন, ‘নিষেধাজ্ঞা আমাদের অনেক টাকা খরচ করায়। যুক্তরাষ্ট্রের জন্য এটা অনেক ব্যয়বহুল। বিলিয়ন বিলিয়ন ডলার চলে যায়।’ গতকাল সোমবার দিনের শুরুতে তিনি আবারও বলেন, রাশিয়াকে জি-৮ থেকে বাদ দেওয়াটা ছিল ‘একটা বড় ভুল।’
ট্রাম্প বলেন, ‘এই যুদ্ধ হতো না। আপনার শত্রু যদি আলোচনার টেবিলে থাকে, তাঁকে তখন শত্রু বলাও ঠিক না। আমি তো ওঁকে (রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন) তখন শত্রুই ভাবিনি।’ এই সিদ্ধান্তের জন্য তিনি কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে দায়ী করেন।
ট্রাম্প বলেন, ‘ওবামা ওঁকে (পুতিন) চাননি, আর আপনার দেশের প্রধানও চাননি।’ তিনি বারবার ট্রুডোর নাম নেন এবং রাশিয়াকে বাদ দেওয়াটাকে ভুল বলেন।
এদিকে, ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে জেলেনস্কি বলেছেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায় যা কিছু করছে (যুদ্ধ বন্ধে), তার সবকিছুকেই তাচ্ছিল্য করছে রাশিয়া।’ তিনি জানান, পুতিন ট্রাম্পকে ইরান-ইসরায়েল সংকটে মধ্যস্থতার প্রস্তাব দেওয়ার পরপরই রাশিয়া ইউক্রেনের জ্বালানি স্থাপনাগুলোর ওপর হামলা চালিয়েছে।
জেলেনস্কির ভাষায়, ‘এই যুদ্ধ অনেক আগেই শেষ হয়ে যেত, যদি বিশ্ব রাশিয়ার প্রতি নীতিনিষ্ঠ আচরণ করত এবং ধোঁকা-প্রতারণায় না পড়ত।’ তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের অনুরোধে ইউক্রেন রাশিয়ার জ্বালানি স্থাপনাগুলোতে হামলা চালায়নি, কিন্তু রাশিয়া সেই রকম কোনো দায়িত্ব দেখাচ্ছে না।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান

চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। একই সময়ে ইউক্রেনের রাজধানী কিয়েভে পাল্টা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া...
৩ ঘণ্টা আগে
ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত রেউভেন আজার অভিযোগ করেছেন, বাংলাদেশ ও পাকিস্তানে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস-সংশ্লিষ্ট সম্ভাব্য কার্যক্রম চলতে পারে। তাঁর দাবি, এর ফলে মধ্যপ্রাচ্যের বাইরে পর্যন্ত তথাকথিত ‘উগ্রবাদী প্রভাব’ বিস্তারের বিষয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম...
১০ ঘণ্টা আগে
হাঙ্গর নামের সঙ্গে ইতিহাস জড়িয়ে আছে। ১৯৭১ সালে পাকিস্তানি সাবমেরিন পিএনএস হাঙ্গর বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের সময় ভারতের আইএনএস খুকরি ডুবিয়ে দিয়েছিল। ভারতের স্বাধীনতার পর যুদ্ধকালীন সময়ে কোনো ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার এটিই ছিল প্রথম ঘটনা।
১০ ঘণ্টা আগে
গত বছরের অক্টোবরে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি ‘যুদ্ধবিরতি’ কার্যকর হয়। তবে সেই সমঝোতার পরও গাজায় সহিংসতা থামেনি। সর্বশেষ তথ্য অনুযায়ী, ওই যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত গাজায় এক হাজারের বেশি মানুষকে হত্যা করেছে ইসরায়েল। আর অবরুদ্ধ এই উপত্যকার মানবিক...
১১ ঘণ্টা আগে