সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তাঁকে ভুল বুঝলেও এ নিয়ে তাঁর কিছু করার নেই। মার্কিন ‘দ্য আটলান্টিক’ ম্যাগাজিনে আজ বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে বিন সালমান এই মন্তব্য করেন।
সাক্ষাৎকারে সৌদি আরবের নিরঙ্কুশ রাজতন্ত্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার ব্যাপারেও যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন তিনি।
মোহাম্মদ বিন সালমান বলেন, বাইডেনের আমেরিকার স্বার্থ নিয়ে চিন্তা-ভাবনা করা উচিত। যুক্তরাষ্ট্রের স্বার্থ নিয়ে চিন্তা করা বাইডেনের ব্যাপার। আমাদের যুক্তরাষ্ট্র নিয়ে লেকচার দেওয়ার অধিকার নেই। বাইডেন ভুল বুঝল কি না তা নিয়ে পরোয়া করি না।
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। কিন্তু ২০২১ সালে নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব নেওয়ার পর সৌদি আরবের মানবাধিকার ইস্যু ও ইয়েমেন যুদ্ধে দেশটির জড়িত থাকার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন।
বাইডেন প্রশাসন সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যার ঘটনায় যুবরাজ সালমানকে জড়িয়ে একটি তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে। কিন্তু এই হত্যায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন বিন সালমান।

নিউইয়র্কে এক রাতেই ১.১ বিলিয়ন ডলারের শিল্পকর্ম বিক্রি করে নতুন রেকর্ড গড়েছে বিখ্যাত নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টিজ। গত সোমবার অনুষ্ঠিত এই বিশেষ নিলামে হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যানের প্রচারণামূলক উপস্থিতিও ব্যাপক আলোচনার জন্ম দেয়।
২ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহে বড় ধরনের অস্থিরতার মধ্যেও রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ভারত। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সংক্রান্ত ছাড় বা ‘ওয়েভার’ থাকুক কিংবা না থাকুক, ভারত রুশ তেল কেনা চালিয়ে যাবে বলে জানিয়েছেন দেশটির পেট্রোলিয়াম
২ ঘণ্টা আগে
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ মঙ্গলবার বেইজিং সফরে যাচ্ছেন। সেখানে তিনি চীনা প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে চীনে গ্যাস পাইপলাইন নির্মাণ প্রকল্প নিয়ে আলোচনা করার পরিকল্পনা রয়েছে তাঁর। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৫ ঘণ্টা আগে
তেহরান সর্বশেষ শান্তি প্রস্তাবে যুক্তরাষ্ট্রকে সব ফ্রন্টে সংঘাত বন্ধের আহ্বান জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে লেবাননে সংঘাতের অবসান, ইরানের কাছাকাছি অঞ্চলগুলো থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের কারণে হওয়া ধ্বংসযজ্ঞের ক্ষতিপূরণ প্রদান।
৬ ঘণ্টা আগে