
কয়েক সপ্তাহ আগেই সৌদি আরব ইউক্রেন যুদ্ধ বন্ধ ও দুই দেশের সম্পর্ক স্বাভাবিকীকরণের অংশ হিসেবে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৈঠকের মধ্যস্থতা করেছিল। এবার দেশটি একই ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যকার বৈঠকের আয়োজন করতে যাচ্ছে। বৈঠকটি অনুষ্ঠিত হবে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যকার বৈঠকের আয়োজক হওয়ার সুযোগকে স্বাগত জানাচ্ছে তারা। মন্ত্রণালয় আরও বলেছে, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অবসান ঘটাতে সৌদি আরব সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত বৃহস্পতিবার জানান, তিনি আগামীকাল সোমবার সৌদি আরব সফরে যাবেন এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করবেন। এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে ইউক্রেনের কর্মকর্তাদের বৈঠকের আগে।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র-ইউক্রেনের এই বৈঠক লোহিত সাগরের উপকূলীয় শহর জেদ্দায় অনুষ্ঠিত হবে। বিবৃতিতে আরও বলা হয়, ‘সৌদি আরব ইউক্রেন সংকটের স্থায়ী শান্তি অর্জনে প্রচেষ্টা অব্যাহত রাখার বিষয়ে অঙ্গীকারবদ্ধ।’
এদিকে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, ইউক্রেনের সঙ্গে যুদ্ধের তিন বছরের ইতি টানতে একটি চুক্তির কাঠামো নিয়ে আলোচনা চলছে এবং ইউক্রেনীয়দের সঙ্গে বৈঠক আগামী সপ্তাহে সৌদি আরবে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে রিয়াদ যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তাদের মধ্যে এক বৈঠকের আয়োজন করেছিল, যেখানে ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে প্রাণঘাতী সংঘাত থামানোর উপায় নিয়ে আলোচনা হয়। তবে সেই বৈঠকে ইউক্রেনকে অন্তর্ভুক্ত করা হয়নি, যা কিয়েভ এবং তার ইউরোপীয় মিত্রদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে।
ফেব্রুয়ারির ২৮ তারিখে জেলেনস্কি ওয়াশিংটনে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। তবে সেই সাক্ষাৎ পরিণত হয় উত্তপ্ত বাক্যবিনিময়ে। বৈঠকে উভয় নেতার মধ্যে শান্তি প্রতিষ্ঠার পদ্ধতি নিয়ে প্রকাশ্যে মতবিরোধ হয়।
সেই বৈঠকের কয়েক দিন পর ট্রাম্প ইউক্রেনকে সামরিক সহায়তা ও গোয়েন্দা তথ্য প্রদান সাময়িকভাবে স্থগিত করেন। গত শুক্রবার গভীর রাতে রুশ বাহিনী ইউক্রেনের জ্বালানি ও গ্যাস অবকাঠামোয় বড় ধরনের ক্ষতি করে। ট্রাম্পের সিদ্ধান্তের পর ইউক্রেনে এটি ছিল রাশিয়া প্রথম বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা। এতে কিয়েভের ওপর দ্রুত যুদ্ধের অবসান ঘটানোর জন্য ওয়াশিংটনের চাপ আরও বাড়ল।

ব্রিটেনে মঙ্গলবার এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থায় সমস্যার কারণে ব্যাপকভাবে বিমান চলাচল ব্যাহত হয়। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার ২৪-এর তথ্য অনুযায়ী, এ ঘটনায় ১ হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়েছে। বিমানবন্দরের রানওয়ে ও টার্মিনালে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয়েছে যাত্রীদের
২৪ মিনিট আগে
মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরও তীব্র হয়েছে। গতকাল মঙ্গলবার ইরান সমর্থিত ইয়েমেনের হুতিরা সৌদি আরবের কয়েকটি শহরে হামলা চালিয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রের মিত্র সৌদি আরব আরও গভীরভাবে এই যুদ্ধে জড়িয়ে পড়েছে। একই সময়ে মার্কিন বাহিনী ইরানের কয়েকটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে এবং ইরান জর্ডানে এক মার্কিন ঘাঁটিকে
১ ঘণ্টা আগে
অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ভূমি দখল করে ইহুদি বসতি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন ইসরায়েলি দুই ভাই এলিয়াভ ও হারেল ‘কোকো’ লিবি। তাঁদের মালিকানাধীন লিবি কনস্ট্রাকশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার প্রতিষ্ঠান পশ্চিম তীরের অবৈধ ইহুদি বসতিগুলোর জন্য দ্রুত স্থাপনযোগ্য ভবন তৈরি করছে।
১১ ঘণ্টা আগে
যুক্তরাজ্য সরকারের সাম্প্রতিক নিষেধাজ্ঞা ও ইসরায়েলবিরোধী বিভিন্ন পদক্ষেপের জেরে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে চারটি ‘পাল্টা পদক্ষেপ’ ঘোষণা করেছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সাআর জানিয়েছেন, জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধ করে দেওয়া হবে।
১২ ঘণ্টা আগে