
লেবাননের উত্তর উপকূলে ডুবন্ত নৌকা থেকে অর্ধশতাধিক অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে সেনাবাহিনী। আজ রোববার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
উত্তর লেবাননের একটি শহরের কথা উল্লেখ করে লেবানন সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে যে, ত্রিপোলির উপকূলে মানব পাচারের সঙ্গে যুক্ত একটি নৌকা ডুবে যাওয়া সম্পর্কে তথ্য পেয়েছিল তারা। এরপর লেবানন নৌবাহিনী দুই ফিলিস্তিনি এবং ৪৯ জন সিরীয়সহ জাহাজে থাকা মোট ৫১ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে।
বিবৃতিতে লেবানন সেনাবাহিনী আরও জানায়, লেবাননের রেড ক্রস উদ্ধারকৃতদের উদ্ধারে সহায়তা করেছে। তবে মানব পাচারে ব্যবহৃত নৌকাটি কোথায় যাচ্ছিল তা বিবৃতিতে নির্দিষ্ট করে বলা হয়নি।
অভিবাসন ও আশ্রয়প্রার্থী এবং শরণার্থীরা সাধারণত লেবানন থেকে উন্নত জীবনের খোঁজে নৌকায় করে ইউরোপে পাড়ি জমাতে বেছে নেয় ঝুঁকিপূর্ণ পথ। অনেক ক্ষেত্রেই তারা ২০০ কিলোমিটার (১২৫ মাইল) দূরে সাইপ্রাসের পূর্ব ভূমধ্যসাগরীয় দ্বীপের উদ্দেশে যাত্রা করে।
লেবানন কর্তৃপক্ষের মতে, দেশটিতে প্রায় ২০ লাখ সিরীয় শরণার্থী রয়েছে। এর মধ্যে প্রায় ৮ লাখই জাতিসংঘের নিবন্ধিত। দেশটির অর্থনীতি ২০১৯ সালের শেষের দিকে ধসে পড়লে শরণার্থীরাও লেবানন ত্যাগের চেষ্টা জোরদার করে। লেবানন কর্তৃপক্ষ প্রায়ই সমুদ্রপথে চোরাচালান কার্যক্রম ব্যর্থ করার ঘোষণা দেয়। এর মধ্যে গ্রেপ্তার হওয়ার মধ্যে চোরাকারবারি এবং অভিবাসনপ্রত্যাশী—উভয়ই থাকে।
নিজ নিজ দেশে যুদ্ধ ও অর্থনৈতিক সংকট থেকে লেবাননে পালিয়ে আসা সিরীয় ও ফিলিস্তিনি শরণার্থীদের পাশাপাশি লেবাননের অনেক নাগরিকও ইউরোপ যাওয়ার আশায় অবৈধ পথ বেছে নেয়।
গত ১ ডিসেম্বর লেবানন সেনাবাহিনী বলেছিল যে, চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে ১১০ জনকে আটক করা হয়েছে—যার বেশির ভাগই সিরীয়। তারা সমুদ্রপথে লেবানন ছেড়ে যাওয়ার চেষ্টা করেছিল।
গাজায় ইসরায়েল এবং হামাসের মধ্যকার মাসখানেকের বেশি সময় ধরে চলা সংঘর্ষের মধ্যেই এলো আজকের উদ্ধারের খবর। একই সময় লেবানন-ইসরায়েল সীমান্ত জুড়েও ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী এবং হামাসের সহযোগী লেবাননের হিজবুল্লাহ গ্রুপের মধ্যে চলছে সংঘর্ষ।

জার্মানির বৈদেশিক গোয়েন্দা সংস্থা ফেডারেল ইন্টেলিজেন্স সার্ভিসের (বিএনডি) সাবেক প্রধান অগাস্ট হ্যানিংকে গুপ্তচরবৃত্তি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। জার্মানির ইতিহাসে অন্যতম গুরুতর গুপ্তচর কেলেঙ্কারি হিসেবে দেখা হচ্ছে ঘটনাটিকে।
১ ঘণ্টা আগে
চীনের জিনজিয়াং প্রদেশে প্রথমবারের মতো দুটি ক্যাফে চালু করায় মার্কিন কফি চেইন স্টারবাকসের সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী এক আইনপ্রণেতা। তাঁর অভিযোগ, উইঘুরদের বিরুদ্ধে চীনা সরকারের কথিত মানবাধিকার লঙ্ঘনের মধ্যেও সেখানে ব্যবসা পরিচালনা করে স্টারবাকস ওই কর্মকাণ্ডকে বৈধতা দিচ্ছে।
৩ ঘণ্টা আগে
ফেসবুকে একটি মন্তব্যের জেরে সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২৪ বছর বয়সী শ্রীলঙ্কান নাগরিক আনোজান শিভারাসার প্রাণভিক্ষার আবেদন জানিয়েছেন তাঁর মা। ইসলাম ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননার অভিযোগে একটি আপিল আদালত তাঁকে মৃত্যুদণ্ড দেওয়ার পর শ্রীলঙ্কাজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে
কেনিয়ায় প্রথমবারের মতো ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মৃত ব্যক্তি একজন কেনীয় নাগরিক, যিনি গত সাত বছর ধরে প্রতিবেশী দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) বসবাস করছিলেন। কেনিয়ায় প্রথমবারের মতো ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু
৫ ঘণ্টা আগে