লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের বাড়ি সাতক্ষীরায়। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত বিবৃতি থেকে এই তথ্য জানা গেছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ গতকাল (সোমবার) দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছে। ওই হামলায় সাতক্ষীরা সদর উপজেলার শফিকুল ইসলাম এবং সাতক্ষীরার আশাশুনি উপজেলার মো. নাহিদুল ইসলাম নাহিদ নামে দুই বাংলাদেশি নাগরিক মর্মান্তিকভাবে নিহত হয়েছেন।’
এতে আরও বলা হয়েছে, ‘বাংলাদেশ সরকার নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা প্রকাশ করেছে। লেবাননে বাংলাদেশ দূতাবাস স্থানীয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে কাজ করছে। একই সঙ্গে দূতাবাস নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগ রাখছে।’
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ আবারও এ অঞ্চলে চলমান সহিংসতা ও বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। পাশাপাশি সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে স্বাধীনতা অর্জনের কয়েক মাস পর যাত্রা শুরু হয় বাংলাদেশ টেলিভিশনের। সরকারি এই টেলিভিশন সংক্ষেপে বিটিভি নামে পরিচিত। যাত্রা শুরুর পরপরই দেশজুড়ে কোটি মানুষের মনে ঠাঁই করে নেয় বিটিভির লোগো। সেই লোগোয় পরিবর্তন আনতে চলেছে টেলিভিশনটি। এরই মধ্যে বিটিভির ভেরিফায়েড ফেসবুক পেজে
৩১ মিনিট আগে
স্টিভেন রড্রিগেস বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন এবং এ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্পর্কে আলোচনা হয়েছে। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনে ইউএনডিপি বা জাতিসংঘের অন্যান্য সংস্থা কীভাবে আরও সহায়তা করতে পারে, তা নিয়েও কথা হয়েছে। তবে কমিশন কখন ও কোথায় সহায়তা নেবে, সে সিদ্ধান্ত সম্পূর্ণ
২ ঘণ্টা আগে
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহু প্রতীক্ষিত নতুন বেতনকাঠামো অবশেষে মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে। আজ সোমবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই বৈঠক হয়।
২ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব বিপ্লব বড়ুয়াসহ পরিবারের চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. শাহজাহান কবির নিষেধাজ্ঞা জারির এই নির্দেশ দেন...
২ ঘণ্টা আগে