
ইরানে হামলা শুরুর প্রথম দুদিনে মার্কিন বাহিনী ৫৬০ কোটি ডলার মূল্যের গোলাবারুদ ব্যবহার করেছে। ডলারের দাম ১২৩ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ দাঁড়ায় ৬৮ হাজার ৮৮০ কোটি টাকার বেশি।
গতকাল সোমবার মার্কিন কংগ্রেসে পেন্টাগনের দেওয়া একটি মূল্যায়নের বিষয়ে অবগত দুজন ব্যক্তি সিএনএনকে এ তথ্য জানিয়েছেন। তাঁরা বলেছেন, ইরানে হামলা শুরুর প্রথম দুদিনে মার্কিন বাহিনী ৫৬০ কোটি ডলার মূল্যের বোমা ফেলেছে। এই বিশাল অঙ্কের অর্থ ক্যাপিটল হিলে আরও উদ্বেগের সৃষ্টি করছে।
সিএনএন জানায়, মার্কিন বাহিনী যে দ্রুতগতিতে সমরাস্ত্র ব্যয় করছে, তা উদ্বেগজনক বলে মনে করছে মার্কিন কংগ্রেস। এসব অস্ত্রের মধ্যে বিপুলসংখ্যক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আছে।
অ্যারিজোনার ডেমোক্র্যাট সিনেটর মার্ক কেলি বলেন, তেহরানের কাছে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের বিশাল মজুত রয়েছে। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংসের জন্য উল্লেখযোগ্য সংখ্যক আকাশ প্রতিরক্ষার অস্ত্রও ব্যবহার করছে।
মার্কিন কংগ্রেসের একাধিক সূত্র সিএনএনকে বলেছে, চলমান যুদ্ধে সমরাস্ত্র সরবরাহ অব্যাহত রাখতে ট্রাম্প প্রশাসনকে খুব শিগগির কংগ্রেসের কাছে সম্পূরক তহবিল চাইতে হবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে সামরিক বিশেষজ্ঞ পাঠাবেন। এই বিশেষজ্ঞরা শেখাবেন, কীভাবে ইরানের ড্রোন ভূপাতিত করা যায়।
১৭ মিনিট আগে
ইরানে চলমান মার্কিন–ইসরায়েলি বিমান হামলার ফলে দেশটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা ও ইউনেসকো ঘোষিত বিশ্ব ঐতিহ্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বিশেষ করে ঐতিহাসিক নগরী ইসফাহানে অবস্থিত বহু স্থাপনার ক্ষয়ক্ষতি আন্তর্জাতিকভাবে উদ্বেগের সৃষ্টি করেছে।
৩৪ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক হামলা এখন পর্যন্ত মঙ্গলবার সবচেয়ে তীব্র হতে যাচ্ছে। একই সঙ্গে তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ইরানের পক্ষ থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের সংখ্যা তুলনামূলকভাবে কমে এসেছে।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ-ভারত সম্পর্কোন্নয়নের আহ্বান জানিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির পার্লামেন্ট সদস্য ও বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা দেশটির সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকায় একটি নিবন্ধ লিখেছেন। আজ মঙ্গলবার নিবন্ধটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ ও অনলাইনে প্রকাশ করা হয়েছে।
২ ঘণ্টা আগে