Ajker Patrika

ইরানের ওপর সবচেয়ে তীব্র হামলা হবে আজ: পিট হেগসেথ

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১০ মার্চ ২০২৬, ২১: ৪৯
ইরানের ওপর সবচেয়ে তীব্র হামলা হবে আজ: পিট হেগসেথ
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক হামলা এখন পর্যন্ত মঙ্গলবার সবচেয়ে তীব্র হতে যাচ্ছে। একই সঙ্গে তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ইরানের পক্ষ থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের সংখ্যা তুলনামূলকভাবে কমে এসেছে।

মঙ্গলবার (১০ মার্চ) যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন হেগসেথ।

সংবাদ সম্মেলনে হেগসেথ জানান, ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের মূল লক্ষ্য হলো দেশটির ক্ষেপণাস্ত্র ভান্ডার ধ্বংস করা, প্রতিরক্ষা শিল্পভিত্তিকে দুর্বল করা এবং নৌবাহিনীর সক্ষমতা ভেঙে দেওয়া। তিনি দাবি করেন, প্রেসিডেন্টের নির্দেশনা অনুযায়ী যুক্তরাষ্ট্র আকাশপথে আধিপত্য প্রতিষ্ঠা করে অভিযানে এগিয়ে যাচ্ছে।

হেগসেথ বলেন, ‘ইরান এই সংঘাতে কার্যত একা হয়ে গেছে এবং বড় ধরনের ক্ষতির মুখে পড়ছে। তাদের সরকার এখন চরম চাপে ও বিপর্যস্ত অবস্থায় রয়েছে।’

হেগসেথ অভিযোগ করেন, ইরান স্কুল ও হাসপাতাল থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে, যা আন্তর্জাতিক মানবিক নীতির পরিপন্থী।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান লক্ষ্য হলো ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে দৃঢ়ভাবে বিরত রাখা। তিনি দাবি করেন, ইরান দ্রুতগতিতে পারমাণবিক বোমা তৈরির চেষ্টা চালাচ্ছিল এবং সেটি অর্জন করলে বিশ্বকে জিম্মি করার ঝুঁকি তৈরি হতো।

এদিকে জেনারেল ড্যান কেইন জানান, মার্কিন বাহিনী বর্তমানে ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, ড্রোন সক্ষমতা, নৌ সামরিক সম্পদ এবং প্রতিরক্ষা শিল্পভিত্তি ভেঙে দেওয়ার দিকে বিশেষভাবে মনোযোগ দিচ্ছে। তিনি বলেন, ‘ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা দুর্বল করার ক্ষেত্রে ইতিমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জামায়াতের মঞ্চে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক কারবারি

নেতানিয়াহু নিহত বা গুরুতর আহত হওয়ার দাবি ইরানি গণমাধ্যমের, ‘গুজব’ বলে উড়িয়ে দিচ্ছে ইসরায়েল

ইরান যুদ্ধ থেকে ‘প্রস্থানের পথ’ খুঁজছে ইসরায়েল

রাজধানীর তেজগাঁওয়ে মানুষের ৪৭টি মাথার খুলি, বিপুল পরিমাণ হাড়সহ গ্রেপ্তার ৪

ইরান থেকে ট্রাম্পকে বেরিয়ে আসতে পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত